Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 06, 2026
বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 December, 2025, 03:35 pm
Last modified: 29 December, 2025, 03:48 pm

Related News

  • গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে: প্রধানমন্ত্রী
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?
  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত বগুড়া-৬ (সদর) আসনটি বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার।
টিবিএস রিপোর্ট
29 December, 2025, 03:35 pm
Last modified: 29 December, 2025, 03:48 pm
ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।

রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত বগুড়া-৬ (সদর) আসনটি দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বর্তমানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার।

নির্বাচনী ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ২০০৮ সাল পর্যন্ত বগুড়া-৬ আসনটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত চারটি জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

২০১৪ সালের নির্বাচনে এ আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এরপর ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আসনে জয়ী হলেও তিনি শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য হয়। পরবর্তীতে উপনির্বাচনে বিএনপির প্রার্থী গোলাম মো. সিরাজ সংসদ সদস্য নির্বাচিত হন।

তবে দলীয় সিদ্ধান্তে তিনি পদত্যাগ করলে পুনরায় অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান বিজয়ী হন। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনেও রাগেবুল আহসান এ আসনে জয়লাভ করেছিলেন।

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে তারেক রহমানের প্রার্থী হওয়ার বিষয়টি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।
 
Related Topics

টপ নিউজ

তারেক রহমান / মনোনয়নপত্র জমা / বগুড়া / সংসদ নির্বাচন / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
    কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই
  • ছবি: সংগৃহীত
    ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
    দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে: প্রধানমন্ত্রী
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?
  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: জুলাই জাদুঘর ওয়েবসাইট
বাংলাদেশ

কাল থেকে সবার জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর; আবেদন অনলাইনে, টিকিট কত

2
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে অতিমাত্রায় পারদ পেয়েছে বিএসটিআই

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের পর ‘ভুয়া’ স্লোগান, জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল

5
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?
অর্থনীতি

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সেপা চুক্তি স্বাক্ষর: বদলে যাবে কি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ?

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net