Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

ছবিতে বান্দরবানের চিম্বুক পাহাড় ও মেঘের ভেলা

চিম্বুক পাহাড়ে দাঁড়ালে কোনো এক মেঘের রাজ্যে দাঁড়িয়ে থাকার অনুভূতি হবে। মেঘেদের এই অবাধ বিচরণ দেখতে দেখতে পর্যটকেরা হারিয়ে যান এক অন্য জগতে। মনে হয় যেন মেঘেদের সাথে কথা বলছেন, মেঘের স্পর্শ অনুভব করছেন। প্রকৃতি আর মেঘেদের এই খেলা দেখতে সারা দিন কেটে গেলেও আপনার মন ভরবে না।
ছবিতে বান্দরবানের চিম্বুক পাহাড় ও মেঘের ভেলা

বাংলাদেশ

উসিথোয়াই মারমা, বান্দরবান
25 August, 2025, 09:20 pm
Last modified: 25 August, 2025, 09:31 pm

Related News

  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
  • বান্দরবানের রুমায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

বর্ষা প্রায় শেষের দিকে। বাংলা পঞ্জিকায় এখন ভাদ্র মাস শুরু। এই সময়ে প্রকৃতিতে চলছে রোদ-বৃষ্টির খেলা। বিশেষ করে বান্দরবানে চিম্বুক পাহাড়ে প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়ে থাকে। তবে বর্ষার সেই ঝুম বৃষ্টি এখন আর না থাকলেও এক পশলা বৃষ্টির পর পাহাড় মেঘে ঢাকা থাকে। চিম্বুক পাহাড়ে তখন এক অপার্থিব সৌন্দর্য সৃষ্টি হয়।

চিম্বুক পাহাড়ে দাঁড়ালে কোনো এক মেঘের রাজ্যে দাঁড়িয়ে থাকার অনুভূতি হবে। মেঘেদের এই অবাধ বিচরণ দেখতে দেখতে পর্যটকেরা হারিয়ে যান এক অন্য জগতে। মনে হয় যেন মেঘেদের সাথে কথা বলছেন, মেঘের স্পর্শ অনুভব করছেন। প্রকৃতি আর মেঘেদের এই খেলা দেখতে সারা দিন কেটে গেলেও আপনার মন ভরবে না।

ছবি: উসিথোয়াই মারমা

বৃষ্টির পর পাহাড়ে জলীয় বাষ্প সৃষ্টি হয়। সেই জলীয় বাষ্প থেকে তৈরি হয় মেঘ। বৃষ্টি শেষে মেঘে মেঘে ছেয়ে যায় আকাশ।

ছবি: উসিথোয়াই মারমা

চিম্বুক পাহাড় থেকে রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকার দৃশ্য।

ছবি: উসিথোয়াই মারমা

বৃষ্টি শেষে চিম্বুক পাহাড়ে মেঘের ভেলা। পাহাড়ের পাদদেশে অপরূপ বেতছড়া গ্রাম।

ছবি: উসিথোয়াই মারমা

বৃষ্টির পর পাহাড়ে ভাঁজে ভাঁজে যেন মেঘের ভেলা

ছবি: উসিথোয়াই মারমা

বান্দরবানে চিম্বুক পাহাড়ে আঁকাবাঁকা থানচি সড়কের দৃশ্য। সেই সঙ্গে সড়কজুড়ে ছেয়ে আছে মেঘ।

ছবি: উসিথোয়াই মারমা

Related Topics

টপ নিউজ

বান্দরবান / চিম্বুক পাহাড় / পাহাড় / মেঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা
  • সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
    সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 
  • ফাইল ছবি: সংগৃহীত
    আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা
  • ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
    রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা
  • আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
    হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক
  • ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

Related News

  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • মেঘ-বৃষ্টি-বাদল
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার
  • বান্দরবানের রুমায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা ২৬,০০০ কোটি টাকা, ৬ মাসের বোনাস পাচ্ছেন কর্মকর্তারা

2
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর 

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আওয়ামী আমলের অব্যবস্থাপনা: তৃতীয় টার্মিনাল সচল করতে লাগবে আরও ৯০২ কোটি টাকা

4
ব্যাটারিচালিত রিকশা ও বৈদ্যুতিক রিকশা। ছবি: সাইদ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

রাজধানীর প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা

5
আমির খান ও সোনম ওয়াংচুক। ছবি: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
বিনোদন

হয়তো তার ‘শর্ট-টার্ম মেমোরি লস’ হয়েছিল, ‘থ্রি ইডিয়টস’ নিয়ে আমিরের বক্তব্যের জবাবে সোনম ওয়াংচুক

6
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ হয়েছে আড়াই গুণের বেশি, বাড়ছে চাপ

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab