Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
হাসিনার মৃত্যুদণ্ড: জাকসুর মিষ্টি বিতরণ ও প্রতীকী ফাঁসি প্রদর্শন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2025, 06:35 pm
Last modified: 17 November, 2025, 06:42 pm

Related News

  • আবু সাঈদ হত্যা মামলা: ২ পুলিশ সদস্যের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ২৫ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ

হাসিনার মৃত্যুদণ্ড: জাকসুর মিষ্টি বিতরণ ও প্রতীকী ফাঁসি প্রদর্শন

মিছিলে অংশ নেন জাকসুর বিভিন্ন নেতা, বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা এবং বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীরা। তবে প্রতীকী ফাঁসি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন না জাকসু সহসভাপতি আবদুর রশিদ জিতু।
টিবিএস রিপোর্ট
17 November, 2025, 06:35 pm
Last modified: 17 November, 2025, 06:42 pm
ছবি: টিবিএস

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর মিষ্টি বিতরণ ও প্রতীকী ফাঁসি প্রদর্শন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রায় ঘোষণা হওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আনন্দ মিছিল বের করে জাকসুর নেতাকর্মীরা।

মিছিলে অংশ নেন জাকসুর বিভিন্ন নেতা, বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা এবং বিভিন্ন বর্ষ ও বিভাগের শিক্ষার্থীরা। তবে প্রতীকী ফাঁসি প্রদর্শনের সময় উপস্থিত ছিলেন না জাকসু সহসভাপতি আবদুর রশিদ জিতু।

মিছিলকারীরা 'হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ', 'এই মুহূর্তে খবর এল, হাসিনার ফাঁসি হলো'সহ নানা স্লোগান দেন। পরে তারা ক্যাম্পাসজুড়ে মিষ্টি বিতরণ করেন এবং প্রতীকীভাবে শেখ হাসিনার ফাঁসি প্রদর্শন করেন।

ফাঁসির রায়ের প্রতিক্রিয়ায় জাকসু সহসভাপতি আবদুর রশিদ জিতু বলেন, 'এ রায়ে আমরা অনেকটা সন্তুষ্ট, কারণ আমরা চেয়েছি জুলাই গণ-অভ্যুত্থানে যে বা যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদেরকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন প্রয়োগের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। আমরা চাই, দ্রুত যেন এ রায় কার্যকর করা হয়।'

জাকসু সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, 'আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন। যে ট্রাইব্যুনাল হাসিনার নিজের হাতে গড়া, সেই জায়গায় হাসিনার ফাঁসির রায়ের যে দৃষ্টান্ত, সেটি বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক ঘটনা। আমরা মিষ্টি বিতরণ ও হাসিনার প্রতীকী ফাঁসির মাধ্যমে ম্যাসেজ দিতে চাই, ভবিষ্যতে কেউ যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগের মতো শাসনব্যবস্থা কায়েম করতে চায়, তারা কোনোভাবেই এ দেশে টিকে থাকতে পারবে না।'
 
Related Topics

টপ নিউজ

জাকসু / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / শেখ হাসিনা / মৃত্যুদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • আবু সাঈদ হত্যা মামলা: ২ পুলিশ সদস্যের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ২৫ আসামির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
  • জুলাইয়ে সুজন হত্যা: শেখ হাসিনার মামলায় বাদীকে আদালতে হাজিরের নির্দেশ
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • নতুন সরকারের উচিত মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া: ৯ মানবাধিকার সংস্থা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net