Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
রেকর্ড উৎপাদনের পরেও কেন বাড়ছে পেঁয়াজের দাম?

বাংলাদেশ

শাহাদাত হোসেন & খোরশেদ আলম
16 August, 2025, 11:00 am
Last modified: 16 August, 2025, 11:01 am

Related News

  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • পেঁয়াজ-রসুনের অপচয় ঠেকাতে ৮,০০০ এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা: কৃষিমন্ত্রী

রেকর্ড উৎপাদনের পরেও কেন বাড়ছে পেঁয়াজের দাম?

বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮৫ টাকায়। কিছু জায়গায় ৯০ টাকাও বিক্রি হচ্ছে।
শাহাদাত হোসেন & খোরশেদ আলম
16 August, 2025, 11:00 am
Last modified: 16 August, 2025, 11:01 am
ছবি: টিবিএস

চলতি বছর দেশে পেঁয়াজের উৎপাদন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হয়েছে। মৌসুমের শুরুতে দামও ছিল ভোক্তাদের নাগালের মধ্যে। তবে আগস্টের শুরু থেকে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম; দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়ে যায় প্রায় ৩০ টাকা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টানা বৃষ্টি ও তাপমাত্রার কারণে বাতাসে আর্দ্রতা (হিউমিডিটি) বেড়ে যাওয়ায় সংরক্ষিত পেঁয়াজ দ্রুত নষ্ট হচ্ছে। অপরদিকে, দীর্ঘদিন ধরে আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের সরবরাহ কমে বাজারে দাম বেড়ে গেছে।

বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫-৮৫ টাকায়। কিছু জায়গায় ৯০ টাকাও বিক্রি হয়েছে। দুই সপ্তাহ আগেও দাম ছিল ৬০-৬৫ টাকা এবং তার আগে দীর্ঘদিন ৫৫-৬০ টাকার মধ্যে ছিল।

যদিও গত মঙ্গলবার সরকারের পক্ষ থেকে আমদানির অনুমতির খবরে বুধবার থেকে পাইকারি পর্যায়ে কেজিতে অন্তত ১০-১৫ টাকা দাম কমেছে।

রেকর্ড উৎপাদন, তবু নষ্টের হার বেশি

সর্বশেষ মৌসুমে দেশে লক্ষ্যমাত্রার চেয়ে ৪ লাখ ২৪ হাজার টন বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে ৪২ লাখ ৪৫ হাজার টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩৮ লাখ ২১ হাজার টন। 

এর আগে ২০২৩-২৪ অর্থবছরে ৩৯ লাখ ১১ হাজার টন, ২০২২-২৩ অর্থবছরে ৩৪ লাখ ৫৬ হাজার টন, ২০২১-২২ অর্থবছরে ৩৬ লাখ ৪০ হাজার টন এবং ২০২০-২১ অর্থবছরে ৩৩ লাখ ৬২ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছিল।

তবে দেশে উৎপাদিত পেঁয়াজের প্রায় ২০-২৫ শতাংশই উৎপাদন, সংগ্রহ, বাজারজাত ও সংরক্ষণ পর্যায়ে নষ্ট হয়ে যায়। সংরক্ষণ অবকাঠামোর দুর্বলতার কারণে চাহিদার চেয়ে বেশি উৎপাদন করেও এর সুফল ভোক্তা ও কৃষক পান না।

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের বাঐটোলা গ্রামের কৃষক রহমান প্রামাণিক বলেন, "এবার কৃষকদের মধ্যে অনেকের অর্ধেকের বেশি পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। আমি প্রায় ৫০০ টনের মতো পেঁয়াজ রেখেছিলাম, এর মধ্যে ১০০-১৫০ টন পচে গেছে। আগে কখনো এমনটা হয়নি।"

