Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাকসু নির্বাচন কেন গুরুত্বপূর্ণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2025, 07:15 pm
Last modified: 07 September, 2025, 07:25 pm

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জাকসু নির্বাচন কেন গুরুত্বপূর্ণ

ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘দীর্ঘ ৩৩ বছর সিনেট ভবনে কোনো প্রতিনিধি না রেখে সাধারণ শিক্ষার্থীদের নৈতিক অধিকার খর্ব করে রাখা হয়েছিল। ফলে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা, তাদের দাবি-দাওয়াও আদায় সম্ভব হয়নি।’
টিবিএস রিপোর্ট
07 September, 2025, 07:15 pm
Last modified: 07 September, 2025, 07:25 pm
জাকসু ভবন। ফাইল ছবি: টিবিএস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন দীর্ঘ ৩৩ বছর পর নবমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে নির্বাচন হলেও ১৯৯২ সালের পর থেকে কার্যত বন্ধ ছিল এ প্রক্রিয়া।

সাংবিধানিকভাবে জাকসু একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতা বৃদ্ধি করা, গুণগত বিদ্যাচর্চা ও সামাজিক-সাংস্কৃতিক-পেশাগত সুযোগ সৃষ্টি করা, দায়িত্বশীল নাগরিক ও নেতৃত্ব গড়ে তোলা, দেশি-বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং ক্রীড়া কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।

গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্র

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান লিমন বলেন, 'গণঅভ্যুত্থানের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন ঘিরে যে রাজনৈতিক আবহ তৈরি হয়েছে, তা আমাদের সংগ্রামেরই ফসল। এতদিন আমরা স্বাধীনভাবে গণতন্ত্র চর্চা করতে ব্যর্থ হয়েছি। বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচন হলে যেমন গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে, তেমনি এখান থেকেই ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিত্বের জন্ম হবে।'

শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় কার্যকর প্ল্যাটফর্ম

পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের শিক্ষার্থী নাইমুল হক নবো বলেন, 'শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও চাহিদা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তুলে ধরার কার্যকর প্ল্যাটফর্ম হলো ছাত্রসংসদ। মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীদের স্বার্থে নিরলসভাবে কাজ করা এবং সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নেওয়ার জন্য জাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক চর্চা যেমন প্রতিটি মানুষের মৌলিক অধিকার, তেমনি শিক্ষার্থী সংসদ নির্বাচন আমাদের দাবি ও অধিকার আদায়ের অন্যতম মাধ্যম।'

সিনেটে শিক্ষার্থীদের দীর্ঘ অনুপস্থিতি

বিশ্ববিদ্যালয়ের সিনেটে গত ৩৩ বছর শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি ছিল না। এ প্রসঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, 'দীর্ঘ ৩৩ বছর সিনেট ভবনে কোনো প্রতিনিধি না রেখে সাধারণ শিক্ষার্থীদের নৈতিক অধিকার খর্ব করে রাখা হয়েছিল। ফলে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত থেকে বঞ্চিত হয়েছে শিক্ষার্থীরা, তাদের দাবি-দাওয়াও আদায় সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘদিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য কাজ করার সুযোগ পাচ্ছেন।'
 

Related Topics

টপ নিউজ

জাকসু / জাকসু নির্বাচন / জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / জাবি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net