Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, জনমতের প্রতিফলনে পিআর পদ্ধতি জরুরি: ইসলামী আন্দোলন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 September, 2025, 07:15 pm
Last modified: 02 September, 2025, 08:48 pm

Related News

  • কৃষক কার্ড প্রণয়ন নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস

সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, জনমতের প্রতিফলনে পিআর পদ্ধতি জরুরি: ইসলামী আন্দোলন

তিনি বলেন, 'গত ৫৩ বছরে জনমতের প্রতিফলন হয়নি। যেই লাউ সেই কদু করে ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন করলে জনমতের প্রতিফলন হবে না।'
টিবিএস রিপোর্ট
02 September, 2025, 07:15 pm
Last modified: 02 September, 2025, 08:48 pm
ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সংস্কার ও বিচার ছাড়া সুুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বলে মনে করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেইসঙ্গে জনমতের প্রতিফলনের জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি বলে জানিয়েছে দলটি।   

আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ। 

এর আগে বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সাতটি রাজনৈতিক দল ও হেফাজতে ইসলামের সঙ্গে এ বৈঠক শুরু হয়। রাজনৈতিক দলগুলো হলো নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণফ্রন্ট।

অধ্যাপক আশরাফ বলেন, 'গত ৫৩ বছরে জনমতের প্রতিফলন হয়নি। যেই লাউ সেই কদু করে ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন করলে জনমতের প্রতিফলন হবে না।'

পিআর পদ্ধতির কথা উল্লেখ করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ৩১টি দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে। বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি আছে। এটা সুষ্ঠুভাবে জনমতের প্রতিফলন ঘটায়। ৫৩ বছরের জঞ্জাল দূর করার জন্য পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে পিআর পদ্ধতি হবে কি না, সেজন্য গণভোট হতে পারে। 

দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, কোনো উন্নতি হয়নি দাবি করে অধ্যাপক আশরাফ বলেন, বৈঠকে এ নিয়েও কথা হয়েছে। সংস্কার ও বিচার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও এ সময় মন্তব্য করেন তিনি। 

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে তিনি বলেন, 'আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, একইসঙ্গে আমরা জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ চাই।'

অধ্যাপক আশরাফ আরও বলেন, 'প্রধান উপদেষ্টা বিষয়টি নিজে নোট করেছেন। তিনি বলেছেন, একটি অপশক্তি সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।'

প্রশাসনে থাকা আওয়ামী লীগ সমর্থকদের সরিয়ে দেওয়ার দাবি হেফাজতে ইসলামের

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী বলেন, 'নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার বিষয়ে আমরা বলেছি। সেইসঙ্গে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার এবং এখনো প্রশাসনে থাকা আওয়ামী লীগ সমর্থকদের সরিয়ে দেওয়ার কথা বলেছি।'  

তিনি বলেন, আজ আমরা দাবি জানিয়েছি সংবিধানের মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস কথাটি ফিরিয়ে আনতে। এছাড়াও ২০১৩ সালে হেফাজতে ইসলামের ওপর চালানো গণহত্যা নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টার জিজ্ঞাসা ছিল নিরপেক্ষ নির্বাচনের জন্য কী কী করা যেতে পারে। আমরা সেই বিষয়ে কিছু পরামর্শ দিয়েছি। সুনির্দিষ্ট কিছু বিষয় যেমন, প্রশাসনিক ব্যবস্থা এখনো এই সরকার ঠিক করতে পারেনি।

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে লটারি ব্যবস্থায় পুলিশ ও প্রশাসন সাজানোর কথা বলেছেন, সেটি শিশুসূলভ কথা। কারণ, কিছু জায়গা আছে ভালনারেবল, সেখানে সেভাবে বদলি ও স্থানান্তর করতে হবে। সেটা লটারির মাধ্যমে যথোপযুক্ত নয়। 

তিনি আরো বলেন, কোনো দলকে নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়নি। 

পিআর পদ্ধতির বিষয়ে তিনি বলেন, 'ইতালি, নেপালে আমরা দেখতে পাই পিআর পদ্ধতি সাকসেসফুল না।'

নির্বাচন সুষ্ঠু করতে ইসি ও রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব গণসংহতি আন্দোলনের 

এদিকে নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে জাতীয় ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের (ইসি) প্রতিনিধিদের সমন্বয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছে গণসংহতি আন্দোলন।

দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুটি বিষয়ে বলেছি। একটি হলো নির্বাচনী পরিবেশ, আর অন্যটি হলো বিচার ও সংস্কার।

তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে জাতীয় ঐকমত্য কমিশনে অংশ নেওয়া দলগুলো নিয়ে নির্বাচনকেন্দ্রীক একটি সমন্বয় কমিটি করা যেতে পারে। আমরা এই কমিটি চলতি সেপ্টেম্বরেই গঠনের পরামর্শ দিয়েছি। উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো কাঠামোর কথা বলেননি। এটা আমাদের প্রস্তাব ছিল, অন্য দলগুলোও সমর্থন করেছে। 

তিনি আরও বলেন, এই সরকার যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুনর্গঠন করেছে, তা যথার্থ হয়নি। এজন্য বিভিন্ন জায়গায় অসুবিধা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। এতে নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক মহলে অনিশ্চয়তা তৈরি হয়েছে।  

বিচার ও সংস্কার বিষয়ে তিনি বলেন, বিচার দৃশ্যমান করা যেমন জরুরি, তেমনি সংস্কার কীভাবে বাস্তবায়িত হবে, সেটাও জরুরি। যেসব সংস্কার প্রস্তাবে আমরা একমত হয়েছি, যেটা সংবিধান সংশ্লিষ্ট নয়, সেগুলো এখনই অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করা যেতে পারে। আর যেগুলো সংবিধান সংশ্লিষ্ট কিন্তু ঐকমত্য হয়নি, সেগুলোর ফয়সালা জনগণ করবে। 

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু বলেছেন, সরকারের নিয়ন্ত্রণ, দৃঢ়তা ও কর্তৃত্ব নিয়ে কথা বলেছি। এটা প্রতিষ্ঠা না হলে নির্বাচন নিয়ে সংশয় থাকবেই। আমরা এ বিষয়ে জাতীয়, জেলা ও উপজেলাপর্যায়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সমন্বয় কমিটির কথা বলেছি। 

তিনি বলেন, নির্বাচন কমিশনের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছি। তাদের কারো সুষ্ঠু নির্বাচন আয়োজন করার অভিজ্ঞতা নেই। আমরা বলেছি সাবেক রিটার্নিং অফিসারসহ যাদের অভিজ্ঞতা আছে, তাদের প্রয়োজনে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে। 

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন আমরা নোট নিয়েছি। আমাদের টিম এগুলো পর্যালোচনা করবে এবং আমাদের ফিডব্যাক ও ফলোআপ জানাবেন।

জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ চায় গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মনে করেন, জাতীয় পার্টির (জাপা) কাঁধে ভর করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরে আসবেন। 

তিনি সাংবাদিকদের বলেন, 'জাপার কাঁধে ভর করে আপা (শেখ হাসিনা) ফিরে আসবে। দেশের একটি গোয়েন্দা সংস্থা ও ভারত চেষ্টা করছে জাতীয় পার্টিকে বিরোধীদল বানানোর। আমরা জাতীয় পার্টি ও ১৪ দলের নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছি৷ আমরা বলেছি, আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, একই প্রক্রিয়ায় ১৪ দল ও জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

তিনি আরও বলেন, যারা এই মুহূর্তে প্রশাসনে আছে, বিভিন্ন বাহিনীর প্রধান, তারা এই সরকারের আনুগত্য করছে কি না, তা জানতে চেয়েছি। যে কারণে আমরা বলেছি, পাশাপাশি দুটি সরকার চলছে। একটি দৃশ্যমান, আরেকটি অদৃশ্য। আমরা জানতে চেয়েছি এই মুহূর্তে সংবিধান আছে কি নেই। সংবিধান, সংস্কার ও গণভোট নিয়েও সরকারের ভাবনা স্পষ্ট করার দাবি জানিয়েছি। 

Related Topics

টপ নিউজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ / জাতীয় পার্টি / নিষিদ্ধ / আওয়ামী লীগ / বৈঠক / প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • কৃষক কার্ড প্রণয়ন নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • পাকিস্তানের আকাশসীমায় নিষেধাজ্ঞার পর ইরান যুদ্ধ, দ্বিগুণ চাপে ভারতীয় এয়ারলাইনস
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net