Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
নির্দিষ্ট আসনে একক প্রার্থীর ক্ষেত্রে একবার 'না' ভোট হবে: ইসি সানাউল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2025, 07:40 pm
Last modified: 03 September, 2025, 07:51 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

নির্দিষ্ট আসনে একক প্রার্থীর ক্ষেত্রে একবার 'না' ভোট হবে: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনারের ভাষ্য অনুযায়ী, যদি কোনো প্রার্থী ‘না’ ভোটের চেয়ে বেশি ভোট পান, তাহলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। তবে, যদি কোনো কারণে ‘না’ ভোট বেশি হয়, তাহলে সেই আসনে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।
টিবিএস রিপোর্ট
03 September, 2025, 07:40 pm
Last modified: 03 September, 2025, 07:51 pm
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি জনপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত করেছে। এই খসড়া অনুযায়ী, এখন থেকে কোনো আসনে একক প্রার্থী থাকলেও তাকে আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে না।

সেই প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তাকে 'না' ভোট-এর বিরুদ্ধে লড়তে হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এই তথ্য জানান। 

তিনি বলেন, ''এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না। তাকে 'না' এর বিপক্ষে ভোট করতে হবে।''

নির্বাচন কমিশনারের ভাষ্য অনুযায়ী, যদি কোনো প্রার্থী 'না' ভোটের চেয়ে বেশি ভোট পান, তাহলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। তবে, যদি কোনো কারণে 'না' ভোট বেশি হয়, তাহলে সেই আসনে পুনরায় তফসিল ঘোষণা করা হবে।

ইসি সানাউল্লাহ আরও বলেন, 'পুনঃতফসিলে যদি আবারও একজন মাত্র প্রার্থী থাকেন, তাহলে সেখানে আর নির্বাচন হবে না। তবে একবার 'না' ভোটের বিপক্ষে নির্বাচন হবেই।'

প্রসঙ্গত, বাংলাদেশে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে 'না' ভোট ব্যবস্থা চালু হয়েছিল, যা ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। কোনো প্রার্থীকে অপছন্দ করলে ভোটাররা তাদের 'না' ভোট দেওয়ার অধিকার পেতেন। যদি কোনো আসনে 'না' ভোট ৫০ শতাংশের বেশি হতো, তাহলে সেই আসনের ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা হতো। কিন্তু ২০০৯ সালে শেখ হাসিনার সরকার এই ব্যবস্থা বাতিল করে দেয়।

নির্বাচন কমিশনার আরও জানিয়েছেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে।

Related Topics

টপ নিউজ

নির্বাচন কমিশন / কমিশনার / ইসি / প্রার্থী / না ভোট / জনপ্রতিনিধিত্ব আদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
    উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • ইসিতে নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিল জামায়াত, খরচ হয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
নরসিংদী জেলার পলাশে স্থাপিত সরকারি মালিকানাধীন দেশের সবচেয়ে বড় ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি। ছবি: বাসস
বাংলাদেশ

উৎপাদন শুরুর প্রথম বছরেই ২৩৩ কোটি টাকা মুনাফা করেছে ঘোড়াশাল-পলাশ সার কারখানা

5
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net