Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
সংসদীয় আসন পুনর্নির্ধারণ: দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2025, 05:25 pm
Last modified: 05 September, 2025, 05:49 pm

Related News

  • ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫; বাসে আগুন দিয়ে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের

সংসদীয় আসন পুনর্নির্ধারণ: দ্বিতীয় দফায় মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বন্ধ

আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা জানান, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ভাঙ্গা উপজেলা গঠিত। আমরা এক আত্মার বন্ধনে আবদ্ধ। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়।
টিবিএস রিপোর্ট
05 September, 2025, 05:25 pm
Last modified: 05 September, 2025, 05:49 pm
ছবি: টিবিএস

নির্বাচন কমিশনের সাম্প্রতিক এক সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দ্বিতীয় দফায় শুরু হয়েছে মহাসড়ক অবরোধ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সম্প্রতি প্রকাশিত গেজেটে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়নকে পাশের নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তের প্রতিবাদে সকালে প্রথম দফা এবং বিকেলে দ্বিতীয় দফায় আন্দোলনে নামে এলাকাবাসী।

শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া প্রথম দফা অবরোধে আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড এবং হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে ঢাকা-খুলনা এবং ভাঙ্গা-বরিশাল মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

দ্বিতীয় দফার অবরোধ শুরু হয় বিকেল থেকে, ভাঙ্গা গোল চত্বর এলাকায় হাজারো মানুষ জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়। আলগী ও হামিরদী ইউনিয়নের বাসিন্দারা জানান, তারা ভাঙ্গা উপজেলার অংশ হিসেবেই নিজেদের দেখতে চান। আন্দোলনকারীরা জানান, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে ভাঙ্গা উপজেলা গঠিত। আমরা এক আত্মার বন্ধনে আবদ্ধ। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়।

তাদের দাবি, অবিলম্বে আলগী ও হামিরদী ইউনিয়নকে আবারও ভাঙ্গা উপজেলার আওতাভুক্ত করতে হবে। দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনকে চলাচল করতে দেওয়া হচ্ছে না বলে জানা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এ বিষয়ে ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, সকালে স্থানীয়রা গাছ কেটে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। তারা তিন দিনের আল্টিমেটাম দিয়ে দুপুরে অবরোধ প্রত্যাহার করলেও বিকেল থেকে আবারও অবস্থান নিয়েছে। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / ভাঙ্গা সড়ক / অবরোধ / কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • ফরিদপুরে বাসচাপায় নিহত ৫, আহত অন্তত ১৫; বাসে আগুন দিয়ে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ
  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • ফরিদপুরে দুর্ঘটনায় নিহত পাঁচ: ১০ বছর পর দেশে ফিরেও বাড়ি ফেরা হলো না আরিফুলের

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net