Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ইসির আচরণে মনে হয় তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2025, 02:15 pm
Last modified: 19 October, 2025, 03:46 pm

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • কৃষক কার্ড প্রণয়ন নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
  • প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

ইসির আচরণে মনে হয় তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘শাপলা প্রতীক এনসিপিকে কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা না দিয়ে প্রতীক চাপিয়ে দিচ্ছে। এটা ইসির স্বেচ্ছাচারিতা।’
টিবিএস রিপোর্ট
19 October, 2025, 02:15 pm
Last modified: 19 October, 2025, 03:46 pm
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) আচরণে মনে হয় তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, নির্বাচনের রিমোট কন্ট্রোল ইসির হাতে নেই অন্য কোথা থেকে সেটা পরিচালিত হচ্ছে। 

আজ রোববার বেলা ১১টার দিকে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে নির্বাচনে কমিশনে যান এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। তারা সেখানে কমিশনের সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ বলেন, 'শাপলা প্রতীক এনসিপিকে কেন দেওয়া হবে না, তার ব্যাখ্যা না দিয়ে প্রতীক চাপিয়ে দিচ্ছে। এটা ইসির স্বেচ্ছাচারিতা। ব্যাখ্যা দিতে যখন বলি, তখন ওই যে একটা বিষয় আছে না—"আজকে আমার মন ভালো নেই"—এমন, তারা আর ব্যাখ্যা দেয় না।'

হাসনাত আব্দুল্লাহ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।

শাপলা প্রতীকের জন্য অনড় অবস্থানে থাকা দলটিকে বিকল্প প্রতীক নিতে বলেছিল নির্বাচন কমিশন। সে বিষয়ের পাশাপাশি প্রবাসী ভোটার ও জাতীয় নির্বাচনের কিছু বিষয় আলোচনা করতেই আবারও ইসির সঙ্গে বৈঠকে বসে দলটি।

হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'শাপলা ছাড়া বিকল্প আমরা দেখছি না। এটা ইসিকে জানিয়েছি।'

মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, 'নির্বাচন কমিশনের টেন্ডারে থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ জানিয়েছি। মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দিতে বলেছি। কোনো দলের এজেন্ডা যেন বাস্তবায়ন না করে সেটা বলেছি।'

আওয়ামী লীগের বিষয়ে নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আওয়ামী লীগের রেখে যাওয়া গনিমতের মাল হিসেবে ইসিকে ভাগ করে নিয়েছে বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা। তাই রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে ইসিকে।'

দলের প্রতীকসহ বিভিন্ন বিষয় নিয়ে পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনে আসতে আসতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে। 

তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থানটা যে হলো, এখানে কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো এসেট তারা রেখে চলে গিয়েছিল। এই যে তারা গনিমতের মালগুলো রেখে গেল, সেই গনিমতের মালগুলো উপদেষ্টা-বিএনপি-জামায়াত সবাই ভাগ করে নিয়েছে। 

প্রধান নির্বাচন কমিশনার ইসিতে অনুপস্থিত থাকায় কমিশন সচিবের সঙ্গেই বৈঠক করছেন তারা। 

জানা গেছে, নির্বাচন কমিশনের তালিকা থেকে এনসিপির জন্য প্রতীক বাছাইয়ে শেষ দিন আজ। এই সুযোগ কাজে না লাগালে ইসি তার সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিকে প্রতীক দেবে বলে জানিয়েছিল ইসি।

এর আগে নির্বাচন পরিচালনা বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে দলটি বলছে শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

Related Topics

টপ নিউজ

এনসিপি / হাসনাত আব্দুল্লাহ / ইসি / নির্বাচন কমিশন / বৈঠক / শাপলা প্রতীক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ভবিষ্যৎ হরমুজ মিশন নিয়ে ৩৫ দেশের সঙ্গে আলোচনা করেছে ফ্রান্স
  • যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • কৃষক কার্ড প্রণয়ন নিয়ে সচিবালয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী
  • প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী
  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net