বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে গহিন জঙ্গলের সংকীর্ণ খাদে পড়ে আটকে যাওয়া একটি বন্য হাতিকে কয়েক ঘণ্টার অভিযানের পর উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, গত বৃহস্পতিবার রাতে কোনো এক সময় হাতিটি পাহাড়ের ওই খাদে পড়ে যায়।
ঘটনার বিবরণ দিয়ে বনবিভাগ জানায়, শুক্রবার (২১ আগস্ট) সকালে সরই ইউনিয়নের লামা রাবার ইন্ডাস্ট্রিজ এলাকার জঙ্গলে একটি বন্য হাতিকে কাদায় ও সংকীর্ণ খাদে আটকে থাকতে দেখেন ওই রাবার কোম্পানির এক কর্মকর্তা। পরে তিনি বিষয়টি বনবিভাগকে অবহিত করেন।
তারা আরও জানায়, বনবিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টার চেষ্টায় হাতিটিকে উদ্ধার করে আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
