Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2025, 04:40 pm
Last modified: 03 December, 2025, 04:47 pm

Related News

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

হিরো আলমের ওপর হামলা: ২ আসামির জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আইনজীবী শান্তা সাকসিনা বলেন, ‘আসামিরা জামিনে থেকে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। এসব কারণ উল্লেখ করে মামলার বাদী হিরো আলম একটা সাধারণ ডায়েরিও করেছেন। এছাড়াও, এ মামলায় আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন।’
টিবিএস রিপোর্ট
03 December, 2025, 04:40 pm
Last modified: 03 December, 2025, 04:47 pm
ছবি: টিবিএস

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় করা মামলায় দুই আসামির জামিন বাতিল করেছেন আদালত। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। 

জামিন বাতিল হওয়া আসামিরা হলেন- কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি ও সাদিয়া রহমান মিথিলা।

বুধবার (৩ ডিসেম্বর) বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এ আদেশ দেন। এদিন শুনানিকালে হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শান্তা সাকসিনা বলেন, 'আসামিরা জামিনে থেকে বাদীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছেন। এসব কারণ উল্লেখ করে মামলার বাদী হিরো আলম একটা সাধারণ ডায়েরিও করেছেন। এছাড়াও, এ মামলায় আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করায় তাদের জামিন বাতিল চেয়ে আমরা আবেদন করি৷ শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।'

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে বাড্ডা থানার আফতাবনগর এলাকার মেইন রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন হিরো আলম। এ সময় এজাহারনামীয় ৪ জনের নির্দেশে অজ্ঞাতনামা আরও ৬ জন আসামি তিনটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন। এরপর আসামিরা তাকে জোর করে পাশের কাশবনে নিয়ে যান। সেখানে কামরুল ইসলাম রিয়াজ ওরফে ম্যাক্স ওভি তার হাতে থাকা কাঠের লাঠি দিয়ে হিরো আলমের মাথায় আঘাত করতে যান। তিনি বাম হাত দিয়ে আঘাতটি ফেরাতে গেলে গুরুতর জখম হন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অজ্ঞাতনামা আসামিরা হাতে থাকা লোহার ধারালো স্কেল দিয়ে আঘাত করলে হিরো আলমের ডান হাতের কনুইয়ে লাগে। এতে তিনি রক্তাক্ত হন। পরবর্তীতে অজ্ঞাতনামা আসামিরা হাতের লাঠি দিয়ে মাথায় আঘাত করলে তার কপালের বাম দিকে জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন আসামিরা তার সারা শরীরে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি ও চড়-থাপ্পড় মেরে জখম করে। 

এ সময় ম্যাক্স ওভি হিরো আলমের অনার ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ভেঙে ফেলেন। যাওয়ার সময় আসামিরা তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেন। পরে আশেপাশের মানুষের সহযোগিতায় হিরো আলম হাসপাতালে চিকিৎসা নেন।

ওই ঘটনার জেরে গত ৫ অক্টোবর হত্যাচেষ্টার অভিযোগে বাড্ডা থানায় মামলাটি দায়ের করেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

Related Topics

টপ নিউজ

হিরো আলম / আদালত / জামিন নামঞ্জুর / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • ইসরায়েলের গুপ্তচর হওয়ার অভিযোগে ইরানে বাড়ছে গ্রেপ্তার
  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • কুমিল্লায় মন্দির ও মসজিদের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net