Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের ইপিজেডের কারখানার আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2025, 10:20 am
Last modified: 17 October, 2025, 10:26 am

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রামের ইপিজেডের কারখানার আগুন

'স্টোরে রাখা জিনিসগুলো—যেমন ডাক্তারদের এপ্রোন, মেডিকেল গাউন ইত্যাদি—আগুনে পুড়ে রাসায়নিক পদার্থে পরিণত হয়। ফলে আগুন আরও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে অনেক বেশি সময় লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
টিবিএস রিপোর্ট
17 October, 2025, 10:20 am
Last modified: 17 October, 2025, 10:26 am
ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) একটি পোশাক কারখানায় লাগা আগুন দীর্ঘ ১৭ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে লাগা এই আগুন শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কারখানাটির উপরের কয়েকটি তলা ধসে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সময়ের সাথে সাথে আগুনের ভয়াবহতা বাড়লে বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী, সিইপিজেড, চট্টগ্রাম বন্দর ও কর্ণফুলী ইপিজেডের (কেইপিজেড) ফায়ার সার্ভিস ইউনিটও এই অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিটের পাশাপাশি উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়।

ঘটনাস্থলে থেকে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, 'এডাম ক্যাপস এন্ড টেক্সটাইল মিলসের যেই অগ্নিকাণ্ডটা ঘটেছে এটা সেই আমরা খবর পেয়েছি ২টা ১০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণ এসেছে ৭টা ২৫ মিনিটে। দীর্ঘ ১৭ ঘন্টা লেগেছে।'

তিনি এই সমন্বিত চেষ্টার জন্য সংশ্লিষ্ট সব বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'ইপিজেড কর্তৃপক্ষ, সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি এয়ারফোর্স আমাদের অন্যান্য প্যারামিলিটারি ফোর্স যারা আছেন সবাইকে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা আমাদের সাথে ছিলেন আমরা একটা টিম হিসেবে কাজ করেছি।'

বৃহস্পতিবারে জ্বলন্ত অবস্থায় ইপিজেডের কারখানা, নিয়ন্ত্রণে দমকল বাহিনীর চেষ্টা। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস

লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের পরপরই কারখানা ভবন থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। তিনি বলেন, 'অ্যাডাম ক্যাপস এন্ড টেক্সটাইল মিলসে কোনো ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইপিজেড কর্তৃপক্ষকে সময়মতো আর্মি, পুলিশ জানিয়েছে। দ্রুত এই বিল্ডিং থেকে সবাইকে উদ্ধার করা হয়েছে। এটি একটি বিশাল পাওয়া।'

আগুন নিয়ন্ত্রণে বিলম্বের কারণ

আগুন নিয়ন্ত্রণে এত লম্বা সময় লাগার পেছনে একাধিক কারণ উল্লেখ করেছে ফায়ার সার্ভিস। তাজুল ইসলাম জানান, ভবনটি এক ধরনের 'মিশ্র ব্যবহার' ভবন ছিল—অর্থাৎ সেখানে একই সঙ্গে বিভিন্ন ধরনের কার্যক্রম চলত। উপরের চারটি তলা ছিল পুরোপুরি স্টোররুম, কিন্তু সেগুলো ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়নি।

তিনি ব্যাখ্যা করেন, স্টোরে রাখা জিনিসগুলো—যেমন ডাক্তারদের এপ্রোন, মেডিকেল গাউন ইত্যাদি—আগুনে পুড়ে রাসায়নিক পদার্থে পরিণত হয়। ফলে আগুন আরও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণে আনতে অনেক বেশি সময় লাগে।

ভবনটির নির্মাণত্রুটিও আগুন নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে। এ বিষয়ে তিনি বলেন, 'ভবনটির দুই পাশ খোলা থাকলেও বাকি দুই পাশে বিল্ডিং কোড অনুযায়ী সেটব্যাক [ফাঁকা জায়গা] রাখা হয়নি। কারণ পার্শ্ববর্তী যে বিল্ডিংটা ছিল খুবই সন্নিকটে। ফায়ার ফাইটাররা আশপাশে অবস্থান নিতে পারেননি।'

আরেকটি বড় সমস্যা ছিল তীব্র তাপমাত্রা। তিনি বলেন, 'দীর্ঘ সময় আগুন জ্বলার কারণে ভবনের ভেতরের তাপমাত্রা ৮০০ থেকে ১০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এতে কংক্রিটের স্তম্ভগুলো দুর্বল হয়ে যায়, ফলে ৫ম তলা থেকে ৮ম তলা পর্যন্ত এটা একটা স্যান্ডউইচ হয়ে ফ্লোরগুলো সব একাকার হয়ে গিয়েছে এবং ভেঙে নিচে পড়েছে। এতে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে পড়ে।'

তিনি যোগ করেন, 'আমরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে দূর থেকে কাজ করেছি, তাই সময় বেশি লেগেছে। তবে আগুন পার্শ্ববর্তী অন্য কোনো ভবনে ছড়াতে দেওয়া হয়নি।' 

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, 'আগুনের সূত্রপাতের কারণসহ সার্বিক বিষয় জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পাঁচ সদস্যের তদন্ত কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন।'

Related Topics

টপ নিউজ

ইপিজেড / চট্টগ্রাম ইপিজেড / আগুন / আগুন নিয়ন্ত্রণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • কালশী বস্তিতে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
  • রাজধানীর কদমতলীর ফোম কারখানার আগুন নিয়ন্ত্রণে 

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net