Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
অবকাঠামোগত সংস্কারসহ ৮ দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 October, 2025, 01:55 pm
Last modified: 11 October, 2025, 01:57 pm

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

অবকাঠামোগত সংস্কারসহ ৮ দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক

আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই সাধারণ জনগণকে ১ নভেম্বর থেকে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান।
টিবিএস রিপোর্ট
11 October, 2025, 01:55 pm
Last modified: 11 October, 2025, 01:57 pm
প্রতীকী ছবি।

সিলেট বিভাগের রেলপথ উন্নয়ন ও অবকাঠামোগত সংস্কারসহ ৮ দফা দাবিতে ১ নভেম্বর থেকে রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে আন্দোলনকারীরা এ কর্মসূচির ডাক দেন। এর আগে বিকেলে কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে রেলওয়ের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক (ডিআরএম) মো. মহিউদ্দিন আরিফের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি বাস্তবায়নের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরে তারা জানান, ৩১ অক্টোবরের মধ্যে দাবি পূরণ না হলে ১ নভেম্বর থেকে সিলেট বিভাগের সব রেলপথে অবরোধ শুরু হবে। বৈঠকের পর আন্দোলনকারীরা কুলাউড়া রেলস্টেশনে বিক্ষোভ মিছিলও করেন।

বৈঠকে আন্দোলনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মওলানা ফজলুল হক খান সাহেদ, ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক সাংবাদিক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই প্রমুখ।

রেলওয়ের পক্ষে বৈঠকে ছিলেন ডিসিও ঢাকা মো. মহব্বতজান চৌধুরী, সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম, কুলাউড়ার টিআই (টি) শাহাজান পাঠওয়ারী সাজুসহ অন্যান্য কর্মকর্তারা।

আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও আতিকুর রহমান আখই জানান, 'রেলওয়ে কর্মকর্তারা কেবল আশ্বাস দিয়েছেন, বাস্তব কোনো পদক্ষেপ নেই। আমরা এসব আশ্বাস প্রত্যাখ্যান করছি।' তারা সাধারণ জনগণকে ১ নভেম্বর থেকে ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

এর আগে, ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকে দেন। তখন রেলওয়ের ডিআরএম ১৫ দিনের মধ্যে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আন্দোলনকারীদের ৮ দফা দাবি হলো—

  • সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি স্পেশাল ট্রেন চালু করা।
  • আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন করা।
  • আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু করা।
  • আখাউড়া-সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন চালু করা।
  • কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি।
  • সিলেট-ঢাকাগামী আন্তঃনগর কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার।
  • ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার।
  • যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

Related Topics

টপ নিউজ

সিলেট / রেলপথ অবরোধ / রেল / অবরোধ কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net