Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
অনুপস্থিত দলগুলোর জন্য জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 October, 2025, 09:00 pm
Last modified: 17 October, 2025, 09:16 pm

Related News

  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

অনুপস্থিত দলগুলোর জন্য জুলাই সনদে স্বাক্ষরের সুযোগ থাকবে: ধর্ম উপদেষ্টা

তিনি বলেন, ‘আমরা এই দেশের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, অত্যন্ত জটিল সময়ে, কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। অনেক চেষ্টা করেছি, আমরা রাত দিন পরিশ্রম করেছি। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। আমরা গৌরবের ভাগীদার হতে চাই।’
টিবিএস রিপোর্ট
17 October, 2025, 09:00 pm
Last modified: 17 October, 2025, 09:16 pm
ছবি: টিবিএস

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আজ যারা অংশগ্রহণ করেননি, তারা চাইলে পরবর্তীতে যোগ দিয়ে স্বাক্ষরের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন।

শুক্রবার (১৭ অক্টোবর) আশুলিয়ার পলাশবাড়ি এলাকার সাভার বন বিহারে অনুষ্ঠিত বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

জুলাই সনদে এনসিপি'র অংশগ্রহণ না করা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, 'তারা আজকে অংশগ্রহণ না করলেও ওখানে পরে অংশগ্রহণের সুযোগ আছে।'

তিনি আরও বলেন, 'তাদের যে দাবিগুলো আছে, সেগুলো সরকার বিবেচনা করবে, এবং এটা যদি পূরণ করা যায়, তাদের সঙ্গে সমঝোতায় আসা যায়, তাহলে তারা স্বাক্ষর করবেন। এবং এটা বলা আছে যে যারা আজকে স্বাক্ষর করতে পারবেন না, তারা পরবর্তীতে স্বাক্ষর করতে পারবেন।'

সরকারের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা- উল্লেখ করে খালিদ হোসেন বলেন, 'আমরা এই দেশের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, অত্যন্ত জটিল সময়ে, কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। যখন আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ছিল না, আইন ও শৃঙ্খলার পরিস্থিতি একেবারেই ছিল না, পুলিশ তখন মাঠে ছিল না, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে- এরকম অবস্থায় আমরা দায়িত্ব নিয়ে পনেরো মাস অতিক্রম করেছি। অনেক চেষ্টা করেছি, আমরা রাত দিন পরিশ্রম করেছি। এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। আমরা গৌরবের ভাগীদার হতে চাই।'

এসময় উপদেষ্টা 'সেইফ এক্সিট' নিয়ে এনসিপি নেতা নাহিদের মন্তব্য প্রসঙ্গে বলেন, 'তিনি কাদেরকে মিন করতে চেয়েছেন, সেটি আমার জানা নেই। আমি আমার অবস্থান থেকে বারবার বলছি আমার কোনো সেইফ এক্সিটের প্রয়োজন নেই। যেহেতু ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, চট্টগ্রাম শহরেও নেই, আমি ভাড়া ঘরে থাকি। আমি কলেজে শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, অতএব বিদেশে থাকার তো প্রশ্নই নেই। অতএব আমার সেইফ এক্সিটের কোনো চিন্তাই নেই। এই দেশ আমার, এই দেশ আমাদের।'
 
Related Topics

টপ নিউজ

জুলাই সনদ স্বাক্ষর / ধর্ম উপদেষ্টা / এনসিপি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের সিদ্ধান্ত ইসির
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net