Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
কেরানীগঞ্জের জাবালে নুর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভাতে সময় লাগবে: ফায়ার সার্ভিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 December, 2025, 07:45 pm
Last modified: 13 December, 2025, 07:48 pm

Related News

  • সিনেমা দেখানোর কথা বলে খুন: মামলার ২৩ বছর পর দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: গার্ডের বাধা পেরিয়ে নাতনি বাঁচলেও নিখোঁজ দাদি
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
  • করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

কেরানীগঞ্জের জাবালে নুর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, পুরোপুরি নেভাতে সময় লাগবে: ফায়ার সার্ভিস

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ আগেই বলা হয়েছিল। এটি অপরিকল্পিতভাবে গড়ে তোলা। এখানে কোনো নিয়ম-নীতি মানা হয়নি। এটা আর ব্যবহার করা যাবে কি না তা জরিপ করে দেখতে হবে।’
টিবিএস রিপোর্ট
13 December, 2025, 07:45 pm
Last modified: 13 December, 2025, 07:48 pm
ছবি: সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগরে অবস্থিত জাবালে নুর টাওয়ারের (জাবালে নুর সুপার মার্কেট) আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবনজুড়ে তৈরি পোশাকের দোকান ও দাহ্য বস্তু থাকায় আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে ১২ তলা বিশিষ্ট ভবনটির নিচ তলায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৩টি ব্রিদিং টেন্ডার ও ১টি হ্যাজম্যাট টেন্ডারসহ মোট ২০টি ইউনিট। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রায় সাড়ে ১১ ঘণ্টার চেষ্টায় বিকাল ৫টা ৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ভবনটি থেকে মোট ৪৫ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, 'জাবালে নুর টাওয়ারটিতে ছোট বড় মোট ৭টি ভবন রয়েছে। এতে আবাসিক বাসা, মার্কেট ও দোকান রয়েছে। পৃথক ৭টি ভবন হলেও এর বেজমেন্ট একই জায়গায়। ভবনের প্রতিটি জায়গায় জুট এবং গার্মেন্টসের সরঞ্জাম দিয়ে বোঝাই করা। প্রতিটি ছোট বড় দোকান সাটার দিয়ে এবং কলাপসিবল গেইট দিয়ে বন্ধ করা। যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের এত সময় লেগেছে।'

ভবনটিকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, 'এই ভবনটিতে ভেন্টিলেশন নেই বললেই চলে। যে কারণে ফায়ার ফাইটাররা ঝুঁকি নিয়ে ধাপে ধাপে কাজ করছে। গার্মেন্টসের সরঞ্জামগুলো পুড়ে কালো ধোঁয়া সৃষ্টি হয়েছে। এই আগুন পুরোপুরি নেভাতে অনেক সময় লাগবে। হয়তো আগামীকাল পর্যন্ত সময় লেগে যাবে। দোকানের মালামালগুলো বের করা হচ্ছে। সেগুলো বের করা হলে আগুনের সোর্স কমবে।'
তবে আগুন আর ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে আশা প্রকাশ করেছেন তিনি।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না। অনেকে অনেক কথা বলছেন। আগুন নির্বাপনের পরে আমরা আগুন লাগার কারণ তদন্ত করে দেখব। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।'

ভবনটি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে জানিয়ে তিনি আরও যোগ করেন, 'ভবনটি ঝুঁকিপূর্ণ আগেই বলা হয়েছিল। এটি অপরিকল্পিতভাবে গড়ে তোলা। এখানে কোনো নিয়ম-নীতি মানা হয়নি। এটা আর ব্যবহার করা যাবে কি না তা জরিপ করে দেখতে হবে।'

Related Topics

টপ নিউজ

কেরাণীগঞ্জ / আগুন নিয়ন্ত্রণ / ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • সিনেমা দেখানোর কথা বলে খুন: মামলার ২৩ বছর পর দুই ভাইসহ চার জনের যাবজ্জীবন কারাদণ্ড
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: আসামি ইমান উল্লাহ কারাগারে, রিমান্ড শুনানি সোমবার
  • কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: গার্ডের বাধা পেরিয়ে নাতনি বাঁচলেও নিখোঁজ দাদি
  • রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
  • করাইল বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net