Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
জামায়াত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে, কোনো অনিশ্চয়তা নেই: তাহের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 October, 2025, 10:00 pm
Last modified: 15 October, 2025, 10:19 pm

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও এলাকাবাসীর
  • জনগণ হাসিনাকে তাড়িয়েছে, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও তাড়াবে: সরকারকে শফিকুর রহমান
  • ‘লক্ষণ খুব ভালো নয়’: চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে জামায়াত আমির

জামায়াত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে, কোনো অনিশ্চয়তা নেই: তাহের

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন দলীয় মার্কা গুরুত্বপূর্ণ থাকবে, ঐক্যমত কমিশনের ব্যলট গুরুত্ব পাবে না। সবাই নিজের মার্কা জেতাতে ব্যস্ত থাকবে।’
টিবিএস রিপোর্ট
15 October, 2025, 10:00 pm
Last modified: 15 October, 2025, 10:19 pm
আজ (১৫ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে, এ নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, 'আমরা [জুলাই সনদ] স্বাক্ষর অনুষ্ঠানে যাব। আমরা এ বিষয়ে কোনো অনিশ্চয়তা দেখছি না।'

আজ (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের জরুরি বৈঠকে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এসময় মোহাম্মদ তাহের বলেন, 'বিএনপি শুরু থেকে বিরোধিতা করলেও গণভোটে রাজি হয়েছে এজন্য সাধুবাদ। আমরা বলেছি গণভোট আলাদা, জাতীয় নির্বাচন আলাদা।'

তিনি বলেন, 'আপার হাউজে পিআরের বিষয়ে আমরা একমত হয়েছি। এটা যদি নির্বাচনের দিন হয় তাহলে ব্যাপারটা হবে সন্তান জন্মগ্রহণের আগেই কাপড়চোপড় কেনার মতো অবস্থা। যে আপার হাউজের সিদ্ধান্তই হয়নি সেটার গঠনে ভোট কীভাবে হবে।'

তিনি আরও বলেন, 'জাতীয় নির্বাচনের দিন দলীয় মার্কা গুরুত্বপূর্ণ থাকবে, ঐক্যমত কমিশনের ব্যলট গুরুত্ব পাবে না। সবাই নিজের মার্কা জেতাতে ব্যস্ত থাকবে।'

'জুলাই জাতীয় সনদ ২০২৫'- সই অনুষ্ঠান আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

এর আগে, জুলাই সনদ সই অনুষ্ঠানকে সামনে রেখে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

বৈঠকে কমিশনের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পাশাপাশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / জুলাই সনদ স্বাক্ষর / নায়েবে আমীর / সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
    ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

Related News

  • রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • যে কোটার বিরুদ্ধে আন্দোলন, সেই কোটা এখন নিকৃষ্টভাবে বাস্তবায়ন হচ্ছে: শফিকুর রহমান
  • মাদ্রাসার শিক্ষার্থীদের মারধরের অভিযোগে যশোরে জামায়াতের এমপির বাড়ি ঘেরাও এলাকাবাসীর
  • জনগণ হাসিনাকে তাড়িয়েছে, ফ্যাসিবাদ কায়েম করলে আপনাদেরও তাড়াবে: সরকারকে শফিকুর রহমান
  • ‘লক্ষণ খুব ভালো নয়’: চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা প্রসঙ্গে জামায়াত আমির

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘গুলি করি, মরে একটা…বাকিডি যায় না, স্যার’ বলা সেই ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

3
ড. আক্তার হোসেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশসহ সিএজি-র স্বায়ত্তশাসনের তাগিদ যুক্তরাষ্ট্রের

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

6
নাজমুল হাসান মামুন ওরফে 'বোমারু মামুন'। ছবি: টিবিএস
বাংলাদেশ

ছাত্রাবস্থায় ফেসবুকে ‘জিহাদের দাওয়াত’ নিয়ে যেভাবে নব্য জেএমবির ‘বোমারু’ হয়ে উঠলেন মামুন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net