Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 11, 2026
গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 July, 2026, 08:30 pm
Last modified: 22 July, 2026, 08:32 pm

Related News

  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার
  • বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
  • বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর বিধিমালা সহজ করছে বিএসইসি
  • অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক

গ্রিন বন্ডের বাজার শক্তিশালী করতে আইএমএফের সঙ্গে রোডম্যাপ নিয়ে বৈঠক বিএসইসি’র

বৈঠকে জলবায়ু-সহনশীল বিনিয়োগ ও টেকসই উন্নয়নে অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় পরিবেশবান্ধব প্রকল্পে সহায়তা করতে গ্রিন ও সাসটেইনেবিলিটি বন্ড প্রচারের ওপর বিশেষ জোর দেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
22 July, 2026, 08:30 pm
Last modified: 22 July, 2026, 08:32 pm
দেশের পুঁজিবাজারকে বিশ্বমানের টেকসই অর্থায়ন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশ্যে গতকাল মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার বিএসইসি কার্যালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সৌজন্যে

বাংলাদেশে গ্রিন, টেকসই ও অন্যান্য থিমেটিক বন্ড বাজারের একটি শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে উচ্চপর্যায়ের আলোচনা শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বাংলাদেশের পুঁজিবাজারকে বিশ্বমানের টেকসই অর্থায়ন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্দেশ্যে গতকাল (২১ জুলাই) ঢাকার বিএসইসি কার্যালয়ে এনিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং আইএমএফের 'ক্লাইমেট পলিসি ডায়াগনস্টিক টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স মিশন'-এর ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।

গতকাল বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসইসি কমিশনার তানভীর হাবিব রহমান। অন্যদিকে আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দলনেতা সুফাচল সুফাচলাসাই।

বৈঠকে জলবায়ু-সহনশীল বিনিয়োগ ও টেকসই উন্নয়নে অর্থায়নে পুঁজিবাজারের ভূমিকা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় পরিবেশবান্ধব প্রকল্পে সহায়তা করতে গ্রিন ও সাসটেইনেবিলিটি বন্ড প্রচারের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

উভয় পক্ষই 'টেকসই অর্থায়ন ট্যাক্সোনমি'র অগ্রগতিসহ বিদ্যমান নীতিমালা ও নিয়ন্ত্রণক কাঠামোগুলো পর্যালোচনা করে। আন্তর্জাতিক মান নিশ্চিতকরণে বাহ্যিক পর্যালোচনা ব্যবস্থা শক্তিশালীকরণ, ইম্প্যাক্ট-রিপোর্টিং বা প্রভাব-প্রতিবেদনে স্বচ্ছতা বৃদ্ধি এবং বন্ডের যাচাইকরণ প্রক্রিয়া আরও উন্নত করার বিষয়েও আলোচনা করা হয়।

সভায় অংশীজনদের প্রস্তুতির গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েও আলোচনা হয়। এতে সম্ভাব্য বন্ড ইস্যুকারীদের সার্বিক প্রস্তুতি এবং থিমেটিক সিকিউরিটিজের ক্ষেত্রে বিনিয়োগকারীদের বর্তমান চাহিদার মাত্রা উভয় পক্ষই মূল্যায়ন করেছে।

উভয় পক্ষই জোর দিয়ে বলে যে, একটি টেকসই ও সহনশীল অর্থায়ন ইকোসিস্টেম গড়ে তুলতে শক্তিশালী বাজার অবকাঠামো, সক্ষমতা বৃদ্ধি এবং দেশীয় নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের আরও সুদৃঢ় সমন্বয় প্রয়োজন।

দেশের পুঁজিবাজার যেন টেকসই উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি নির্ভরযোগ্য উৎসে পরিণত হতে পারে, তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানদণ্ড ও সেরা চর্চাগুলো অনুসরণের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিএসইসি।

Related Topics

টপ নিউজ

বিএসইসি / আইএমএফ / বৈঠক / গ্রিন বন্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
    যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের
  • ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
    ‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের
  • সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
    জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
    দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

Related News

  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার
  • বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
  • বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর বিধিমালা সহজ করছে বিএসইসি
  • অডিট কাজে অসদাচরণের দায়ে তিন অডিটর সাময়িক বরখাস্ত, ১৯ লাখ টাকা জরিমানা
  • ব্যাংকখাতের সংস্কার, স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে এডিবির প্রতিনিধিদের বৈঠক

Most Read

1
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। ছবি: আল জাজিরা
বাংলাদেশ

যুক্তরাজ্যের আদালতে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানকে দেউলিয়া ঘোষণার আবেদন এসবিএসি ব্যাংকের

2
‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
বাংলাদেশ

‘আপ্যায়ন ব্যয়’ দেখিয়ে বাংলাদেশ কমার্স ব্যাংকে ৪ কোটি টাকা আত্মসাৎ, ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে মানবজাতির বিলুপ্তির কারণ হতে পারে এআই, দাবি অ্যানথ্রপিকের ৩ গবেষকের

4
সায়মা ওয়াজেদ পুতুল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল

5
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

দুর্গাপূজা সামনে রেখে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি চায় ১৮ প্রতিষ্ঠান

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ঋণ নেওয়ার খরচ কমছে, তবু মিলছে না ঋণগ্রহীতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net