Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
সিলেটে ২৪ অক্টোবর থেকে অন্যের টিকিটে ট্রেন ভ্রমণ নিষেধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 October, 2025, 09:40 pm
Last modified: 16 October, 2025, 09:47 pm

Related News

  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারি: ২ স্টুয়ার্ড বরখাস্ত, প্রতিষ্ঠানকে জরিমানা 

সিলেটে ২৪ অক্টোবর থেকে অন্যের টিকিটে ট্রেন ভ্রমণ নিষেধ

সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ বহুদিনের। সাম্প্রতিক সময়ে ঢাকা-সিলেট সড়কের বেহাল অবস্থার কারণে ট্রেনের টিকিটের চাহিদা বেড়েছে, আর এর সঙ্গে বেড়েছে কালোবাজারিও। অনলাইনে টিকিট বিক্রির তিন-চার মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। অভিযোগ আছে, টিকিটের বড় একটি অংশই কালোবাজারিরা কিনে নেন।
টিবিএস রিপোর্ট
16 October, 2025, 09:40 pm
Last modified: 16 October, 2025, 09:47 pm
ছবি: টিবিএস

আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটে একজনের নামে কেনা ট্রেনের টিকিটে অন্য কেউ আর ভ্রমণ করতে পারবেন না। ট্রেনে যাত্রার সময় যাত্রীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখতে হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সিলেট জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়ে রাজনীতিক, প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

সিলেট রেলস্টেশনে টিকিট কালোবাজারির অভিযোগ বহুদিনের। সাম্প্রতিক সময়ে ঢাকা-সিলেট সড়কের বেহাল অবস্থার কারণে ট্রেনের টিকিটের চাহিদা বেড়েছে, আর এর সঙ্গে বেড়েছে কালোবাজারিও। অনলাইনে টিকিট বিক্রির তিন-চার মিনিটের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যায়। অভিযোগ আছে, টিকিটের বড় একটি অংশই কালোবাজারিরা কিনে নেন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসক মো. সারওয়ার আলম সিলেট রেলস্টেশন পরিদর্শন করেন। এর আগে গত রোববার (১২ অক্টোবর) সিলেটের সড়ক ও রেলপথসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ক এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

সভা শেষে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, 'আগামী ২৪ অক্টোবর থেকে সিলেটে রেলওয়েতে ভ্রমণের সময় এনআইডি কার্ড সঙ্গে রাখতে হবে। একজনের টিকিট অপরজন ব্যবহার করতে পারবেন না।'

তিনি আরও বলেন, 'এতে প্রথম দিকে হয়তো কিছু ভোগান্তি হবে, তবে টিকিট কালোবাজারি বন্ধে অন্য কোনো বিকল্প নেই। একজনের টিকিটে আরেকজনের ভ্রমণ বন্ধ করা গেলে কালোবাজারিও বন্ধ হয়ে যাবে।'

সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী, সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিএনপি–জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং সিটি করপোরেশন, সড়ক, রেল ও বিমান বিভাগের কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক আরও বলেন, 'নগরের হকারদের পুনর্বাসনের জন্য লালদিঘির মাঠ পুরোপুরি প্রস্তুত। ১৮ অক্টোবর এই নগরের সড়ক ও ফুটপাতে হকার বসার শেষ দিন। ওই দিনের মধ্যে তাদের লালদিঘির মাঠে চলে যেতে হবে। আগামী ১৯ অক্টোবর (রোববার) থেকে শহরের সড়ক ও ফুটপাতে হকার বসতে দেওয়া হবে না।'

বৈঠকে ঘন ঘন বিমানের ভাড়া বৃদ্ধি, রেলের টিকিট সংকট ও কালোবাজারি রোধ, ঢাকা–সিলেট মহাসড়ক ও আঞ্চলিক সড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করার প্রয়োজনীয়তা, এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বাধাগুলোর সমাধানে নানা প্রস্তাব দেন উপস্থিত ব্যক্তিরা।

এ সময় বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবী বলেন, 'সিলেটের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে। বিশেষ করে যোগাযোগ খাতে সিলেট পিছিয়ে রয়েছে।'

Related Topics

টপ নিউজ

সিলেট / ট্রেন টিকেট / এনআইডি / মো. সারওয়ার আলম / টিকিট কালোবাজারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করতে ৩০ এপ্রিল সিলেট যাবেন প্রধানমন্ত্রী
  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারি: ২ স্টুয়ার্ড বরখাস্ত, প্রতিষ্ঠানকে জরিমানা 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net