Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
বাড়তি মূল্যে স্থিতিশীল চাল, বেড়েছে মুরগি-সবজির দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2025, 10:05 am
Last modified: 28 June, 2025, 10:09 am

Related News

  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের

বাড়তি মূল্যে স্থিতিশীল চাল, বেড়েছে মুরগি-সবজির দাম

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে দামে।
টিবিএস রিপোর্ট
28 June, 2025, 10:05 am
Last modified: 28 June, 2025, 10:09 am
ফাইল ছবি: টিবিএস

ঈদের পর রাজধানীর বাজারে চালের দাম আগের মতো বাড়তি অবস্থানেই স্থিতিশীল রয়েছে। এর সঙ্গে নতুন করে বেড়েছে সবজি ও মুরগির দাম।

ঈদের পর থেকে প্রতি কেজি চালে ৪ থেকে ৮ টাকা পর্যন্ত দাম বেড়েছে। পাইকারি পর্যায়ে বাড়ার পর এখন এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। একই সঙ্গে প্রায় সব ধরনের সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে সবজির সরবরাহ ব্যাহত হচ্ছে, যার প্রভাব পড়ছে দামে।

শুক্রবার রাজধানীর শাহজাদপুর, নতুনবাজার, বাড্ডা ও রামপুরা বাজার ঘুরে দেখা গেছে, বরবটি, কাকরোল, উচ্ছে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০-১০০ টাকায়।

পেঁপে, পটল, শসা ও ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়। ঝিঙা ও চিচিঙ্গার দাম কেজিপ্রতি ৬০-৮০ টাকা।

শাহজাদপুরের ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা তাইজুল ইসলাম টিবিএসকে বলেন, "আড়তে দাম বেশি যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় প্রায় সব সবজির দামই ১০-২০ টাকা বেড়েছে। বৃষ্টির কারণে অনেকে সময়মতো সবজি তুলতে পারেন না, আবার কারও কারও সবজি নষ্ট হয়ে যায়। এজন্যই দাম বাড়ছে।"

রাজধানীর খুচরা বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮০-৮২ টাকায়, যা ঈদের আগে ছিল ৭২-৭৪ টাকা। একই চাল মোজাম্মেল ব্র্যান্ডে ৭৫ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৮৮-৯০ টাকায়।

মাঝারি মানের চালের মধ্যে ব্রি-২৮, ব্রি-২৯ ও পাইজাম চাল কেজিতে ৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬০-৬৪ টাকায়। মোটা চাল হিসেবে পরিচিত স্বর্ণার দাম কেজিতে ২-৩ টাকা বেড়ে এখন ৫৭-৫৮ টাকা।

কৃষি খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে ধান কিনে নিয়ে পরে চালের দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে একদিকে কৃষক লোকসান গুনছেন, অন্যদিকে ভোক্তাকে কিনতে হচ্ছে উচ্চমূল্যে।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসেন বলেন, "কর্পোরেট প্রতিষ্ঠানগুলো এখন চালের বাজার নিয়ন্ত্রণ করছে। তারা শুরুতেই কৃষকের কাছ থেকে ধান কিনে নেয়। পরে দাম বাড়িয়ে বাজারে চাল ছাড়ে।" 

"গত কয়েক মৌসুম ধরেই তারা এভাবে বাজার প্রভাবিত করছে জানিয়ে নাজের হোসেন আরও বলেন, "প্রতিদিন এক লাখ টনের মতো চালের চাহিদা রয়েছে। তাহলে এক কেজিতে ২ টাকা করে বাড়িয়ে নিলে কত টাকা তারা ভোক্তার পকেট থেকে নিচ্ছে, তা সহজেই বোঝা যায়।"

ঢাকার ব্যবসায়ীরাও বলছেন, ভরা মৌসুমে কর্পোরেট প্রতিষ্ঠান ও মিল মালিকরা চালের দাম বাড়িয়ে দিয়েছেন। গত এক থেকে দেড় মাস ধরে তারা কম দামে কৃষকদের কাছ থেকে ধান কিনে মজুত করেছেন। এখন নানা অজুহাতে দাম বাড়িয়ে দিচ্ছেন।

এদিকে, ঈদের পর ব্রয়লার মুরগির কেজি বিক্রি হয়েছে ১৫০-১৬০ টাকা। বর্তমানে তা বেড়ে ১৬০-১৭০ টাকা হয়েছে। সোনালি মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়।

ব্যবসায়ী ও ভোক্তারা বলছেন, একের পর এক পণ্যের দাম বেড়ে যাওয়ায় পারিবারিক বাজেট সামলাতে হিমশিম খাচ্ছেন অনেকে।
 
Related Topics

টপ নিউজ

নিত্যপণ্য / নিত্যপণ্যের দাম / কাঁচাবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর
  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net