Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 March, 2026, 07:45 pm
Last modified: 15 March, 2026, 07:49 pm

Related News

  • হাইকোর্টের রায় বহাল, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা
  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • স্কুল-কলেজে মেয়েদের খেলাধুলায় ট্রান্স নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিয়েছিলেন।
টিবিএস রিপোর্ট
15 March, 2026, 07:45 pm
Last modified: 15 March, 2026, 07:49 pm
ছবি: সংগৃহীত

নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্ট।

২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্বলিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিয়েছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনে পর চারটি পৃথক রিভিউ আবেদনের প্রেক্ষিতে, গত বছরের ২০ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেন।

আজ রোববার (১৫ মার্চ) ৭৪ পৃষ্ঠার সেই পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করার কথা উল্লেখ করা হয়েছে।

২০১১ সালে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সংক্ষিপ্ত রায়ে আরো দুটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার বিষয়ে পর্যবেক্ষণ দিলেও, পূর্ণাঙ্গ রায়ে সেই পর্যবেক্ষণ রাখা হয়নি। যার প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনে।

ওই বেঞ্চের সংক্ষিপ রায়ে একরকম পর্যবেক্ষণ, আবার পূর্ণাঙ্গ রায়ে অরেক রকম—এবিষয়ে রোববার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছেন, "আদালত এই মর্মে মত পোষণ করে যে সংক্ষিপ্ত আদেশ ও পূর্ণাঙ্গ রায়ের মধ্যে যে অসামঞ্জস্য রয়েছে, তা রেকর্ডে প্রতীয়মান একটি ত্রুটি। একই সঙ্গে আদালত মনে করে যে ত্রয়োদশ সংশোধনী সংবিধানের অনুচ্ছেদ ৭-এর সাংবিধানিক ম্যান্ডেটের মধ্যে সৎ উদ্দেশ্যে প্রণীত হয়েছিল; যথাযথভাবে প্রয়োগ করা হলে ডকট্রিন অব নেসেসিটি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে গণতন্ত্রের অস্থায়ী সুরক্ষা হিসেবে বৈধতা দেয়; এবং এই ব্যবস্থার মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো কোনোভাবেই ধ্বংস হয়নি, বরং সংরক্ষিত হয়েছে।"

পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেন, চতুর্দশ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে। তবে বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার সংযোজন কিংবা বিয়োজন করতে পারবে বলে জানান এই মামলার আইনজীবীরা।

বহুল আলোচিত এই মামলার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।

আইনজীবীরা বলেছেন, রায় অনুযায়ী ত্রয়োদশ সংশোধনীর বিধান অনুযায়ী, সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হবেন। তিনি রাজি না থাকলে, তার আগের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবং এরপর আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারকদের মধ্য থেকে ক্রমানুসারে নিয়োগ দেওয়া হবে। যদি কোনো বিচারপতি উপলব্ধ না থাকেন, তবে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নিয়োগ করবেন।

প্রধান উপদেষ্টার পরামর্শে রাষ্ট্রপতি ১০ জন উপদেষ্টা নিয়োগ করবেন, যারা নির্দলীয় ও নিরপেক্ষ হবেন। নতুন সংসদ গঠিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত এই সরকার দায়িত্ব পালন করবে।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতের আন্দোলনের চাপে তৎকালীন বিএনপি সরকার ত্রয়োদশ সংশোধনী পাস করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করে। পরে ১৯৯৮ সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। ২০০৪ সালে রিট খারিজ হলে এ ব্যবস্থা বহাল থাকে।

২০০৫ সালে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ২০০৬ সালের রাজনৈতিক সংকট ও তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর ক্ষমতায় থাকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে ২০১০ সালের ১ মার্চ আপিল বিভাগে শুনানি শুরু হয়। তখন অ্যামিকাস কিউরিসহ সবাই কেয়ারটেকার ব্যবস্থার পক্ষে মত দেন। তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও এর পক্ষে ছিলেন।

২০১১ সালের ১০ মে সাত বিচারপতির আপিল বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই ২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিসহ ৫৫টি সংশোধনীসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় এবং ৩ জুলাই তা অনুমোদন পায়।

Related Topics

টপ নিউজ

সুপ্রিম কোর্ট / তত্ত্বাবধায়ক সরকার / ত্রয়োদশ সংশোধনী / পূর্ণাঙ্গ রায়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • হাইকোর্টের রায় বহাল, সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা
  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • স্কুল-কলেজে মেয়েদের খেলাধুলায় ট্রান্স নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা বহাল রাখলো মার্কিন সুপ্রিম কোর্ট
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net