নওগাঁর মান্দা উপজেলার সতিহাটের বড় পেঁয়াজ ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, "দেশীয় বাজারে সংরক্ষিত পেঁয়াজ শেষের দিকে, ফলে সরবরাহ কমেছে এবং দাম বেড়েছে। তবে এখন দাম কমা শুরু হয়েছে। ভারতীয় পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলে বাজার দ্রুত স্বাভাবিক হবে।"

নওগাঁ সদর উপজেলার ভীমপুর গ্রামের পেঁয়াজ চাষী গোলাম মোস্তফা বলেন, "এবার পেঁয়াজ চাষ করে লোকসানের মুখে পড়তে হয়েছিল। তাই মৌসুমের শুরুতেই সব পেঁয়াজ বিক্রি করেছি। চাষীদের কাছে এখন আর পেঁয়াজ নেই, হয়তো ব্যবসায়ীদের কাছে আছে। তারা চাইলে সিন্ডিকেট করতে পারবে। তবে পেঁয়াজ উৎপাদনের সরকারি তথ্য আমার কাছে সঠিক মনে হয় না। এই কারণেই প্রতি বছর দেশে ঘাটতি দেখা দেয়।"

বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূর আলম চৌধুরী বলেন, "এবার দেশে ৩৬ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যেখানে দেশের চাহিদা অন্তত ৪০ লাখ টন। উৎপাদিত পেঁয়াজের অন্তত ২৫ শতাংশ সংরক্ষণের সময় নষ্ট হয়, বাকিটাই আমাদের কাজে লাগে। এই হিসাব বলছে দেশে ঘাটতি রয়েছে। এখন বাজারে সরবরাহ কমায় দাম বাড়ছে, যা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।"

পেঁয়াজ উৎপাদনের তথ্য ও সংরক্ষণ নিয়ে শঙ্কা বিশেষজ্ঞদেরও

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ বলেন, "টানা বৃষ্টিপাতের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে গিয়ে পেঁয়াজে পচন ধরছে। এবার বৃষ্টি বেশি হওয়ায় কৃষকের পেঁয়াজ পচে যাওয়ার এটিও একটি কারণ হতে পারে।" 

"সাম্প্রতিক বছরগুলোতে ভালো দাম পাওয়ায় কৃষকরা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ঝুঁকেছেন, কিন্তু এবার বৃষ্টির কারণে অনেকের চারা নষ্ট হয়ে গেছে। যারা পলিশেডে চাষ করছেন, তারা কিছুটা সফল হয়েছেন," যোগ করেন তিনি।

অধ্যাপক আবু নোমান আরও বলেন, "সঠিক উৎপাদন পরিসংখ্যান এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজার ঠিক রাখতে হলে উৎপাদনের সঠিক তথ্য থাকা জরুরি।"

মসলা গবেষণা কেন্দ্রের কর্মকর্তা নূর আলমও জানান, ভালো সংরক্ষণ ব্যবস্থা না থাকলে রেকর্ড উৎপাদন হলেও চাহিদা পূরণ সম্ভব হবে না। নষ্টের হার কমানো না গেলে উৎপাদনের সুফল ভোক্তা ও কৃষক কেউই পাবে না।

সোনামসজিদ স্থলবন্দরে পৌঁছেছে ১০০ টন ভারতীয় পেঁয়াজ

পেঁয়াজের দাম বৃদ্ধির মধ্যে দীর্ঘ ৮ মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল (১৪ আগস্ট) সন্ধ্যায় ভারতের ১০০ টন পেঁয়াজ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পৌঁছায়।

পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম জানান, চারটি ট্রাকে করে এসব পেঁয়াজ এসেছে। তিনি বলেন, "এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির স্থবিরতা কাটল।"

স্থানীয় ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, প্রতিবেশী দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরুর ফলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম স্থিতিশীল হবে।
 

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / পেঁয়াজের দাম / নিত্যপণ্য / কাঁচাবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার
  • পেঁয়াজ-রসুনের অপচয় ঠেকাতে ৮,০০০ এয়ার ফ্লো মেশিন স্থাপনের পরিকল্পনা: কৃষিমন্ত্রী

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net