Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
শাপলা প্রতীক পেতে ‘আইনগত বাধা দেখছে না’ এনসিপি, প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 July, 2025, 01:50 pm
Last modified: 13 July, 2025, 03:33 pm

Related News

  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

শাপলা প্রতীক পেতে ‘আইনগত বাধা দেখছে না’ এনসিপি, প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার দাবি

গত ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। অন্যদিকে তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও ১৭ এপ্রিল একই প্রতীক চায়।
টিবিএস রিপোর্ট
13 July, 2025, 01:50 pm
Last modified: 13 July, 2025, 03:33 pm
সিইসির সঙ্গে বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: টিবিএস

আমাদের শাপলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, 'আমরা দেখেছি শাপলা প্রতীক পেতে আমাদেন আইনগত বাধা নেই। শাপলা পেতে বাধা দেয়া হলে আমরা রাজনৈতিক ভাবে লড়াই করবো। আমাদের শাপলার কোনো বিকল্প অপসন নেই।'

আজ বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ ৫ সদস্যর প্রতিনিধি দল।

আওয়ামিলীগ নিষিদ্ধর পরও কেন ভোটের প্রতীক তালিকায় নৌকা আছে এর প্রতিবাদ জানিয়ে সিইসিকে নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দিতে বলেছে এনসিপির প্রতিনিধি দল।

সাংবাদিকদের তারা জানান, নিষিদ্ধ হলেও নৌকা প্রতীকটি তফসিল অন্তর্ভুক্তই এখনও কিভাবে থাকে।  

সিইসির সঙ্গে বৈঠকের বিষয়ে দলটির  যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকাবস্থায় নৌকা কে তালিকা থেকে বাদ দেওয়া হয় নি। আমরা এ বিষয়টি ইসির নজরে এনেছি। আইনগতভাবে নৌকা কে প্রতীক তালিকায় রাখতে পারে না ইসি।"

ইসি পুনর্গঠনের বিষয়ে নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, "নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। আগের আইনটা পরিবর্তন করতে হবে। ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী ইসিসহ সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা ভালো কাজের পরিচয় দিয়েছে তাদের রাখা যেতে পারে। অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলের মুখপাত্র হিসেবে কাজ করছে।"

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান, জাতীয় প্রতীক হচ্ছে ভাসমান শাপলা, ধানের শীষ, তারা, পাটপাতা। চারটি উপাদানের মধ্যে ধানের শীষ এখন বিএনপির প্রতীক। তারকা একটি ও সোনালী আঁশ আরেকটি দলের প্রতীক। জাতীয় ফল কাঁঠালও একটি দলের রয়েছে।

জহিরুল ইসলাম বলেন, "আমরা নৌকার বিষয়ে আপত্তি জানিয়েছি, তালিকার ভেতরে রাখা যাবে না। এটি করতে গেলে ইসিকে ওই তালিকায় সংযোজন বিয়োজন করতে হবে। সে জায়গায় আমরা এনসিপির পক্ষ থেকে নতুন দরখাস্ত দিয়েছি- শাপলাকে তালিকাভূক্ত না করার বিষয়ে ইসি ভুল ব্যাখ্যার উপরে দাঁড়িয়ে আছে, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকে রাখায় আইনে কোনো বাধা নেই তা জানিয়েছি।"

তিনি আরও বলেন, "আইনি ব্যাখ্যার পর কমিশন বিবেচনা করবে বা আমাদের চেয়েও ভালো আইনি ব্যাখ্যা কমিশন কে দিতে হবে।"

এনসিপি ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের আমলে 'সিইসি ও ইসি নিয়োগে আইনের' অধীনে এএমএম নাসির উদ্দিন কমিশন গঠন হওয়ায় বরাবরই ইসি পুনর্গঠনের দাবি করে আসছে।

এখনও কি এ দাবি বহাল রয়েছে জানতে চাইলে জহিরুল ইসলাম বলেন, "যে প্রক্রিয়ায় ইসি গঠন হয়েছিল তা আমরা সমর্থন করি নি। এখনও বর্তমান আছে। ঐকমত্য কমিশনের আলোচনায় ইসিসহ সাংবিধানিক প্রতিষ্ঠান স্বচ্ছ হয় এ নিয়েও প্রস্তাব রয়েছে।"

জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তবে শাপলা প্রতীক তালিকায় রাখা হয়নি।

এর আগে গত ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। অন্যদিকে তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও ১৭ এপ্রিল একই প্রতীক চায়।

এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে।

শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্ত করাই বাদ দেয় ইসি। এই সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, 'দুটি দল এই প্রতীক চেয়েছে। এ ছাড়া অন্যান্য কিছু বিবেচনায় নিয়ে আমরা শাপলাকে তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছি।'
 

Related Topics

টপ নিউজ

এনসিপি / জাতীয় নাগরিক পার্টি / প্রতীক / নির্বাচনী প্রতীক / সিইসি / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net