Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
পিআর নিয়ে গণভোট হোক, বিপক্ষে রায় এলে আমরাও আর দাবি করব না: ইসলামী আন্দোলন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 September, 2025, 05:55 pm
Last modified: 18 September, 2025, 06:13 pm

Related News

  • সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
  • ২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত
  • প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল
  • ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার ঘোষণা: রাষ্ট্র পরিচালনায় শরীয়াহ অনুসরণের অঙ্গীকার
  • হাতপাখা প্রতীকবিহীন ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন

পিআর নিয়ে গণভোট হোক, বিপক্ষে রায় এলে আমরাও আর দাবি করব না: ইসলামী আন্দোলন

বিএনপির প্রতি আহ্বান জানিয়ে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, 'বিএনপি যদি জনতার ওপরে আস্থা রাখতে পারে তাহলে পিআরে তাদের সমস্যা কী? তারা ৯০ শতাংশ ভোট পেয়ে ২৭০ আসন নিয়ে এককভাবে দেশ পরিচালনা করুক; আমাদের তো সমস্যা নাই। বিএনপি জনতার ওপরে আস্থা রাখতে পারছে না কেন?'
টিবিএস রিপোর্ট
18 September, 2025, 05:55 pm
Last modified: 18 September, 2025, 06:13 pm
ছবি: টিবিএস

জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা নিয়ে গণভোটের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেছেন, জনগণ যদি গণভোটে এ প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে তার দল আর পিআর-এর পক্ষে দাবি তুলবে না।  

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার, ও 'ফ্যাসিবাদী দোসরদের' বিচারের আওতায় আনার দাবিতে আজ (১৮ সেপ্টেম্বর) বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, 'এত রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানের পর জুলাই সনদের আইনি ভিত্তি ও হত্যাকারীর বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের উৎপাত বন্ধ করার মতো গণদাবি নিয়ে রাজপথে আন্দোলন করতে হবে', তা তিনি চিন্তাও করেননি।

তিনি বলেন, 'পিআর নিয়ে আমরা বহু বছর ধরে আন্দোলন করে আসছি। দেশের অধিকাংশ মানুষ পিআর চায় মর্মে একাধিক জরিপে উঠে এসেছে। এখন পিআর নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতে চাই না।'

তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'বিএনপি যদি জনতার ওপরে আস্থা রাখতে পারে তাহলে পিআরে তাদের সমস্যা কী? তারা ৯০ শতাংশ ভোট পেয়ে ২৭০ আসন নিয়ে এককভাবে দেশ পরিচালনা করুক; আমাদের তো সমস্যা নাই। বিএনপি জনতার ওপরে আস্থা রাখতে পারছে না কেন?'

তিনি আরও বলেন, 'আপনারা পিআর প্রশ্নে গণভোট দিন। জনতা যদি পিআরের পক্ষে মত না দেয় তাহলে আমরাও আর দাবি করব না।' 

শায়েখে চরমোনাই তার দাবি স্পষ্ট করে বলেন, 'আমাদের দাবি স্পষ্ট। সংস্কার করতে হবে, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, বিচার দৃশ্যমান হতে হবে এবং পিআরে নির্বাচন হতে হবে। এটা জনতার দাবি। কেন আপনারা এই দাবি মানছেন না? সমস্যা কোথায়? নাকি ভারত চায় না বলে জুলাইয়ের আইনি স্বীকৃতি দিতে ও বিচার করতে গড়িমসি করছেন? সংস্কার ও বিচারের আগেই যদি নির্বাচন করেন তাহলে আমরা ধরে নেবো সরকার কোনো দল বিশেষের প্রতি ঝুঁকে পড়েছে।'

সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম মাধ্যমিকে গানের শিক্ষক নিয়োগের ব্যাপারে বলেন, 'প্রাইমারি স্কুলের পড়াশোনার মান খুবই খারাপ। সেখানে ভাষা, বিজ্ঞান, গণিত ও তথ্য-প্রযুক্তির শিক্ষক নিয়োগ না করে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয় উদ্দেশ্যপ্রণোদিত।'

এছাড়া, সভাপতির বক্তব্যে ঢাকা দক্ষিণের সভাপতি মাওলানা ইমতেয়াজ আলম বলেন, 'জুলাই অভ্যুত্থান কেবল নির্বাচনের জন্য না। রাষ্ট্রের মৌলিক সংস্কারই ছিলো মূল লক্ষ্য। সেই সংস্কার এই আমলেই করতে হবে। নির্বাচনের পরে সংস্কার করার যে কথা বলা হচ্ছে তার ওপরে আস্থা রাখা যায় না। ৫ আগস্টের পরে সামান্য সুযোগ পেয়েই সন্ত্রাস ও চাঁদাবাজীর যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তাতে নির্বাচনের পরে সংস্কারের চিন্তাও করা যায় না।' 

গণসমাবেশে উপস্থিত ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাউয়ুম, মুফতি রেজাউল করীম আবরার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা আরিফুল ইসলাম, মাওলানা দেলওয়ার হোসাইন সাকি, মাওলানা খলিলুর রহমানসহ কেন্দ্র ও মহানগর নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পল্টন মোড় হয়ে বায়তুল মোকাররমে এসে দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ করা হয়।

Related Topics

টপ নিউজ

পিআর পদ্ধতি / পিআর / ইসলামী আন্দোলন বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
  • ২.৭০ শতাংশ ভোট পেয়েছে ইসলামী আন্দোলন, ৯৬ শতাংশ প্রার্থীই রক্ষা করতে পারেননি জামানত
  • প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ৪ ইসলামিক দল
  • ইসলামী আন্দোলনের নির্বাচনি ইশতেহার ঘোষণা: রাষ্ট্র পরিচালনায় শরীয়াহ অনুসরণের অঙ্গীকার
  • হাতপাখা প্রতীকবিহীন ৩২ আসনে ফ্যাসিবাদবিরোধী সৎ ও যোগ্য প্রার্থীদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net