Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 October, 2025, 05:55 pm
Last modified: 04 October, 2025, 06:00 pm

Related News

  • রংপুর কি অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টার হয়ে উঠছে?
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা আটক
  • গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২
  • অ্যানথ্রাক্স: অসুস্থ গবাদিপশু জবাই না করার পরামর্শ বিশেষজ্ঞদের

গাইবান্ধায় ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত 

গতকাল শুক্রবার রাতে গাইবান্ধা শহরের রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম হসপিটালের চর্মরোগবিশেষজ্ঞ মনজুরুল করিমের কাছে চিকিৎসা নিতে এসে নতুন সাতজনের মধ্যে এই উপসর্গ ধরা পড়ে। 
টিবিএস রিপোর্ট
04 October, 2025, 05:55 pm
Last modified: 04 October, 2025, 06:00 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কিশামত গ্রামের সাতজনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে। এর আগে ওই উপজেলায় আরো চারজনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ ধরা পড়ে। এনিয়ে আজ শনিবার (৪ অক্টোবর) পর্যন্ত উপজেলার মোট ১১ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ পাওয়া গেছে। আক্রান্ত সবাই গবাদিপশু কাটাকাটির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

গতকাল শুক্রবার রাতে গাইবান্ধা শহরের রাবেয়া ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম হসপিটালের চর্মরোগবিশেষজ্ঞ মনজুরুল করিমের কাছে চিকিৎসা নিতে এসে নতুন সাতজনের মধ্যে এই উপসর্গ ধরা পড়ে। 

রাবেয়া ক্লিনিক অ্যান্ড হোমের একজন কর্মী সাইদুর রহমান দ্য বিজনেস স্ট্যাডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমাদের এখানে প্রতি শুক্রবার স্কিন স্পেশালিস্ট মনজুরুল করিম চেম্বার করেন। গতকাল স্যারের চেম্বারে আসা কিশামত গ্রামের ৭ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ শনাক্ত হয়। চিকিৎসা নিয়ে রোগীরা বাড়ি ফিরে গেছেন।'

সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের ইউপি সদস্য হাফিজার রহমান গণমাধ্যমকে জানান, 'গত ২৯ সেপ্টেম্বর কিশামত গ্রামের একটি রোগাক্রান্ত গরু স্থানীয়রা জবাই করে মাংস কাটাকাটি করেন। ওই ১১ জন এ কাজে যুক্ত ছিলেন। চারদিন পর গত বৃহস্পতিবার তাদের শরীরের বিভিন্ন অংশে ফোসকা দেখা দেয়, এবং মাংসে পচন ধরতে শুরু করে। বিশেষ করে হাত, নাক, মুখ ও চোখে এসব উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্য অন্তত ৪ জন হাসপাতালে ভর্তি আছে।'

নতুন আক্রান্ত ৭ জনসহ এ বছর রংপুর বিভাগে ১৮ জনের শরীরে অ্যানথ্রাক্স শনাক্ত হলো।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্যমতে, অ্যানথ্রাক্স একটি মারাত্মক প্রাণিবাহিত (জুনোটিক) রোগ, যা বাংলাদেশে মানুষ ও পশু উভয়ের জন্যই মারাত্মক হুমকি হিসেবে বিদ্যমান রয়েছে, বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোতে।

এ রোগ মূলত গবাদিপশু এবং তৃণভোজী বন্যপ্রাণীর মধ্যে ছড়ায়। এ রোগে আক্রান্ত গবাদিপশুর প্রায়ই প্রাণহানি হয়। এই রোগে আক্রান্ত পশুর সংস্পর্শে আসা, দূষিত চামড়া, হাড় বা পশম নাড়াচাড়া করা, কাঁচা বা পুরোপুরি রান্না না করা মাংস খাওয়ার মাধ্যমে মানুষের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে।

অ্যানথ্রাক্সের জীবাণু শরীরে প্রবেশের পর লক্ষণ প্রকাশের সময়কাল (ইনকিউবেশন পিরিয়ড) ১ থেকে ২০ দিন। যদিও মানুষের মধ্যে এর সংক্রমণ তুলনামূলকভাবে কম, তবে দেরিতে রোগ নির্ণয় হলে তা মারাত্মক হতে পারে।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আহমেদ নওশের আলম টিবিএসকে বলেন, 'অসুস্থ গরু বা ছাগল জবাই করলে অ্যানথ্রাক্স ছড়াতে পারে। সবার প্রতি আমাদের পরামর্শ হলো, অসুস্থ পশু জবাই করবেন না এবং সেগুলোর সংস্পর্শে আসবেন না। এটা ভয়ের নয়, বরং সতর্কতার বিষয়। আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।'

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আইইডিসিআরের সাবেক উপদেষ্টা ড. এম. মুশতাক হোসেনও টিবিএসকে বলেন, 'অ্যানথ্রাক্স থেকে নিরাপদ থাকতে হলে অসুস্থ গরু, ছাগল বা অন্য কোনো গবাদিপশু জবাই করা যাবে না। তাদের চিকিৎসা করাতে হবে; মারা গেলে মাটিতে গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। কোনো অবস্থাতেই মৃত পশুকে খাল বা জলাশয়ে ফেলা যাবে না।'

অ্যানথ্রাক্সের উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, অনেকটা ক্ষতের মতো দেখতে গোলাকার ফুসকুড়ি, কখনও কখনও চুলকানি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিবায়োটিক ও লোশনের মাধ্যমে এর চিকিৎসা পাওয়া যায়। তাই বিশেষজ্ঞরা আতঙ্কিত হওয়ার চেয়ে সতর্কতার ওপরই বেশি জোর দিচ্ছেন।

আইইডিসিআর জানিয়েছে, রংপুরে এবারই প্রথম অ্যানথ্রাক্স শনাক্ত হলো। প্রাণিসম্পদ অধিদপ্তর বর্তমানে আক্রান্ত এলাকাগুলোতে পশুদের টিকা দিচ্ছে।

আইইডিসিআরের তথ্যমতে, বাংলাদেশে অ্যানথ্রাক্স এন্ডেমিক রোগ। ২০১০ সাল থেকে প্রতি বছরই বিক্ষিপ্তভাবে এর প্রাদুর্ভাবের খবর পাওয়া যায়। আগের প্রাদুর্ভাবের তথ্যের ভিত্তিতে ২০১৯ সালে আইইডিসিআর পাঁচ জেলার—সিরাজগঞ্জ, পাবনা, মেহেরপুর, টাঙ্গাইল ও রাজশাহী—নয়টি উপজেলায় সক্রিয় অ্যানথ্রাক্স নজরদারি কার্যক্রম শুরু করে।

Related Topics

টপ নিউজ

অ্যানথ্রাক্স / সংক্রমণ / গাইবান্ধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • রংপুর কি অ্যানথ্রাক্সের নতুন ক্লাস্টার হয়ে উঠছে?
  • অর্থপাচার মামলায় গ্রেপ্তার গাইবান্ধার হরিদাস ৪ দিনের রিমান্ডে
  • গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা আটক
  • গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২
  • অ্যানথ্রাক্স: অসুস্থ গবাদিপশু জবাই না করার পরামর্শ বিশেষজ্ঞদের

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net