Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
সোমবার গাজায় পৌঁছাতে পারেন শহিদুল আলম; দিতে চান চিকিৎসাসেবা, জানাতে চান গাজার খবর

বাংলাদেশ

নায়লা শাহ্
04 October, 2025, 10:10 pm
Last modified: 04 October, 2025, 10:43 pm

Related News

  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • সীমিত পরিসরে আবারও খুললো গাজার রাফাহ সীমান্ত  
  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল

সোমবার গাজায় পৌঁছাতে পারেন শহিদুল আলম; দিতে চান চিকিৎসাসেবা, জানাতে চান গাজার খবর

শহিদুল আলম জানালেন, কতটুকু দূরত্বে আছি সেটি গুরুত্বপূর্ণ নয়। ইসরায়েল সাধারণত এর অনেক আগেই পথরোধ করে। তার ধারণা, প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে থাকতেই হয়তো ইসরায়েলি সামরিক বাহিনী তাদের জাহাজে ওঠার চেষ্টা করতে পারে।
নায়লা শাহ্
04 October, 2025, 10:10 pm
Last modified: 04 October, 2025, 10:43 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

আলোকচিত্রী শহিদুল আলম বলেছেন, তারা আগামী সোমবার গাজায় পৌঁছাবেন। সেখানে পৌঁছানোর পর তারা গাজার খবরাখবর তুলে ধরতে এবং ফিলিস্তিনিদের চিকিৎসাসেবা প্রদান করতে চান। আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ভার্চ্যুয়ালি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

গাজা অভিমুখে কনশানস নামের একটি নৌযানটিতে আছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। এটি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) ও থাউজেন্ড ম্যাডলিনস টু গাজার (টিএমটিজি) জাহাজ। ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে এই প্রচেষ্টা।

শহিদুল আলমের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন জানা গেল 'কনশানস' নৌযানটির অবস্থান গাজা থেকে প্রায় ৩৭০ নটিক্যাল মাইল দূরে। 

শহিদুল আলম জানালেন, কতটুকু দূরত্বে আছি সেটি গুরুত্বপূর্ণ নয়। ইসরায়েল সাধারণত এর অনেক আগেই পথরোধ করে। তার ধারণা, প্রায় ২০০ নটিক্যাল মাইল দূরে থাকতেই হয়তো ইসরায়েলি সামরিক বাহিনী তাদের জাহাজে ওঠার চেষ্টা করতে পারে।

গত বৃহস্পতিবার (২ অক্টোবর) গাজায় ত্রাণ বহনকারী একটি ফ্লোটিলার প্রায় ৪০টি জাহাজের প্রায় সবকটিকে ইসরায়েলি সামরিক বাহিনী আটক করে। এতে ইসরায়েল বিরুদ্ধে বিশ্বের বহু দেশ নিন্দা জানায়। অনেকে দেশে ইসরায়েলের এই কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-মিছিলও হয়। এছাড়াও ইসরায়েলি সামরিক বাহিনী সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৫০ জনেরও বেশি বিদেশি কর্মীকে বন্দি করেছে।

এসব ঘটনার জেরে শহিদুল আলম বলেন, ''যেহেতু 'কনশানস' আগের জাহাজগুলোর চেয়ে অনেক বড়, তাই আমরা ধারণা করছি না যে তারা নৌকা থেকে এতে উঠবে। এর পরিবর্তে, তারা সম্ভবত হেলিকপ্টারে করে এসে এই জাহাজে অবতরণ করবে। কারণ, এত উঁচু একটি জাহাজে নিচ থেকে ওঠা কঠিন হবে।''

তিনি যোগ করেন, 'আমরা এমনটাই আশঙ্কা করছি এবং সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।'

জাহাজে ওঠার পর গত কয়েক দিনে শহিদুল আলম সামুদ্রিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। তিনি অসুস্থ বোধ করার কথাও জানান। ঝড়ের বিষয়ে সতর্কতা ও সামনের কয়েকটি জাহাজ আটকের খবরের মধ্যেই তাদের নৌবহরটি গাজা অভিমুখে এগিয়ে চলছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গত ৩১ আগস্ট বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। শহিদুল আলম গত ৩০ সেপ্টেম্বর ইতালি হয়ে 'কনশানস' জাহাজে ওঠেন।

আয়োজকরা এটিকে গাজার উদ্দেশে পরিচালিত সবচেয়ে বড় সামুদ্রিক মিশন হিসেবে বর্ণনা করেছেন। এতে ৪৪টি দেশের প্রায় এক হাজার কর্মী, রাজনীতিবিদ, ডাক্তার, সাংবাদিক ও শিল্পী রয়েছেন, যারা ইসরায়েলের অবরোধ ভাঙতে ও গাজায় ত্রাণ পৌঁছাতে বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে একত্র হয়েছেন।

