Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 12, 2026
জামায়াতের পিআর আন্দোলন পরিকল্পিত ‘রাজনৈতিক প্রতারণা’: নাহিদ ইসলাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2025, 04:40 pm
Last modified: 19 October, 2025, 05:04 pm

Related News

  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 

জামায়াতের পিআর আন্দোলন পরিকল্পিত ‘রাজনৈতিক প্রতারণা’: নাহিদ ইসলাম

ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং গণঅভ্যুত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই ইচ্ছাকৃতভাবে এ আন্দোলন শুরু করা হয়েছিল বলে দাবি করেন এনসিপির এই নেতা।
টিবিএস রিপোর্ট
19 October, 2025, 04:40 pm
Last modified: 19 October, 2025, 05:04 pm
ফাইল ছবি/ইউএনবি

জামায়াতে ইসলামীর শুরু করা 'তথাকথিত সমানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন' সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে করা একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন। পাঠকদের জন্য তার পোস্টটি তুলে ধরা হলো-

ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং গণঅভ্যুত্থানের আলোকে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠনের মূল প্রশ্ন থেকে জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই ইচ্ছাকৃতভাবে এটি শুরু করা হয়েছিল।

ভোটের সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি 'উচ্চকক্ষ' প্রতিষ্ঠার মূল সংস্কার দাবিটি একটি সাংবিধানিক রক্ষাকবচ হিসেবেই ভাবা হয়েছিল। আমরা এ ধরনের মৌলিক সংস্কারকে ঘিরে একটি আন্দোলন গড়ে তুলতে এবং ব্যাপক জাতীয় ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদের আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম।

তবে জামায়াত ও তার মিত্ররা এই এজেন্ডাটি হাইজ্যাক করে, এটিকে একটি নিছক টেকনিক্যাল পিআর ইস্যুতে পর্যবসিত করে এবং তাদের সংকীর্ণ দলীয় স্বার্থে এটিকে একটি দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না; ছিল কেবলই কারসাজি।

জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানের আগে বা পরে কখনোই সংস্কারের সংলাপে যুক্ত হয়নি। তারা কোনো বাস্তব প্রস্তাব, কোনো সাংবিধানিক রূপকল্প বা গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারই প্রদর্শন করেনি।

ঐকমত্য কমিশনে সংস্কারের প্রতি তাদের আকস্মিক সমর্থন কোনো বিশ্বাসপ্রসূত পদক্ষেপ ছিল না, বরং এটি ছিল একটি কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারবাদের ছদ্মবেশে একটি রাজনৈতিক অন্তর্ঘাত।

বাংলাদেশের মানুষ এখন এই প্রতারণা পরিষ্কার বুঝতে পারছে। তারা সত্য উপলব্ধি করতে পেরেছে এবং ভুয়া সংস্কারবাদী বা চক্রান্তকারী কুশীলবদের দ্বারা আর প্রতারিত হবে না। মহান আল্লাহ কিংবা এই দেশের সার্বভৌম জনগণ— কেউই আর কোনো অসৎ, সুযোগসন্ধানী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে তাদের ওপর শাসন করার অনুমতি দেবে না।

Related Topics

টপ নিউজ

নাহিদ ইসলাম / এনসিপি / জামায়াতে ইসলামী / পিআর পদ্ধতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
    মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড
  • বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
    '২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক
  • ছবি: সংগৃহীত
    চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

Related News

  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • একটা কার্যকর সংসদ দেখতে চাই, আশা করছি রাষ্ট্রপতিকে অপসারণ করা হবে: নাহিদ ইসলাম
  • ডেপুটি স্পিকার নিয়ে বিএনপির প্রস্তাব ‘আপাতত নাকচ’ জামায়াতের
  • শফিকুর রহমান: এক স্বঘোষিত বিরোধী দলীয় নেতার অদ্ভুত কাহিনি
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 

Most Read

1
সিসিটিভি ফুটেজে দেখা যায় অভিযুক্ত আকবর হোসেন শিবলু বারবার লাথি মেরে বিড়ালটিকে হত্যা করেন। ছবি: বিড়ালের মালিক মনসুর হাসানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
বাংলাদেশ

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলায় শিবলুর ৬ মাসের কারাদণ্ড

2
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন' বক্তব্য, জয়নুল আবদিনকে সতর্ক করল বিএনপি

3
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের ক্ষতিপূরণ আদায়ে হরমুজ প্রণালীতে জাহাজে কর বসাতে পারে ইরান: বিশ্লেষক

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চুক্তিভিত্তিক নিয়োগের ধারা থেকে বের হতে পারছে না জনপ্রশাসন

5
আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে সাময়িক ছাড় চেয়েছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net