Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণে ডাকযোগে ব্যালট ব্যবহারের বিস্তারিত প্রক্রিয়া প্রকাশ করল ইসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 September, 2025, 08:45 pm
Last modified: 22 September, 2025, 08:58 pm

Related News

  • মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে ইসির প্রজ্ঞাপন জারি
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান আমিরাত প্রবাসীরা
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?

প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণে ডাকযোগে ব্যালট ব্যবহারের বিস্তারিত প্রক্রিয়া প্রকাশ করল ইসি

ইসি সচিব জানান, প্রবাসীদের জন্য 'পোস্টাল ভোট বিডি' নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপটির মাধ্যমে ১১ ধাপে নিবন্ধন সম্পন্ন করা যাবে।
টিবিএস রিপোর্ট
22 September, 2025, 08:45 pm
Last modified: 22 September, 2025, 08:58 pm
ফাইল ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ডাকযোগে ব্যালট ব্যবহারের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইসির ওয়েবসাইটে এ সংক্রান্ত তালিকাভুক্তি ও ভোটদান প্রক্রিয়ার নমুনা প্রকাশ করা হয়।

ইসির অনুমোদনের পর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। প্রকাশিত প্রক্রিয়ায় দুটি ধাপ উল্লেখ করা হয়েছে- পোস্টাল ভোটিং তালিকাভুক্তি প্রক্রিয়া ও ভোটদান প্রক্রিয়া।

ইসি সচিব আখতার আহমেদ জানান, প্রবাসীদের জন্য 'পোস্টাল ভোট বিডি' নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে অ্যাপটির মাধ্যমে ১১ ধাপে নিবন্ধন সম্পন্ন করা যাবে। এতে ওটিপি যাচাই, ফেস ভেরিফিকেশন, এনআইডি ও পাসপোর্ট তথ্য যাচাই এবং বিদেশের ঠিকানা প্রদানের পর ডাকযোগে ব্যালট পাঠানো হবে।

ব্যালট পাওয়ার পর ভোটারকে ৯ ধাপে ভোট দিতে হবে। এর মধ্যে রয়েছে- মোবাইল নম্বর নিশ্চিতকরণ, ছবি তোলা, খামের কিউআর কোড স্ক্যান, প্রতীকের পাশে টিক বা ক্রস চিহ্ন দেওয়া, ঘোষণাপত্রে স্বাক্ষর এবং রিটার্ন খামে ব্যালট রেখে পোস্ট অফিসে জমা দেওয়া।

ইসি জানায়, ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, শুধু প্রতীক থাকবে। বড় খামের মধ্যে নির্দেশনাসহ দুটি খাম দেওয়া হবে- একটি ব্যালটের জন্য এবং আরেকটি ফেরতের জন্য।

এছাড়া প্রবাসী ভোটাররা অ্যাপের মাধ্যমে ছয় ধাপে পুরো প্রক্রিয়া ট্র্যাক করতে পারবেন- ব্যালট তৈরি, প্রেরণ, গ্রহণ, ফেরত প্রেরণ, বাংলাদেশে পৌঁছানো এবং রিটার্নিং কর্মকর্তার কাছে গ্রহণ।

নবনিযুক্ত ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, প্রক্রিয়াটি অনুমোদনের পর সংবাদমাধ্যমে জানানো হবে এবং তা ব্যাপকভাবে প্রচার করা হবে।

উল্লেখ্য, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ জন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।
 
Related Topics

টপ নিউজ

ইসি / প্রবাসী / ভোটাধিকার / ব্যালট পেপার / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা
  • ইমরান খান। ছবি: রয়টার্স
    ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
  • ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
    ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

Related News

  • মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে ইসির প্রজ্ঞাপন জারি
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • ‘তারা চায় বিবি হেরে যাক’: নেতানিয়াহুর নির্বাচনি বিলবোর্ডে শত্রু মোজতবার সঙ্গে মামদানি-এরদোয়ানের ছবি
  • দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান আমিরাত প্রবাসীরা
  • পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জোট?

Most Read

1
ফাইল ছবি
অর্থনীতি

খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

৩০৯ কোটি টাকার শিল্পপার্ক—যেখানে নেই কোনো কারখানা

3
ইমরান খান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইমরান খানের ‘যথাযথ চিকিৎসা’ নিশ্চিতের আহ্বান গাভাস্কার, গিলক্রিস্ট, কুকসহ ২১ সাবেক অধিনায়কের

4
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

5
ধানমন্ডি লেক। ছবি: রাজীব ধর/টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি লেককে নতুন রূপ দিতে ৭৫ কোটি টাকার সংস্কার পরিকল্পনা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই নতুন গ্যাসখনির সন্ধান পেল ইরান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net