সম্ভাব্য বাধা বা বিপদের মোকাবিলায় জাহাজে কী ব্যবস্থা রয়েছে, তা জানতে চাইলে শহিদুল আলম জানান, তাদের নৌযানটি কোনো ধরনের আক্রমণ প্রতিরোধ করার উপযোগী নয়। 

তিনি বলেন, 'আমরা সচেতনভাবে কোনো সহিংস অবস্থান না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর পরিবর্তে, আমরা আমাদের সব ডেটা সুরক্ষিত করা এবং সাইবার নিরাপত্তা জোরদার করার দিকে মনোনিবেশ করছি। এছাড়াও, অত্যন্ত যোগ্য আইনজীবীরা আমাদের নির্দেশনা দিয়েছেন যে কী আশা করা যেতে পারে এবং কীভাবে প্রতিক্রিয়া জানাতে হবে এবং ফিলিস্তিন ও অন্যান্য জায়গায় আমাদের দল রয়েছে, যারা ইতোমধ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।'

শহিদুল আলম বলেন, 'আমাদের দলে বেশির ভাগই সাংবাদিক ও চিকিৎসক। পেশাদার হিসেবে আমাদের উদ্দেশ্য এই অবৈধ অবরোধ ভাঙা। কারণ, আমাদের আটকানো বা পথ পরিবর্তন করানোর কোনো আইনি অধিকার ইসরায়েলের নেই। আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি।'

শহিদুল আলম আরও বলেন, 'ইসরায়েল বিশেষভাবে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীদের লক্ষ্যবস্তু করেছে। আমরা এর প্রতিবাদ করতে চাই। এই মিশনের উদ্দেশ্য ত্রাণ বা সহায়তা প্রদানের বাইরেও বিস্তৃত।'

তিনি বলেন, 'আমরা গাজা থেকে প্রতিবেদন করতে এবং সেখানকার মানুষদের চিকিৎসাসেবা দিতে চাই, যা থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত।'

দলটি গাজায় থেকে সেবা দেওয়ার পরিকল্পনা করছে কি না, তা জানতে চাইলে শহিদুল আলম বলেন, 'আমরা সেটাই করতে চাই। আমাদের অনুমতি দেওয়া হবে কি না, সেটা অন্য বিষয়, কিন্তু এটাই আমাদের লক্ষ্য।'

সম্ভাব্য প্রতিরোধ প্রসঙ্গে শহিদুল আলম জানান, গাজায় পৌঁছানোর অনেক আগেই বাধা আসতে পারে।  

তিনি ব্যাখ্যা করেন, 'আগের ফ্লোটিলাগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায়, অনেক আগেই সেগুলোকে আটকানো হয়েছে। আমরাও এমনটাই আশঙ্কা করছি। কিন্তু আমাদের চেষ্টা হলো তীরে পৌঁছানো এবং আমরা যেকোনো পরিস্থিতিতে সেটা করতে চাই।'

শহিদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের বিষয়েও জানান। তিনি জানান, দলটি এখন পর্যন্ত শুধু পরোক্ষ বার্তা পেয়েছে। তিনি বলেন, 'আমরা কেবল তাদের সাথেই যোগাযোগ রেখেছি, যাদের আমরা পুরোপুরি বিশ্বাস করি।'

শহিদুল আলম আরও বলেন, 'তবে আমরা সাংবাদিক হিসেবে কাজ চালিয়ে যেতে চাই। আমরা কোনো পক্ষ নিচ্ছি না। আমরা সত্য খুঁজে বের করতে, সত্য তুলে ধরতে এবং সেই অবস্থানে অবিচল থাকতে চাই।'

ফ্লোটিলার গাজায় পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কে শহিদুল আলম বলেন, 'আমরা যদি স্বাভাবিক গতিতে এগোতে থাকতাম, তাহলে রোববারের মধ্যেই পৌঁছাতে পারতাম। তবে ধীরগতির জাহাজগুলোর সাথে সমন্বয় করার জন্য জাহাজের গতি কমানো হয়েছে। আমরা সম্ভবত সোমবার পৌঁছাব।'
 

Related Topics

টপ নিউজ

শহিদুল আলম / গাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • সীমিত পরিসরে আবারও খুললো গাজার রাফাহ সীমান্ত  
  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল
  • বন্দীদের মরদেহ উদ্ধার অভিযান শেষ হলে গাজার রাফাহ ক্রসিং পুনরায় খুলে দেবে ইসরায়েল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net