Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
নেতৃত্ব দিতে হলে বিএনপিকে জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে: তারেক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 August, 2025, 08:45 pm
Last modified: 04 August, 2025, 09:43 pm

Related News

  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • সশস্ত্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী

নেতৃত্ব দিতে হলে বিএনপিকে জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে: তারেক

সভায় তারেক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জনগণের কাছে বিএনপির কর্মসূচি ও আগামী দিনের লক্ষ্য তুলে ধরার আহ্বান জানান।
টিবিএস রিপোর্ট
04 August, 2025, 08:45 pm
Last modified: 04 August, 2025, 09:43 pm
ছবি: টিবিএস

নেতৃত্ব দিতে হলে নেতা-কর্মীদের জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, 'জনগণের বিশ্বাস রক্ষা করুন। মনে রাখবেন, মানুষ যদি আপনাকে গ্রহণ করে, তাহলে আপনি নেতা। আর যদি প্রত্যাখ্যান করে, তাহলে আপনি নেতা নন।'

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিগত সরকারের আমলে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।

সভায় তারেক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জনগণের কাছে বিএনপির কর্মসূচি ও আগামী দিনের লক্ষ্য তুলে ধরার আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ পরিবর্তন চান। এখন আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি চান না। তারা এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চান। সেই আকাঙ্ক্ষা ধারণ করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের চেষ্টা করছি। আগামী দিনের নীতি, জনগণের জীবন উন্নয়নের রাজনীতি, দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা। এটা হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য।

দেশের প্রত্যেকটি মানুষের যোগ্যতা অনুসারে অর্থনৈতিক স্বাধীনতা বা স্বাবলম্বী করে গড়ে তোলার কথা বলেন তারেক। সেই লক্ষ্য সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি সেক্টর নিয়ে কাজ করছে বলে জানান তিনি।  

তারেক বলেন, কর্মসূচি বাস্তবায়নে আমরা পর্যায়ক্রমে পরিকল্পনা তৈরি করছি। হেলথ কেয়ার ওয়ার্কার নিয়োগের পরিকল্পনা করেছি। এই নিয়োগের শতকরা ৮০ শতাংশ হবে যুবসমাজের মধ্য থেকে নারী সদস্য। এতে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে, অপরদিকে জনগণের প্রাথমিক স্বাস্থ্যসেবায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী দিনে সরকার গঠন করতে পারলে পুরো দেশে শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। মানুষকে রক্ষায় এই খাল খনন কর্মসূচি একটি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে।

ক্ষমতায় গেলে ২৫-৩০ কোটি গাছ লাগানোর প্রত্যয় ব্যক্ত করে তারেক বলেন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি থেকে বেরিয়ে যাওয়ার বোধয় কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য হচ্ছে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগানো। ক্ষমতায় গেলে পরিবেশের ভারসাম্য রক্ষায় পাঁচ বছরে এই পরিমাণ গাছ লাগানো হবে। এই গাছ পরিবেশকে যেমন রক্ষা করবে, একইভাবে বাংলাদেশকে বন্যা ও খরা থেকেও রক্ষা করবে।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / নেতৃত্ব / যুবদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
  • ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • সরকারের প্রথম বাজেটে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে: প্রধানমন্ত্রী
  • সশস্ত্র বা‌হিনীর মর্যাদা রক্ষায় পেশাদা‌রিত্ব, ঐক্য ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দি‌লেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net