Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 November, 2025, 07:35 pm
Last modified: 23 November, 2025, 07:41 pm

Related News

  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার বাইরে বোমা হামলার চেষ্টা; সন্ত্রাসবাদের অভিযোগে ২ তরুণ আটক
  • চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ আটক ২
  • গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা আটক
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য আটক

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়।
টিবিএস রিপোর্ট
23 November, 2025, 07:35 pm
Last modified: 23 November, 2025, 07:41 pm
ছবি: সংগৃহীত

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) চার সদস্য এবং সেনাবাহিনীর এক সদস্যকে  বিজিবি আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। 

রবিবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৪২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য সোয়েথুরা (৩৮),  মিয়ানমারের আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য অং সান হতু (২৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা ও বিজিপি সদস্য কিয়াও জায়ের লিন (৩২) এবং মিয়ানমারের ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।

জানা যায়, গাছবুনিয়া পাড়াটি ঘুমধুম ইউনিয়নের ৩৪ বিজিবি অধীনস্থ মংজয়পাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪২ নম্বর থেকে দেড় কিলেমিটার ভেতরে।

স্থানীয়রা জানায়, মিয়ানমারের সেনা ও বিজিপির পাঁচ সদস্য গাছবুনিয়া পাড়ায় এসে স্থানীয়দের কাছে আশ্রয় নেন। খবর পেয়ে ৩৪ বিজিবি অধীনস্থ মংজয় পাড়া বিওপির টহল দল তাদের আটক করে বিওপিতে নিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্য আটকের বিষয়ে আমরা জেনেছি। তবে এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি।'

ওসি বলেন, 'আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, 'ঘটনা সত্য। আটক ব্যক্তিদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে বলে শুনেছি।'
এ ব্যাপারে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এস এম খাইরুল আলমকে একাধিকবার ফোন করা হলেও, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / ঘুমধুম সীমান্ত / মিয়ানমার / বিজিপি / সেনা / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার বাইরে বোমা হামলার চেষ্টা; সন্ত্রাসবাদের অভিযোগে ২ তরুণ আটক
  • চানখাঁরপুলে ৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ আটক ২
  • গাইবান্ধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতা আটক
  • ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে গিয়ে আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৫ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net