Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
জামিন নামঞ্জুর, রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মুক্তি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 October, 2025, 06:00 pm
Last modified: 01 October, 2025, 06:05 pm

Related News

  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে

জামিন নামঞ্জুর, রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মুক্তি

বিকেল চারটার দিকে আসামি সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও আ.লীগ নেতা মোজাম্মল হককে হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কাঠগড়ায় আনা হয়। আদালতে প্রবেশ ও প্রস্থানকালে মুক্তি ও মোজাম্মেলের পক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।
টিবিএস রিপোর্ট
01 October, 2025, 06:00 pm
Last modified: 01 October, 2025, 06:05 pm
ছবি: টিবিএস

রাজধানীর গুলশান থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যনির্বাহী সংসদের সভাপতি মোজাম্মল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

ছয় দিনের রিমান্ড শেষে পুলিশ আসামিদের আদালতে হাজির করে। এরপর মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম তাদের কারাগারে রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম ও সোহেল জামিন চেয়ে শুনানিতে বলেন, 'আসামি ৪ বার এমপি হওয়ার পর সম্পদ কমেছে, বাড়ে নাই। তিনি একজন জনপ্রিয় এমপি। তিনি স্বতন্ত্রভাবেও এমপি নির্বাচিত হন। নড়াইলে কোনো ছাত্র জনতার আন্দোলন হয় নাই। কোনো হত্যা হয় নাই। ওই এলাকার কোনো হত্যা মামলায় তিনি আসামি নন। তাকে জামিন দিন। তাকে রিমান্ডে নিয়ে নাকি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কি পাওয়া গেছে? কিছুই পাওয়া যায়নি। আসামির জামিনের প্রার্থনা করছি।'

অন্যদিকে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করে বলেন, 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২ হাজার ছাত্র জনতা হত্যা করে শেখ হাসিনা পালিয়ে যায়। তার রাজনৈতিক ইতিহাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেখবেন, তিনি সহিংসতায় জড়িত ছিলেন। শর্ট গান নিয়ে ছাত্র জনতাকে গুলি করার মতো ভিডিও আমরা দেখেছি। আপনি ইউটিউবে সার্চ দেন। দেখেন তার কি সহিংস রাজনৈতিক কার্যকলাপ রয়েছে। ১৭ বছর কী ধরনের নির্বাচন হয়েছে আপনারা দেখেছেন। আওয়ামী লীগের লোক হিসেবে সে ডামি নির্বাচনে অংশ নিয়েছে।'

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বিকেল চারটার দিকে আসামিদের হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে কাঠগড়ায় আনা হয়। আদালতে প্রবেশ ও প্রস্থানকালে মুক্তি ও মোজাম্মেলের পক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেন।

গত ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পরদিন আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে গুলশানের ডা. ফজলে রাব্বী পার্কের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যানার হাতে নিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পাশাপাশি তাদের কার্যক্রমকে গতিশীল করতে উসকানিমূলক স্লোগান দেয় এবং রাস্তায় চলাচলরত গাড়ি ভাঙচুরের চেষ্টা করে জনমনে ভীতি সৃষ্টি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের মোবাইল ফোন জব্দ করা হয়।

মোবাইলগুলো পর্যালোচনা করে পুলিশ দেখতে পায়, আসামিরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে নিজেদের সংগঠিত করার জন্য প্রচারণা চালাচ্ছিল। এ ঘটনায় গুলশান থানার এসআই মাহাবুব হোসাইন ওইদিনই সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন।

 

Related Topics

টপ নিউজ

জামিন নামঞ্জুর / কারাগার / রিমান্ড / সাবেক এমপি / আওয়ামী লীগ নেতা / আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • শুনেছি আদালতের রায় আসতো গণভবন থেকে, সেই যুগের অবসান হয়েছে: প্রতিমন্ত্রী নুর
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দীনের জামিন নামঞ্জুর 
  • সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ তিনজন কারাগারে
  • যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা মামলায় ৩ জনের কারাদণ্ড
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রেপ্তার ৪, পুরোনো মামলায় পাঠানো হলো কারাগারে

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net