Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে নাগরিক বান্ধব সংস্কার এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ: জাতিসংঘে প্রধান উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 September, 2025, 10:35 pm
Last modified: 26 September, 2025, 10:41 pm

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান

ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে নাগরিক বান্ধব সংস্কার এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ: জাতিসংঘে প্রধান উপদেষ্টা

তিনি বলেন, ‘আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে আমরা নাগরিক বান্ধব সংস্কার এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য অপরিবর্তিত—স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা।’
টিবিএস রিপোর্ট
26 September, 2025, 10:35 pm
Last modified: 26 September, 2025, 10:41 pm
জাতিসংঘে প্রধান উপদেষ্টা। ছবি: প্রেস উইং

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে নাগরিক বান্ধব সংস্কার অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, 'আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে আমরা নাগরিক বান্ধব সংস্কার এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের লক্ষ্য অপরিবর্তিত—স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠা।'

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণে তিনি এসব কথা বলেন। এ দিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় দিনের দশম বক্তা হিসেবে প্রধান উপদেষ্টা ভাষণ শুরু করেন।

বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, 'গত পাঁচ দশকে নাগরিক অধিকার বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। বারবার তরুণদের নেতৃত্বে জনগণ ত্যাগ স্বীকার করে সেই অধিকার পুনরুদ্ধার করেছে।'

জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী স্মরণ করে ইউনূস বলেন, তরুণরাই স্বৈরতন্ত্রকে পরাজিত করেছে এবং ন্যায়ভিত্তিক ও সমতাপূর্ণ সমাজের পথে অগ্রযাত্রা শুরু করেছে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতি ও রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নিয়েছে গভীর প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে।

তিনি স্পষ্ট করেন, নির্বাহী আদেশের মাধ্যমে নয়, বরং অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় সংস্কার চালিয়ে যাওয়া হচ্ছে। 'অন্তর্ভুক্তির ভিত্তিতে গড়ে ওঠা সংস্কার এবং ঐকমত্যের মাধ্যমে তা টিকে থাকবে, যাতে এমন এক গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা হয়, যেখানে ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে এবং কোনো স্বৈরশাসক আর ফিরে আসতে না পারে।'

তিনি বলেন, 'এ লক্ষ্যে শাসনব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাচন, প্রশাসন, আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন, নারীর অধিকারসহ গুরুত্বপূর্ণ খাতগুলো পর্যালোচনায় ১১টি স্বাধীন কমিশন গঠন করা হয়েছে। এ প্রক্রিয়ায় নাগরিকদের মতামত নেওয়া হয় এবং বিস্তারিত প্রস্তাবনা তৈরি করা হয়েছে।'

তিনি আরও উল্লেখ করেন, ৩০টিরও বেশি রাজনৈতিক দল ও জোটকে একত্রিত করে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, যার ফলশ্রুতিতে ঘোষিত হয়েছে ঐতিহাসিক 'জুলাই ঘোষণা'।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, এই অঙ্গীকার নিশ্চিত করেছে যে নির্বাচনের ফল যাই হোক না কেন, সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। 'সংস্কার থামবে না, পেছনে যাবে না, বাতিল হবে না,' তিনি বলেন।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / জাতিসংঘ অধিবেশন / জাতিসংঘ / নির্বাচন / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • লেবাননে ইসরায়েলি হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
  • ‘শত্রুভাবাপন্ন নয়’ এমন জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে: জাতিসংঘকে ইরান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net