Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
মেরুদণ্ডহীন ভালো মানুষের দরকার নেই মানবাধিকার কমিশনে: দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 September, 2025, 03:50 pm
Last modified: 27 September, 2025, 04:04 pm

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • পূর্ববর্তী সরকারের কাজ পর্যালোচনায় ট্রানজিশন টিম গঠনের আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের
  • কৃষক স্মার্ট কার্ড চালুর প্রস্তাব নাগরিক প্ল্যাটফর্মের

মেরুদণ্ডহীন ভালো মানুষের দরকার নেই মানবাধিকার কমিশনে: দেবপ্রিয় ভট্টাচার্য

ড. দেবপ্রিয় বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশনের নামে অতীতে যে কমিশনগুলো গঠন করা হয়েছে, তা ছিল কার্যত নখদন্তহীন। যাদের কোনো কার্যক্ষমতা নেই, কোনো কামড় দেওয়ার ক্ষমতা নেই। আমরা সেই রকম কমিশন চাই না। আমরা চাই একটি শক্তিশালী কমিশন।’
টিবিএস রিপোর্ট
27 September, 2025, 03:50 pm
Last modified: 27 September, 2025, 04:04 pm
ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ফাইল ছবি: ইউএনবি

জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্বে মেরুদণ্ডহীন ভালো মানুষের দরকার নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত 'খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫' শীর্ষক আলোচনায় তিনি অংশ নেন। আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'বিগত সময়ে বাংলাদেশ নখদন্তহীন ও মেরুদণ্ডহীন মানবাধিকার কমিশন পেয়েছে। এবার যেন সেই ভুল আর না হয়।'

তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, '২০০৯ সালের জানুয়ারিতে ড. ফখরুউদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই আইনের খসড়া তৈরি হয়। পরবর্তীতে সেই আইনের ভিত্তিতেই কমিশন গঠিত হয় এবং একাধিক চেয়ারম্যান নিয়োগ পান। তবে ২০২৪ সালের ৭ নভেম্বর প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কমিশনটি বাতিল করে দেয়। এর ফলে প্রায় এক বছর ধরে দেশে মানবাধিকার কমিশন নেই, যদিও এ সময়ে অন্যান্য কমিশন গঠন করা হয়েছে।'

ড. দেবপ্রিয় বলেন, 'জাতীয় মানবাধিকার কমিশনের নামে অতীতে যে কমিশনগুলো গঠন করা হয়েছে, তা ছিল কার্যত নখদন্তহীন। যাদের কোনো কার্যক্ষমতা নেই, কোনো কামড় দেওয়ার ক্ষমতা নেই। আমরা সেই রকম কমিশন চাই না। আমরা চাই একটি শক্তিশালী কমিশন, যা মানুষের অধিকার রক্ষায় সত্যিকার অর্থে ভূমিকা রাখতে পারবে।'

তিনি আরও যোগ করেন, 'নতুন কমিশনের নেতৃত্বে এমন কাউকে বসানো যাবে না, যিনি মেরুদণ্ডহীন ভালো মানুষ হিসেবে পরিচিত। আমাদের প্রয়োজন সৎ, নীতিবান ও সাহসী মানুষ, যারা প্রয়োজনে সরকারের সঙ্গেও লড়াই করতে পারবে।'

আলোচনায় অংশ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, 'অতীতে মানবাধিকার কমিশন অনেক ক্ষেত্রে কাজ করলেও পার্বত্য চট্টগ্রামের মতো স্পর্শকাতর বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। খসড়া আইনে সেই দিকটি উপেক্ষিত মনে হচ্ছে।'

তিনি সমালোচনা করে আরও বলেন, 'নতুন খসড়ায় দ্বৈত নাগরিকত্ব বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে এবং আমলাদের নিয়োগ দেওয়ার বিধান রাখা হয়েছে, যা প্যারিস চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।'

আলোচনায় বাংলাদেশ রিফর্ম ওয়াচ-এর পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত খসড়ায় দুটি মূল লক্ষ্য রয়েছে দুটি। এক- আন্তর্জাতিক মানদণ্ডে কমিশনের গঠন, স্বাধীনতা ও কার্যপরিধি বিশ্লেষণ। দুই- খসড়াকে আরও কার্যকর করার জন্য পরামর্শ দেওয়া, যাতে কমিশন নির্ভরযোগ্য অনুসন্ধানী ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং ভুক্তভোগী ও সংখ্যালঘুদের সুরক্ষায় বাস্তব পদক্ষেপ নিতে পারে।
 

Related Topics

টপ নিউজ

দেবপ্রিয় ভট্টাচার্য / জাতীয় মানবাধিকার কমিশন / সেন্টার ফর পলিসি ডায়ালগ / তত্ত্বাবধায়ক সরকার / জ্যোতির্ময় বড়ুয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা: পূর্ণাঙ্গ রায়ে সুপ্রিম কোর্ট
  • তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • পূর্ববর্তী সরকারের কাজ পর্যালোচনায় ট্রানজিশন টিম গঠনের আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের
  • কৃষক স্মার্ট কার্ড চালুর প্রস্তাব নাগরিক প্ল্যাটফর্মের

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net