Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
মার্কিন শুল্কের ২০ শতাংশ শর্তে এখনো একমত নয় দুই দেশ: বিজিএমইএ সভাপতি

বাংলাদেশ

আবুল কাশেম
12 July, 2025, 02:00 pm
Last modified: 12 July, 2025, 02:02 pm

Related News

  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে ট্রাম্পের হুমকি
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?
  • নির্বাচনে ব্যবসায়ী কমেছে, আইনজীবী ও শিক্ষক বেড়েছে: টিআইবি

মার্কিন শুল্কের ২০ শতাংশ শর্তে এখনো একমত নয় দুই দেশ: বিজিএমইএ সভাপতি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক আলোচনার শেষ দিনে ব্যবসায়ীদের কাছ থেকে কিছু মতামত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান বাবু।
আবুল কাশেম
12 July, 2025, 02:00 pm
Last modified: 12 July, 2025, 02:02 pm
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক আলোচনার তৃতীয় ও শেষ দিনের বৈঠক গতকাল (১১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে।

এদিকে, শুল্ক বিষয়ে আলোচনার শেষ দিনে ব্যবসায়ীদের কাছ থেকে কিছু মতামত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।

তিনি টিবিএসকে বলেন, 'গতরাতে ওয়াশিংটনে ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠকের পর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিয়েছে, তার ৮০ শতাংশ বিষয়ে দুই দেশ একমত হয়েছে। বাকি ২০ শতাংশে এখনও সমঝোতা হয়নি।'

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, তৃতীয় ও শেষ দিনেও কয়েকটি বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে কিছু বিষয় এখনো অমীমাংসিত। দুই পক্ষ আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চালিয়ে যাবে এবং পরবর্তী বৈঠক ভার্চুয়াল বা সরাসরি যেকোনোভাবে অনুষ্ঠিত হতে পারে। খুব শিগগিরই সেই সময়সূচি নির্ধারিত হবে।

প্রেস উইং আরও জানিয়েছে, বাণিজ্য উপদেষ্টা, সচিব এবং অতিরিক্ত সচিব আগামীকাল দেশে ফিরবেন। প্রয়োজনে তারা আবার যাবেন। আলোচনার ভিত্তিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই একটি ইতিবাচক ফলাফল আসবে।

প্রথম দিনের বৈঠকের পর সরকার জানিয়েছিল, অধিকাংশ বিষয়ে যুক্তিসংগত আলোচনা হয়েছে। তবে শুল্ক নিয়ে মন্তব্য করা হয়নি। দ্বিতীয় দিনের পরও বলা হয়েছিল, আরও কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে।

তবে কোন শর্তে ঐকমত্য হয়েছে বা হয়নি, সে বিষয়ে সরকার কিছু জানায়নি বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান বাবু।

তিনি বলেন, 'আমাদের মিটিংয়ে রাখা হয়নি। এতদিন অন্ধকারে রাখার বিষয়টি আমরা সরকারের কাছে জানিয়ে আসছিলাম। সে কারণে মিটিংয়ের আগে কিছু ইনপুট চাওয়া হয়েছিল। আমরা তা দিয়েছি। বৈঠক শেষে জানানো হয়েছে, ৩৫ শতাংশ রেসিপ্রোকাল ট্যারিফ রেট (পাল্টা শুল্কহার) কমিয়ে আনা হবে।'

যুক্তরাষ্ট্রের ৪০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত নিয়ে জানতে চাইলে মাহমুদ হাসান বাবু বলেন, 'ওভেন পোশাকে (বুননজাত পোশাক) ৪০ শতাংশ ভ্যালু এড করা সম্ভব। যদি যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করে, তবে আমরা এই শর্ত মানতে রাজি।'

চীন থেকে আমদানি কমানো ও চীনা বিনিয়োগ কমানোর শর্ত বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, 'এই শর্তগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না। সরকার নন-ডিসক্লোজার চুক্তির কারণে কিছু শেয়ার করতে পারছে না।'

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক প্রেসিডেন্ট এ মতিন চৌধুরী বলেন, 'ট্যারিফ (শুল্ক) নিয়ে আলোচনার অগ্রগতি সম্পর্কে আমরা কিছুই জানি না। তাই মন্তব্য করা সম্ভব নয়।'

ওভেন পোশাকে (বুননজাত পোশাক) ৪০ শতাংশ মূল্য সংযোজন সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, 'ভালো মানের ওয়াশ ও ট্রিটমেন্ট করলে পোশাকের দাম বাড়ে। এতে ফেব্রিকের তুলনায় মূল্য সংযোজন বাড়ে এবং তখন ৪০% অর্জন সম্ভব। তবে সস্তা পোশাক হলে তা সম্ভব নয়।'

তিনি বলেন, 'বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে চীনের উল্লেখযোগ্য বিনিয়োগ নেই। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন উদ্বিগ্ন, তা পরিষ্কার নয়। ওভেন গার্মেন্টের ফেব্রিক চীন থেকেই আনতে হয়, কারণ সিনথেটিকসহ অনেক ফেব্রিক দেশে তৈরি হয় না।'

এ মতিন চৌধুরী বলেন, '৪০ শতাংশ ভ্যালু এডিশনের শর্ত থাকলে ডেনিম ও নিটওয়্যার রপ্তানিতে সমস্যা হবে না। তবে ওভেনে যাতে সমস্যা না হয়, সেজন্য এখনই ব্যবস্থা নিতে হবে। ভারত যেভাবে অঞ্চলভিত্তিক প্রণোদনা দিয়ে বিভিন্ন খাত গড়ে তুলছে, বাংলাদেশকেও বড় প্রকল্পের মাধ্যমে ইনসেনটিভ দিয়ে ফেব্রিক উৎপাদনে বিনিয়োগ আকৃষ্ট করতে হবে।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্পের শুল্ক আরোপ / বাংলাদেশ–যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা / বিজিএমইএ সভাপতি / ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • বাণিজ্য চুক্তি নিয়ে ‘টালবাহানা করা’ দেশগুলোকে ট্রাম্পের হুমকি
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • ট্রাম্পকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার বুদ্ধি দেওয়া কে এই ধনকুবের রোনাল্ড লডার?
  • নির্বাচনে ব্যবসায়ী কমেছে, আইনজীবী ও শিক্ষক বেড়েছে: টিআইবি

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net