Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
কৃষক স্মার্ট কার্ড চালুর প্রস্তাব নাগরিক প্ল্যাটফর্মের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 January, 2026, 12:55 pm
Last modified: 15 January, 2026, 12:55 pm

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি সিপিডির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি
  • অর্থনীতিতে গতি আনতে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি: ড. মুস্তাফিজুর রহমান
  • অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

কৃষক স্মার্ট কার্ড চালুর প্রস্তাব নাগরিক প্ল্যাটফর্মের

সিপিডি-এর অতিরিক্ত পরিচালক (রিসার্চ) তৌফিকুল ইসলাম খান বলেন, সরকারের পরিচালিত ‘পার্টনার’ প্রকল্প পরিমার্জনের মাধ্যমে কৃষকদের স্মার্ট কার্ড বিতরণ ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
টিবিএস রিপোর্ট
15 January, 2026, 12:55 pm
Last modified: 15 January, 2026, 12:55 pm
বাংলাদেশের কৃষক। ছবি: উইকিমিডিয়া

এসডিজি বাস্তবায়নে সারাদেশের সব প্রকৃত কৃষকের জন্য স্মার্ট কার্ড সেবা বিতরণের সুপারিশ করেছে নাগরিক প্ল্যাটফর্ম। দেশের নারী-পুরুষ উভয় এক দশমিক ৬৫ কোটি কৃষক পরিবারকে এ সুবিধার আওতায় সব ধরনের সেবা পৌছানোর সুপারিশ করেছে সংস্থাটি।  

আজ বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম এর উদ্যোগে আয়োজিত "জাতীয় নির্বাচন ২০২৬ : আগামী সরকারের জন্য নাগরিক সুপারিশ" শিরোনামে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর অতিরিক্ত পরিচালক (রিসার্চ) তৌফিকুল ইসলাম খান। 

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান বক্তব্য দেন। 

তৌফিকুল ইসলাম খান বলেন, সরকারের পরিচালিত 'পার্টনার' প্রকল্প পরিমার্জনের মাধ্যমে কৃষকদের স্মার্ট কার্ড বিতরণ ও সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য বাড়তি কোনো বরাদ্দের দরকার হবে না। ডিজিটাল কৃষি সম্প্রসারণ সেবা ও ই-ভাউচার ভর্তুকি বাস্তবায়নে বার্ষিক বরাদ্দ প্রায় ১৫৯ কোটি টাকা। 

এছাড়া, চিকিৎসা ব্যয়ের দুশ্চিন্তার প্রতিকার ও প্রতিটি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে 'জাতীয় স্বাস্থ্য কার্ড' চালুর মাধ্যমে পরিবারপ্রতি বছরে ১ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা গ্রহণের সুযোগ চালুর প্রস্তাব করেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম।

প্রথম ধাপে বয়স্কভাতার আওতাভুক্ত দেশের ৬১ লাখ বয়স্ক ব্যক্তিকে এ সুবিধার আওতায় আনার প্রস্তাব করেছে সংস্থাটি। এতে বছরে মোট ব্যয় হবে ৬১ হাজার কোটি টাকা, যা জিডিপির ১ শতাংশ। 

এ কর্মসূচি বাস্তবায়ন করা হলে দরিদ্র ও বয়স্করা জরুরি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন না। চিকিৎসার খরচ মেটাতে আর সর্বস্বান্ত হবেন না দরিদ্র, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ। 

এছাড়া, যুব ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে সুবিধাবঞ্চিত তরুণদের ভবিষ্যৎ গড়তে বছরে ১ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ও জামানতবিহীন ঋণ সুবিধা চালু করা ও 'সর্বজনীন ন্যূনতম আয়' হিসেবে দরিদ্র পরিবারগুলোর জন্য প্রতি মাসে ৪৫৪০ টাকা নগদ সহায়তা দেওয়ার প্রস্তাব করেছে সংস্থাটি।

Related Topics

টপ নিউজ

নাগরিক প্ল্যাটফর্ম / কৃষকের স্মার্ট কার্ড / পরিষেবা / এসডিজি বাস্তবায়ন / সেবা বিতরণ / প্রস্তাব / সিপিডি / সেন্টার ফর পলিসি ডায়ালগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • বাংলাদেশ–জাপান ইপিএ-র সুফল পেতে আমলাতান্ত্রিক বাধা দূর করতে হবে: ফাহমিদা খাতুন
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিলের দাবি সিপিডির
  • বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের ক্ষেত্রে সরকার ‘দুর্বল পদক্ষেপ' নিয়েছে: সিপিডি
  • অর্থনীতিতে গতি আনতে সুশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি: ড. মুস্তাফিজুর রহমান
  • অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে: দেবপ্রিয় ভট্টাচার্য

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net