Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
দায়রা আদালতে জামিন হয়নি অধ্যাপক শিবলী রুবাইয়াতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
30 October, 2025, 04:00 pm
Last modified: 30 October, 2025, 04:03 pm

Related News

  • সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডনের জামিন নামঞ্জুর
  • অর্থ আত্মসাত মামলায় গ্রেপ্তার দেখানো হলো সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ারকে
  • প্রতারণা মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন আবেদন ফের নাকচ
  • ৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

দায়রা আদালতে জামিন হয়নি অধ্যাপক শিবলী রুবাইয়াতের

বেলা ১১ টা ৪০ মিনিটে অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে দায়রা জজ আদালতের হাজতখানা থেকে মহানগর আদালতে তোলা হয়।
টিবিএস রিপোর্ট 
30 October, 2025, 04:00 pm
Last modified: 30 October, 2025, 04:03 pm
বেলা ১২ টা ১০ মিনিটে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে শিবলী রুবাইয়াতকে আদালতে আনা হয়। ছবি: টিবিএস

ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা দেখিয়ে প্রতারণা করার অভিযোগে করা এক মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। 

দুদকের পক্ষে প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি এ তথ্য নিশ্চিত করেন। 

এদিন সকাল ১০ টার দিকে অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলামকে কারাগার থেকে ঢাকা মহানগর আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর বেলা ১১ টা ৪০ মিনিটের দিকে হাজতখানা থেকে মহানগর আদালতে তোলা হয়। 

এরপরে আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার আসিফুর রহমান তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানিতে এই আইনজীবী বলেন, শিবলী রুবাইয়াতের গাজীপুরে একটা পৈত্রিক জায়গা আছে। ২০২১ সালে তার বাবার জায়গায় বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের সঙ্গে ল্যান্ড ডেভেলপমেন্ট ও ভাড়া নেওয়ার জন্য চুক্তি করেন। সে চুক্তি অনুযায়ী টাকাটা এসেছে। পরে আরেকজন অবজেকশন জানিয়ে ওই টাকার দাবী করেন। এটা নিষ্পত্তির জন্য আদালতে মামলাটি দায়ের করা হয়। ২০২১ সালের আমাদের পার্সোনাল এগ্রিমেন্টের বিষয়ে দুদক মামলা করেছে। 

তিনি আরও বলেন, 'এটা মূলত আমাদের ব্যক্তিগত একটা চুক্তি। এছাড়া সিকিউরিটিজে জেলার ব্রোকারিজ হাউজে অনৈতিক সুবিধা দিয়ে লাইসেন্স দেওয়ার কথা এসেছে। এখানে তো অনৈতিক সুবিধা দেওয়ার কিছু নেই। ঢাকা স্টক এক্সচেঞ্জে আবেদন করবে, টাকা জমা দিবে। প্রক্রিয়া হয়ে আসবে। এখানে যারাই প্রক্রিয়া মেনে আবেদন করবে। তারাই সুবিধা পাবে। এখানেতো অনৈতিক সুবিধা দেওয়ার কিছু নেই। আমরা আসামির জামিন চাচ্ছি।'

এসময় পরে শিবলী রুবাইয়াত কথা বলার জন্য আইনজীবীর মাধ্যমে অনুমতি চান। কিন্তু আদালত আইনজীবীর উদ্দেশ্য বলেন, 'আপনি ওনার পক্ষে যথেষ্ট বলেছেন। এরপর জামিন নামঞ্জুর করেন আদালত।' 

এরপর বেলা ১২ টা ১০ মিনিটে হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাকে আদালত থেকে মহানগরের হাজতখানায় রাখা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামায় দেখিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলী রুবাইয়াত উল ইসলাম ১ কোটি ৯২ লাখ টাকা বা প্রায় দুই লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার ঘুষ গ্রহণ করেন। এছাড়া, ভুয়া বিক্রয় চুক্তি দেখিয়ে পণ্য রফতানি না করে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশন। 

গত ৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এরপর থেকে তিনি কারাগারে আছেন।

Related Topics

টপ নিউজ

শিবলী রুবাইয়াত / জামিন নামঞ্জুর / দায়রা আদালত / বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) / সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডনের জামিন নামঞ্জুর
  • অর্থ আত্মসাত মামলায় গ্রেপ্তার দেখানো হলো সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ারকে
  • প্রতারণা মামলায় সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন আবেদন ফের নাকচ
  • ৮৫৭ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের জামিন নামঞ্জুর
  • আইনজীবী আলিফ হত্যা মামলা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net