Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
জাকসু: অতিরিক্ত ব্যালট ছাপানো নিয়ে অভিযোগ জানালেন ছাত্রদল ও শিবির সমর্থিত ভিপি প্রার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 September, 2025, 12:55 pm
Last modified: 11 September, 2025, 01:12 pm

Related News

  • চাঁদপুরে সিল মারা দুই শতাধিক ব্যালট উদ্ধার, মামলা
  • ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি
  • সিদ্ধিরগঞ্জে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যালট পেপার প্রস্তুতির অভিযোগ, সত্যতা পায়নি প্রশাসন
  • সব কেন্দ্রে ব্যালট ও নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে, পরিস্থিতি স্বাভাবিক: নির্বাচন কমিশন
  • রিটার্নিং কর্মকর্তাদের কাছে ১০ লাখের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে: ইসি

জাকসু: অতিরিক্ত ব্যালট ছাপানো নিয়ে অভিযোগ জানালেন ছাত্রদল ও শিবির সমর্থিত ভিপি প্রার্থী

হলে অতিরিক্ত ব্যালট দেয়ার অভিযোগ শিবিরের ভিপি প্রার্থীর; একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই ছাপানো হয়েছে, বললেন ছাত্রদলের ভিপি প্রার্থী
টিবিএস রিপোর্ট
11 September, 2025, 12:55 pm
Last modified: 11 September, 2025, 01:12 pm
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা 'অসঙ্গতি' নিয়ে অভিযোগ জানিয়েছেন ছাত্রশিবির ও ছাত্রদল প্যানেলের দুই ভিপি প্রার্থী। 

ছাত্রশিবির সমর্থিত 'সমন্বিত শিক্ষার্থী জোট' প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আরিফুল্লাহ আদিব অভিযোগ করেছেন, সালাম-বরকত হলে ভোটারের চেয়ে ১০১টি অতিরিক্ত ব্যালট পাঠানো হয়েছে। অন্যদিকে, ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসানের অভিযোগ, প্রশাসন অতিরিক্ত ব্যালট ছাপানোসহ স্বজনপ্রীতি করছে নির্বাচনে কোনো একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ জানান তারা। 

সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাংবাদিকদের বলেন, 'আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা ২৯৯ জন। কিন্তু ওই ভোটকেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে ৪০০টা। এই যে ১০১টা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে, সে বিষয়ে ওই ভোটকেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ১০১টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে? তিনি সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। বলে যে, কেন এসেছে তিনি জানেন না।' 

তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমে ১০ শতাংশ অতিরিক্ত ব্যালট ছাপানোর কথা বললেও পরে সিদ্ধান্ত হয়েছিল কোনো কেন্দ্রেই অতিরিক্ত ব্যালট যাবে না। কিন্তু এই সিদ্ধান্ত মানা হয়নি।

প্রার্থীদের জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের ফলাফল প্রকাশ না করা এবং যারা টেস্টে অংশ নেয়নি তাদের তালিকা প্রকাশ না করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

'ডোপ টেস্টের একটা বিষয় ছিল। যেটা গতকাল রাতেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করেছিলাম যে, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের অবশ্যই ডোপ টেস্টের প্রয়োজন। সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ডোপ টেস্টের আয়োজন করেছিল। কিন্তু ডোপ টেস্টের রেজাল্ট এখন পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেনি', বলেন তিনি।  

তিনি আরও বলেন, 'যারা ডোপ টেস্টে অংশগ্রহণ করবে না তাদের রেজাল্ট বাতিল হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা খবর পেয়েছি অনেকেই ডোপ টেস্টে অংশগ্রহণ করেনি, কিন্তু তাদের কোনো তালিকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এখন পর্যন্ত প্রকাশ করেনি।'

এদিকে, এর আগে সকাল ১০টার দিকে শিবির সমর্থিত ভিপি প্রার্থী আদিবের আগে একই হলে ভোট দিয়ে যান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান। 

অতিরিক্ত ব্যালট ছাপানো নিয়ে তিনি বলেন, 'আমরা জেনেছি যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। আমরা মনে করি, এটা কোনো একটা গোষ্ঠীকে প্রশাসন আলাদা করে সুবিধা দেওয়ার জন্যই করেছে। যদি এইরকম কিছু হয়, যদি এইরকম কিছু আমরা লক্ষ্য করি, অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই সেই শক্তিকে, সেই অপশক্তিকে আমরা মোকাবিলা করব।'

বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর স্বজনপ্রীতির অভিযোগ এনে তিনি আরও বলেন, 'গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি—একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি।' 

একই সাথে ছাত্রশিবিরের বিরুদ্ধেও প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ তোলেন তিনি। এনিয়ে তিনি বলেন, 'আমরা গতকাল দেখেছি যে নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।'  

'আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলোও এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদদপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা', যোগ করেন তিনি। 

ম্যানুয়ালি ভোট গণনা করার জন্য গতকাল থেকে প্রশাসনকে লিখিত এবং মৌখিকভাবে কয়েক দফায় জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  
 

Related Topics

টপ নিউজ

জাকসু / জাকসু নির্বাচন / ব্যালট / ব্যালট পেপার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

Related News

  • চাঁদপুরে সিল মারা দুই শতাধিক ব্যালট উদ্ধার, মামলা
  • ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি
  • সিদ্ধিরগঞ্জে প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যালট পেপার প্রস্তুতির অভিযোগ, সত্যতা পায়নি প্রশাসন
  • সব কেন্দ্রে ব্যালট ও নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে, পরিস্থিতি স্বাভাবিক: নির্বাচন কমিশন
  • রিটার্নিং কর্মকর্তাদের কাছে ১০ লাখের বেশি পোস্টাল ব্যালট পৌঁছেছে: ইসি

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

3
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'গণবিরোধী' বিল পাসের অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

২০২৭ সালের মধ্যে ভারত থেকে আসছে রেলের ২০০ ব্রডগেজ ক্যারেজ: সংসদে রেলমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net