Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ: ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 December, 2025, 11:40 pm
Last modified: 18 December, 2025, 11:57 pm

Related News

  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে 
  • হাদি হত্যা মামলা: সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ: ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

দেশের বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ‘আমি সকল নাগরিকের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আন্তরিক আহ্বান জানাচ্ছি। আপনারা কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান দেবেন না এবং হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন।’
টিবিএস রিপোর্ট
18 December, 2025, 11:40 pm
Last modified: 18 December, 2025, 11:57 pm

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ওসমান হাদির সম্মানে আগামী শনিবার (২০ ডিসেম্বর) দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন তিনি। একই সঙ্গে শহীদ হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের আজীবন দায়িত্ব সরকার গ্রহণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বিশেষ ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভাষণে প্রধান উপদেষ্টা জানান, শহীদ হাদির স্মরণে আগামী শনিবার দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। এ ছাড়া আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও অন্যান্য ধর্মালম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

হাদির চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, 'সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান আমাকে টেলিফোনে এই হৃদয়বিদারক সংবাদটি জানিয়েছেন। হাদির চিকিৎসায় সিঙ্গাপুর সরকার অত্যন্ত আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী নিজে চিকিৎসক হিসেবে হাদির নিয়মিত খোঁজখবর রাখায় আমি তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

শরিফ ওসমান হাদির মৃত্যুকে 'নৃশংস হত্যাকাণ্ড' হিসেবে অভিহিত করে প্রধান উপদেষ্টা বলেন, 'এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না।'

তিনি আরও বলেন, 'হাদি ছিলেন পরাজিত ফ্যাসিস্ট শক্তির শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সফল হবে না।'

দেশের বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, 'আমি সকল নাগরিকের প্রতি ধৈর্য ও সংযম বজায় রাখার আন্তরিক আহ্বান জানাচ্ছি। আপনারা কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান দেবেন না এবং হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের ফাঁদে পা দেবেন না।'

প্রধান উপদেষ্টা বলেন, 'শহীদ হাদি ছিলেন প্রতিবাদের এক আইকন। গণতান্ত্রিক উত্তরণের এই চূড়ান্ত পর্যায়ে তিনি ছিলেন অবিচ্ছেদ্য অংশ। তার ইচ্ছা ছিল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখা। তার সেই স্বপ্ন বাস্তবায়নের দায় এখন সমগ্র জাতির।'

অধ্যাপক ইউনূস তার ভাষণের শেষে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / প্রেস উইং / ওসমান হাদি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুলের দায় স্বীকার
  • ওসমান হাদি হত্যা: অস্ত্র বিক্রেতা মাজেদুল ৩ দিনের রিমান্ডে 
  • হাদি হত্যা মামলা: সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ
  • হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার: এএনআই 

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net