Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
পেঁয়াজের দাম ৩৩% বেড়ে যাওয়ায় আমদানির উদ্যোগ সরকারের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 August, 2025, 11:05 am
Last modified: 13 August, 2025, 11:05 am

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার

পেঁয়াজের দাম ৩৩% বেড়ে যাওয়ায় আমদানির উদ্যোগ সরকারের

গত ৩১ জুলাই কেজিপ্রতি ৫৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ ১১ আগস্ট বিক্রি হয়েছে ৮৫ টাকায়।
টিবিএস রিপোর্ট
13 August, 2025, 11:05 am
Last modified: 13 August, 2025, 11:05 am
প্রতীকী ছবি। ফাইল ফটো

সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে দেশের পেঁয়াজের বাজার অস্থির থাকায় দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার।

গত ৩১ জুলাই কেজিপ্রতি ৫৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ ১১ আগস্ট বিক্রি হয়েছে ৮৫ টাকায়। বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) তথ্য অনুযায়ী, জুলাইয়ের তুলনায় খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে ৩৩ শতাংশ, যা কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি।

ব্যবসায়ী ও বাজার সংশ্লিষ্টদের মতে, টানা বৃষ্টির কারণে সরবরাহ সংকট এবং গত মার্চ থেকে পেঁয়াজ আমদানি স্থগিত থাকার ফলে এই অস্থিরতা সৃষ্টি হয়েছে।

পাইকারি ও খুচরা বাজার–কোথাও পেঁয়াজের প্রকৃত সংকট না থাকলেও ভোক্তাদের অতিরিক্ত দাম দিতে হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সরবরাহ বাড়াতে শিগগিরই পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) ২০২৫-২৬ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, "চাহিদা ও যোগানের ভিত্তিতে এবার পেঁয়াজ আমদানি করা হবে। শুধু ভারত নয়, ব্যবসায়ীরা যেখান থেকে আমদানি করতে চাইবেন সেখান থেকেই অনুমতি দেওয়া হবে।"

দেশের চাহিদার তুলনায় ৮ লাখ টন বেশি উৎপাদন হওয়ার পরও মৌসুম শেষের সাথে সাথেই আমদানি বন্ধ এবং টানা বৃষ্টিতে সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে দেশজুড়ে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন আড়তদার ও মোকাম মালিকরা।

চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০ টাকা বেড়েছে 

চট্টগ্রামের খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা বিক্রেতাদের অভিযোগ, আড়তে পর্যাপ্ত মজুত থাকলেও সরবরাহ সংকটের অজুহাতে পাইকাররা বিক্রি কমিয়ে দেন, ফলে বাজার অস্থির হয়ে ওঠে।

খাতুনগঞ্জ হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, "টানা বৃষ্টিতে মোকাম থেকে সরবরাহ কমেছে, সঙ্গে আমদানিও বন্ধ। বাজারে প্রকৃত সংকট নেই, তবে মোকামে পেঁয়াজের দাম এক সপ্তাহে ২৫০ থেকে ৩০০ টাকা বেড়েছে, যার প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে।"

ভোক্তারা অভিযোগ করেছেন, বাজারে স্বস্তি ফিরিয়ে আনতে তদারকি সংস্থাগুলোর কার্যকর নজরদারি নেই, ফলে বছরের পর বছর অরাজকতা চলছে। 

ভোক্তা আব্দুল কাদের বলেন, "গত ১৫-২০ বছর ধরে পুরোনো সিন্ডিকেট সক্রিয় থেকে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে।" 

এদিকে, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনও অভিযোগ করেন, "মোকাম মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ান, অথচ সরকারের তদারকি কার্যত অনুপস্থিত।"

মঙ্গলবার খাতুনগঞ্জ ও চাক্তাইয়ের পাইকারি আড়তে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭০ থেকে ৮৭ টাকায়—ছোট পেঁয়াজ ৭০-৭৫ টাকা ও বড় পেঁয়াজ ৮১-৮৭ টাকা। গত সপ্তাহেও এসব পেঁয়াজের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে ৪৪ লাখ ৪৮ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫ লাখ ৩৭ হাজার টন বেশি। উৎপাদন বৃদ্ধির পরও দাম বৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে গত মার্চ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছিল। তবে বর্তমান অস্থিরতা ও ভোক্তাদের ভোগান্তি বিবেচনায় এই নীতি পুনর্বিবেচনা করা হচ্ছে। 

এদিকে, আমদানি শুরুর সিদ্ধান্ত হলেও সুনির্দিষ্ট সময়সূচি ও পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। 
 

Related Topics

টপ নিউজ

পেঁয়াজের দাম / পেঁয়াজ / পেঁয়াজ আমদানি / নিত্যপণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • নিত্যপণ্যে উৎসে কর কমছে, ৬০ পণ্যে করহার নামছে ০.৫ শতাংশে
  • সবজির কেজি সেঞ্চুরিতে, মাছ-মুরগি-ডিমের দামেও ঊর্ধ্বগতি
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাজারে সিন্ডিকেট ঠেকাতে এআই-নির্ভর সরবরাহ শৃঙ্খলা পর্যবেক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
  • জ্বালানির মূল্যবৃদ্ধিতে খাদ্যপণ্যের দাম বাড়তি, বিপাকে সীমিত আয়ের পরিবার

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net