Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
রাকসু নির্বাচন: মনোনয়নপত্র নিলেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2025, 09:05 pm
Last modified: 04 September, 2025, 12:38 pm

Related News

  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ
  • চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ

রাকসু নির্বাচন: মনোনয়নপত্র নিলেন ৫১ বছর বয়সী শিক্ষার্থী

মনোনয়নপত্র নেওয়ার পর শাহরিয়ার মোর্শেদ গণমাধ্যমকর্মীদের জানান, বর্তমানে তার বয়স ৫১ বছর হলেও তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুধু তাই নয়, তার বড় মেয়ের জামাইও একই শিক্ষাবর্ষে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের ছাত্র।
টিবিএস রিপোর্ট
03 September, 2025, 09:05 pm
Last modified: 04 September, 2025, 12:38 pm

শাহরিয়ার মোর্শেদ খান। ছবি: টিবিএস

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ৫১ বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মোর্শেদ খান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লিড়তে চান তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন শাহরিয়ার মোর্শেদ। তিনি জানান, বর্তমানে তার বয়স ৫১ বছর হলেও তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শুধু তাই নয়, তার বড় মেয়ের জামাইও একই শিক্ষাবর্ষে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের ছাত্র।

চার মেয়ের বাবা শাহরিয়ার মোর্শেদ বলেন, 'ব্যক্তিজীবনে আমি চার মেয়ের বাবা হলেও শুধুমাত্র সংগ্রামের কারণে এতদূর এসে পৌঁছেছি।' তিনি সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান।

তিনি বলেন, 'এই বয়সে পড়তে এসে যেহেতু আমার বাধা লাগেনি, অতএব প্রতিদ্বন্দ্বিতা করতেও আমার বাধা আসেনি। মানুষের মানসিক জোর হচ্ছে সবচেয়ে বড় জোর। মানসিক জোর থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।'

নির্বাচিত হলে কী করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমি স্বতন্ত্র প্যানেল থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছি। আমি এই পদে নির্বাচিত হলে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকব এবং তাদের কল্যাণে আত্মনিয়োগ করব।

তিনি আশা করেন, একজন সংগ্রামী মানুষ হিসেবে সবাই তাকে ভোট দিয়ে পাশে দাঁড়াবে এবং জয়ী করবে।

শাহরিয়ার মোর্শেদ খানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থানার রাজাপুর গ্রামে।

তিনি জানান, শিক্ষাজীবনের শুরুতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু পারিবারিক কারণে পড়ালেখা শেষ করতে পারেননি। দীর্ঘ বিরতির পর তিনি আবার পড়ালেখা শুরু করেন। ২০১৭ সালে এসএসসি এবং ২০২০ সালে এইচএসসি পাস করে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান অধ্যাপক ড. সাজ্জাদ বকুল বলেন, 'বেশি বয়সের কারণে আমরা শিক্ষকরা তাকে এমনিতেই একটু বেশি মনোযোগ ও গুরুত্ব দিই। তার সর্বাঙ্গীণ মঙ্গল ও উন্নতি কামনা করছি।'

রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম বলেন, 'আমাদের অর্ডিন্যান্সে আছে, নির্বাচনে ভোটার ও প্রার্থীকে কারেন্ট (বর্তমান) স্টুডেন্ট হতে হবে। তিনি যেহেতু কারেন্ট স্টুডেন্ট, ফলে তার প্রার্থী হতে কোনো বাধা নেই। তার প্রার্থী হওয়াটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।'

Related Topics

টপ নিউজ

রাকসু নির্বাচন / রাজশাহী বিশ্ববিদ্যালয় / নির্বাচন / প্রার্থী / মনোনয়ন ফরম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ
  • চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন: আওয়ামীপন্থীদের ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net