Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 August, 2025, 08:50 pm
Last modified: 14 August, 2025, 08:56 pm

Related News

  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী হিম উৎসব উদযাপিত 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আংশিক কমিটি ঘোষণা
  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে প্রজাপতি মেলা অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল

বুধবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
টিবিএস রিপোর্ট
14 August, 2025, 08:50 pm
Last modified: 14 August, 2025, 08:56 pm
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) পোষ্য ভর্তি প্রক্রিয়া সংস্কার আনার পর পোষ্য কোটা পুনর্বহাল করেছে জাবি প্রশাসন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিসের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (১৪ আগস্ট) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মতামত উপস্থাপন করা হয়। সভায় শিক্ষার্থীদের পক্ষ থেকে পোষ্য ভর্তিতে নানা ধরনের অনিয়মের অভিযোগ বিবেচনা করে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি পোষ্য ভর্তির নিয়ম সংস্কারের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে পরবর্তী শিক্ষাবর্ষে স্থায়ী সমাধানের জন্য সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট পর্ষদে বিষয়টি উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 এছাড়াও ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে পোষ্য ভর্তির ক্ষেত্রে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়:

  (ক)  বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ঔরসজাত/গর্ভজাত সন্তান পোষ্য হিসেবে ভর্তির সুযোগ পাবে;
  (খ)  প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪ জন ভর্তি হতে পারবে। তবে সর্বমোট ৪০ জনের অধিক ভর্তি করা যাবে না;
  (গ)  চাকরিরত অবস্থায় একজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর কেবলমাত্র একজন সন্তান পোষ্য হিসেবে ভর্তির সুযোগ পাবেন;
  (ঘ)  পোষ্য ভর্তির ক্ষেত্রে ন্যুনতম পাশ নম্বর ৪০% (৮০ নম্বরের মধ্যে) থাকতে হবে;
  (ঙ)  কোনো শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সন্তানকে তার কর্মরত বিভাগে পোষ্য হিসেবে ভর্তি করানো যাবে না;

  (চ)  পোষ্য ভর্তির ক্ষেত্রে কোনো অভিভাবকের অনিয়মের আশ্রয় নেয়ার বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে অঙ্গিকারনামায় উল্লেখ করার সিদ্ধান্ত গৃহীত হয়;

  (ঙ)  পোষ্য ভর্তির বিষয়ে উপরোক্ত সিদ্ধান্তসমূহ পরবর্তী শিক্ষাপর্ষদের সভায় রিপোর্ট সাপেক্ষে অনুমোদন ও কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি ১ম পর্ব স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরুর আগে ৪ ফেব্রুয়ারি 'পোষ্য কোটা' ভর্তি পদ্ধতি বাতিল দাবি করে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেসময় পোষ্য ভর্তির বিষয়টি স্থগিত রাখার ঘোষণা দেয়।

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / পোষ্য কোটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ভাড়া বাসা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী হিম উৎসব উদযাপিত 
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের আংশিক কমিটি ঘোষণা
  • সৈয়দ মঞ্জুর এলাহী, আমিরুল ইসলাম ও ফেরদৌসী কাদরী পেলেন গুণীজন সম্মাননা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে প্রজাপতি মেলা অনুষ্ঠিত

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net