Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 December, 2025, 01:45 pm
Last modified: 27 December, 2025, 02:46 pm

Related News

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারলেন তারেক রহমান

টিবিএস রিপোর্ট
27 December, 2025, 01:45 pm
Last modified: 27 December, 2025, 02:46 pm
ছবি: সংগৃহীত

১৭ বছর পর দেশে ফিরে ভোটার তালিকায় নাম তুলতে  ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আনুষ্ঠানিকতা সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে তিনি আঙুলের ছাপ, চোখের আইরিশের প্রতিচ্ছবি ও বায়োমেট্রিকের তথ্য দেন। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

সেখানে প্রয়োজনীয় সব প্রক্রিয়া শেষে বেলা ১টা ২০মিনিটের দিকে তিনি ইসি ত্যাগ করেন।

এর আগে আজই দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক দিয়ে ভোটার হওয়ার আনুষ্ঠানিকতা সারেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। তার সঙ্গে ছিলেন মা জুবাইদা রহমান। তিনি ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে ১২টা ৪৫ মিনিটের দিকে ইসি ছাড়েন।

তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার হওয়ার নথি আগামীকাল রোববার কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার নিবন্ধন ফর্ম জমা দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, তারা 'ঢাকা ১৯ এই ওয়ার্ডের ভোটার তালিকায় নিবন্ধন করেছেন।'

নিবন্ধন শেষ হতে কত সময় লাগতে পারে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, 'এখন নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের জন্যে সময় লাগে। কারণ এটা আপলোড করে ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস, আইরিশ এগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন ওনাদেরকে আমরা এনআইডি নাম্বার যেটা বলি, সেই নাম্বারটা দেওয়া হবে।'

কাজটি আজকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান ঢাকায় ভোটার হলেও তার দলের ঘোষণা অনুযায়ী তিনি বগুড়া-৬ নির্বাচনি এলাকা থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নিয়ম অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে হলে ভোটার হওয়া যায়। তবে ভোটার তালিকায় নাম থাকলে যেকোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারেন।

ইতিমধ্যে তার পক্ষে স্থানীয় নেতারা নির্বাচনে মনোনয়ন ফরম তুলেছেন। নির্বাচনের তফসিল অনুযায়ী, সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

তারেক রহমান ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। ওই বছরেই ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত পদ্ধতি চালু হওয়ার পর তিনি আর দেশে না আসায় আর ভোটার হতে পারেননি।

সরকারি বার্তা সংস্থা বাসসকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে বলেছেন, 'ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যেকোনো সময় ভোটার করতে পারেন। এক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।'

উল্লেখ্য, আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখান থেকে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে যান।

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / ভোটার নিবন্ধন / বিএনপি / জাইমা রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
  • ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফয়সাল
  • প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হচ্ছেন: নাহিদ ইসলাম
  • আইন লঙ্ঘন করে চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান পদে বিএনপি নেতা ইদ্রিসকে নিয়োগ
  • বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net