Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2025, 11:00 am
Last modified: 17 October, 2025, 11:04 am

Related News

  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • বিশ্বজুড়ে বিলাসী খাবারের বাজার এখন চীনের দখলে
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

ডিম, সবজির দাম বাড়ায় উদ্বিগ্ন ক্রেতারা

হাতিরপুলে বাজার করতে আসা শহীদ মিয়া বলেন, “মাছের দাম বেশি, ডিম কিনতাম কিন্তু দিন দিন ডিমের যে দাম বাড়ছে সামনে কী খাবো বুঝে উঠতে পারছিনা।”
টিবিএস রিপোর্ট
17 October, 2025, 11:00 am
Last modified: 17 October, 2025, 11:04 am
ফাইল ছবি: টিবিএস

রাজধানীর নিত্যপণ্যের বাজারে ক্রেতারা উদ্বিগ্ন। ডিম ও সবজির দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় ক্রেতাদের দৈনন্দিন বাজারের বাজেটকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। 

বৃহস্পতিবার হাতিরপুল, কারওয়ান বাজার ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে, ডজন প্রতি লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, যা আগে ছিলো ১৩৫ টাকা। অন্যদিকে সাদা ডিমের দাম ডজন প্রতি ১৪৫ টাকা।

হাতিরপুলে বাজার করতে আসা শহীদ মিয়া বলেন, "মাছের দাম বেশি থাকায় ডিম কিনতাম কিন্তু দিন দিন ডিমের যে দাম বাড়ছে সামনে কী খাবো বুঝে উঠতে পারছিনা। আমাদের যে বাজেট তা ছাড়িয়ে যাচ্ছে। "

হাতিরপুলের ডিম ব্যবসায়ী মিজান বলেন, "ডিমের সরবরাহ কম থাকায় হঠাৎ দাম বেড়ে গেছে। এই দাম কয়েকদিন অব্যাহত থাকতে পরে।"

সাধারণ সবজির বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। কেজিপ্রতি কাঁচা মরিচের দাম বেড়ে ২০০ টাকা হয়েছে যা আগে ছিল ১২০ টাকা, লম্বা বেগুন ৮০ এবং গোল বেগুন ১২০ টাকায় বিক্রি হচ্ছে। 

ঢ্যাঁড়স ও করলার দাম যথাক্রমে ৮০ ও ১০০ টাকা, বরবটির দাম বেড়ে ১২০ টাকা, গাজরের দাম ৮০–১৪০ এবং শিম ২৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে যা আগে ছিল ১৬০ টাকা। 

অন্যান্য সবজির মধ্যে পটোল ৮০, কাঁকরোল ১০০, চিচিঙ্গা ৬০, ধুন্দল ৮০, শসা ৫০, মুলা ৬০, লাউ প্রতি পিস ৭০, কচুমুখী ৬০ এবং পেঁপে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপির দাম প্রতিপিস ৮০ টাকা।

মাংস ও মাছের বাজারে দাম না কমলেও তা স্থিতিশীল রয়েছে। 

গরুর মাংস কেজিপ্রতি ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ এবং পাকিস্তানি সোনালি কক ৩০০–৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের মধ্যে পাঙাশ ১৮০–২০০ টাকা, রুই ও কাতল ৪০০–৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০–২৮০ টাকা, ট্যাংরা ৪০০–৫৬০ টাকা এবং পাবদা ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারে সামান্য স্থিতিশীলতা দেখা গেছে। মিনিকেট চাল ৭৮–৮০ টাকা, পোলাও চাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ডালের মধ্যে দেশি মসুর ১৫০, মুগ ১৬০, খেসারি ১০০ এবং বুটের ডাল ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

মশলার বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যায়নি। কিশমিশ ৮০০, আলুবোখারা ৭০০, এলাচ ৪৮০০–৫২০০, লবঙ্গ ১৭০০–১৮০০, জিরা ৭০০ এবং গোলমরিচ ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে। 

দেশি আদা ১৩০, চায়না আদা ১৫০–১৬০, দেশি রসুন ১০০, চায়না রসুন ১৬০, দেশি পেঁয়াজ ৮০ এবং হাইব্রিড পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সয়াবিন তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯৫ টাকায় আর চিনি বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়।

Related Topics

টপ নিউজ

হাতিরপুল বাজার / কারওয়ান বাজার / ডিমের দাম / দাম বৃদ্ধি / সবজির দাম / মাছ-মাংস / বাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • বিশ্বজুড়ে বিলাসী খাবারের বাজার এখন চীনের দখলে
  • রোজা ঘিরে রাজধানীর বাজারে উত্তাপ, সবজি-মুরগিতে বাড়তি চাপ
  • রমজানের প্রথম দিনেই চট্টগ্রামে পেঁয়াজের ‘সেঞ্চুরি’, অস্থির রসুনের বাজারও

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net