Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান সম্মিলিত ছাত্র সংসদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2025, 10:20 pm
Last modified: 11 November, 2025, 10:25 pm

Related News

  • সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: জামায়াত
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • ১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ নেতা-কর্মী কারাগারে 
  • ওবায়দুল কাদেরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে গণপ্রতিরোধের আহ্বান সম্মিলিত ছাত্র সংসদের

বিবৃতিতে আরও বলা হয়, ‘লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে গুম-খুন, গণহত্যা এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।’
টিবিএস রিপোর্ট
11 November, 2025, 10:20 pm
Last modified: 11 November, 2025, 10:25 pm
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের 'দেশবিরোধী ষড়যন্ত্রের' বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গড়ে তোলা এবং দলটির বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সম্মিলিত ছাত্র সংসদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু) মঙ্গলবার (১১ নভেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে দেশজুড়ে নিষিদ্ধ সংগঠনের 'সন্ত্রাসীদের' বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল দেশপ্রেমিক নাগরিক, ছাত্র, শ্রমিক ও জনতাকে আহ্বান জানাচ্ছি—গণহত্যাকারী ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, শক্তিশালী গণপ্রতিরোধ গড়ে তুলতে। দেশের যে প্রান্তেই এই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।'

সম্মিলিত ছাত্র সংসদ বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, 'অবিলম্বে এই দেশদ্রোহী গণহত্যাকারীদের কঠোর হাতে দমন করতে হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে নিয়মিত টহল জোরদার করতে হবে এবং দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে জাতিকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ রাখতে হবে। পাশাপাশি জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি জাতির সামনে তুলে ধরতে হবে।'

চার ভিপির ভাষ্য, 'বাংলাদেশের ছাত্র-জনতা-শ্রমিকসহ মুক্তিকামী জনগণ ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আঠারো বছরের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি পেয়েছে। সহস্র শহীদের রক্তে অর্জিত নতুন বাংলাদেশ এখন ফ্যাসিবাদী কাঠামোর চূড়ান্ত বিলুপ্তির পথে। কিন্তু ঠিক তখনই বিতাড়িত ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ দেশ ও জাতির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।'

বিবৃতিতে আরও বলা হয়, 'লগি-বৈঠার তাণ্ডব থেকে শুরু করে গুম-খুন, গণহত্যা এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল।'

ছাত্র সংসদের দাবি, দেশজুড়ে নাশকতা, অগ্নিকাণ্ড, ককটেল বিস্ফোরণ এবং ধর্মীয় উপাসনালয়ে হামলার ষড়যন্ত্র স্পষ্ট হলেও সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা 'সন্তোষজনক নয়'। এ ধরনের ঘটনা প্রতিরোধে তারা সরকারকে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণের আহ্বান জানায়।

জুলাই জাতীয় সনদ বিষয়ে ছাত্র সংসদের এক ভিপি বলেন, 'জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণভোট ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত। জনগণের জান-মালের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় আওয়ামী সন্ত্রাসীদের শেকড় উপড়ে ফেলতে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।'

তিনি আরও বলেন, 'দেশের বিভিন্ন স্থানে জুলাই গণহত্যায় জড়িত সন্ত্রাসীরা এখনো নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এসব আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের দোসরদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।'

Related Topics

টপ নিউজ

ডাকসু / রাকসু / চাকসু / জাকসু / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
    পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন
  • এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
    এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট
  • বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
    জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

Related News

  • সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: জামায়াত
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  • পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, অর্থমন্ত্রী হিসেবে আমার থেকে ভালো এই পেইন কেউ বুঝবে না: আমির খসরু
  • ১৫ আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগ: আ.লীগ ও অঙ্গ সংগঠনের ৫২ নেতা-কর্মী কারাগারে 
  • ওবায়দুল কাদেরসহ আ.লীগ ও অঙ্গসংগঠনের ৭ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

Most Read

1
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি
অর্থনীতি

পপুলার ফার্মাকে ৩০.৭ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে আইএফসি

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইউনিট প্রতি ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

5
এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ)। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র হচ্ছে গ্যাস সংকট

6
বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের সাবেক সিইও বিশাল গার্গ। ছবি: বেটারডটকম
আন্তর্জাতিক

জুমে ৯০০ কর্মী ছাঁটাই ও কর্মীদের ‘বানর’ বলা সেই সিইওর বিরুদ্ধে এবার মামলা করল নিজ কোম্পানি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net