Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে, আতিককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 August, 2025, 11:45 am
Last modified: 20 August, 2025, 12:13 pm

Related News

  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ রিমান্ডে, আতিককে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

গত বছরের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে কিরণকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এবং গত ১৬ অক্টোবর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
টিবিএস রিপোর্ট
20 August, 2025, 11:45 am
Last modified: 20 August, 2025, 12:13 pm
ছবি: টিবিএস

রাজধানী উত্তরা পূর্ব থানাধীন এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদ হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানের আদালতে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. নাজমুল সাকীব, আসামিদের আদালতে হাজির করে কিরণের সাত দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

এসময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ আলম শাহীন রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড ও গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত কিরণের জন্য তিন দিনের রিমান্ড এবং আতিকুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত বছরের ১৯ নভেম্বর ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে কিরণকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

অন্যদিকে, গত ১৬ অক্টোবর রাতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে আতিকুলকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরদিন মোহাম্মদপুর থানার পৃথক তিনটি হত্যা মামলায় জামিন নামঞ্জুর হয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে, গত বছরের ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিতে হামলা, মারধর ও গুলিবর্ষণ চালায়। এতে ইশতিয়াকের পেটে গুলি লাগে।

এ ঘটনার পর, গত বছরের ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

Related Topics

টপ নিউজ

মেয়র আতিক / গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র / রিমান্ড আবেদন মঞ্জুর / গ্রেপ্তার / আদালত / আটক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net