Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ঢাকা বিমানবন্দর কার্গো ভিলেজে অগ্নি শনাক্তকরণ এবং সুরক্ষা ব্যবস্থা পাওয়া যায়নি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2025, 08:05 pm
Last modified: 19 October, 2025, 08:26 pm

Related News

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • মধ্যপ্রাচ্য সংঘাত: শাহজালালে আজ আরও ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে ১৭৩

ঢাকা বিমানবন্দর কার্গো ভিলেজে অগ্নি শনাক্তকরণ এবং সুরক্ষা ব্যবস্থা পাওয়া যায়নি

লে. কর্নেল তাজুল বলেন, ‘স্থাপনাটি মূলত স্টিল দিয়ে নির্মিত হওয়ায় এটি প্রচুর তাপ শোষণ করেছে এবং এখনো তা নির্গত হচ্ছে। এজন্য এখনো ধোঁয়া দেখা যাচ্ছে, যদিও আগুনের শিখা আর নেই।’
টিবিএস রিপোর্ট
19 October, 2025, 08:05 pm
Last modified: 19 October, 2025, 08:26 pm
বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস। ছবি: টিবিএস

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সঠিক অগ্নিনির্বাপণ ও শনাক্তকরণ ব্যবস্থা থাকলে আগুনের এই ঘটনা ঘটত না বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, 'যদি সেখানে ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম থাকত, এত বড় দুর্ঘটনা ঘটত না। আমরা সেখানে এমন কোনো ব্যবস্থা পাইনি। তাই আগুন কীভাবে ও কখন লাগল তা জানতে তদন্ত প্রয়োজন।'

আজ রোববার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

লে. কর্নেল তাজুল বলেন, 'স্থাপনাটি মূলত স্টিল দিয়ে নির্মিত হওয়ায় এটি প্রচুর তাপ শোষণ করেছে এবং এখনো তা নির্গত হচ্ছে। এজন্য এখনো ধোঁয়া দেখা যাচ্ছে, যদিও আগুনের শিখা আর নেই।'

তিনি আরও জানান, ধোঁয়া থাকা পর্যন্ত চারটি ফায়ার সার্ভিস ইউনিট সেখানে কাজ চালিয়ে যাবে। 'যেহেতু বড় ধরনের দুর্ঘটনার আর সম্ভাবনা নেই, আমরা আগুন নিভে গেছে বলে ঘোষণা দিচ্ছি,' বলেন তিনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, কার্গো ভিলেজের কাস্টমস হাউস ভবনটি ছোট ছোট কয়েকটি কক্ষে বিভক্ত ছিল এবং সেখানে দাহ্য ও ঝুঁকিপূর্ণ বিপুল পরিমাণ পণ্যসামগ্রী মজুত ছিল। 'ভবনের কিছু জায়গা বেশ সংকীর্ণ থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'স্টিলের কাঠামো কেটে ভেতরে প্রবেশ করতেও অনেক সময় লেগেছে, যা আগুন নিয়ন্ত্রণে আনতে দেরির আরেকটি কারণ।'

গতকাল শুক্রবার বিকেলে ওই কার্গো ভিলেজে আগুন লাগলে প্রায় সাত ঘণ্টা বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ থাকে।

বিকেল ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি পণ্য সংরক্ষণের এলাকায় আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন সম্পূর্ণ নেভানো হয় আজ শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে।

আগুন নিয়ন্ত্রণে আনতে অন্তত ৩৭টি ফায়ার সার্ভিস ইউনিট কাজ করে। উদ্ধার তৎপরতা ও শৃঙ্খলা বজায় রাখতে সেনা সদস্যরাও অংশ নেন।

যদিও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, আগুন নেভাতে সহায়তা করতে গিয়ে অন্তত ২৫ জন আনসার সদস্য আহত হন।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রাত ৯টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় এবং ফ্লাইট চলাচলও পুনরায় শুরু হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, রাত ৯টার দিকেই ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে শুরু হয় এবং তা এখন যথারীতি চলছে।

বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুনের কারণ নির্ধারণে বিস্তারিত তদন্ত পরিচালনা করা হবে।

Related Topics

টপ নিউজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স / বিমানবন্দরে আগুন / শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / অগ্নি নির্বাপন যন্ত্র / সুরক্ষা ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: জাপানের কাছে সংশোধিত প্রস্তাব চেয়েছে বাংলাদেশ
  • আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা
  • বৃহস্পতিবার বাতিল আরও ৩৪ ফ্লাইট, শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ
  • মধ্যপ্রাচ্য সংঘাত: শাহজালালে আজ আরও ২৫ ফ্লাইট বাতিল, ৫ দিনে ১৭৩

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net