Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 20, 2026
বাংলাদেশে যৌথ বিনিয়োগ বাড়াতে উন্নত অবকাঠামো চান চীনের বিনিয়োগকারীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 10:35 am
Last modified: 10 July, 2025, 10:38 am

Related News

  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের
  • হরমুজ: যেখানে সাম্রাজ্য, বাণিজ্য আর যুদ্ধ শতাব্দীর পর শতাব্দী ধরে মুখোমুখি
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • ভারতের সঙ্গে বাণিজ্যে চীনের মতো ‘ভুল’ করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা

বাংলাদেশে যৌথ বিনিয়োগ বাড়াতে উন্নত অবকাঠামো চান চীনের বিনিয়োগকারীরা

তারা বলেছেন, যৌথ উদ্যোগ সফল করতে বন্দর, জ্বালানি ও পরিবহন খাতসহ সার্বিক অবকাঠামো আরও উন্নত করতে হবে। পাশাপাশি বাণিজ্য নীতিমালা সহজীকরণ এবং কারখানার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দিকেও নজর দিতে বলছেন তারা।
টিবিএস রিপোর্ট
10 July, 2025, 10:35 am
Last modified: 10 July, 2025, 10:38 am
নিষেধাজ্ঞার বিরুদ্ধে শেখ হাসিনার মন্তব্য 'আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশে' প্রতিফলিত: চীন

বাংলাদেশের কর সুবিধা ও নানা প্রণোদনা কাজে লাগাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে বিনিয়োগে (জয়েন্ট ভেঞ্চার) আগ্রহ প্রকাশ করেছেন চীনা বিনিয়োগকারীরা।

তবে তারা বলেছেন, যৌথ উদ্যোগ সফল করতে বন্দর, জ্বালানি ও পরিবহন খাতসহ সার্বিক অবকাঠামো আরও উন্নত করতে হবে। পাশাপাশি বাণিজ্য নীতিমালা সহজীকরণ এবং কারখানার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দিকেও নজর দিতে বলছেন তারা।

গতকাল (৯ জুলাই) ঢাকার গুলশানে চীনা এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ আয়োজিত 'চীন-বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাই চেইন কো-অপরেশন' শীর্ষক সেমিনারে যৌথ বিনিয়োগ ও সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।

প্রতিবেদনটিতে বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক ও সেতু, বন্দর, বস্ত্র ও পোশাক, বাণিজ্য ও সেবা, রেল, বেসামরিক বিমান চলাচল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এবং পানি ও পরিবেশ—এই খাতগুলোর বর্তমান বাজার প্রবণতা, বিনিয়োগের সুযোগ-চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিশ্লেষণ করা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের ব্যবসায়ী ও বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

চীনা এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে ১৫০টিরও বেশি চীনা কারখানা পরিচালিত হচ্ছে, যেখানে দুই লাখেরও বেশি মানুষ কর্মরত।

প্রতিবেদনের কৌশলগত সুপারিশে বলা হয়েছে, বাংলাদেশি শীর্ষস্থানীয় কারখানাগুলোর সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলে দেশের কর সুবিধা কাজে লাগাতে আগ্রহী চীনা বিনিয়োগকারীরা। পাশাপাশি, তারা 'বাংলাদেশ-চীন গ্রিন ইন্ডাস্ট্রিয়াল প্ল্যাটফর্ম' স্থাপনেও আগ্রহ দেখিয়েছে।

তবে এসব উদ্যোগ বাস্তবায়নের জন্য বন্দর আধুনিকায়ন, উন্নত পরিবহন ব্যবস্থা ও জ্বালানি অবকাঠামো গড়ে তোলা, উপযোগী বাণিজ্যনীতি প্রণয়ন এবং শিল্প খাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিনিয়োগকারীরা।

আলোচনায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "গত আগস্টের পর থেকে আগের একই সময়ের তুলনায় বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে।" তিনি আরও বলেন, "বাংলাদেশে চীন তার বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াবে।"

চীনা রাষ্ট্রদূত আরও বলেন, "দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে।"

বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আশাবাদ প্রকাশ করে বলেন, "সম্ভবত চীনই বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী হতে যাচ্ছে।"

তিনি আরও জানান, টেক্সটাইল, তৈরি পোশাক এবং ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে।

'ত্রিপাক্ষিক সহযোগিতা কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়' — চীনা রাষ্ট্রদূত

চীন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত বৈঠক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, "এই তিন দেশের মধ্যে সহযোগিতা খোলামেলা ও স্বচ্ছ এবং এটি কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়।"

তিনি বলেন, "আমরা একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি… তাই আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমাদের এই সহযোগিতা পারস্পরিক আস্থার ভিত্তিতে, এবং এটি একটি উন্মুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়া। এটি কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে নয়।"

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, "এই সহযোগিতার লক্ষ্য হচ্ছে শান্তিপূর্ণ সহযোগিতা এবং বাংলাদেশ, চীন ও পাকিস্তানের জনগণের টেকসই উন্নয়ন নিশ্চিত করা।"

তিনি জানান, তিন দেশ ইতোমধ্যে বাণিজ্য, শিল্প, শিক্ষা, পরিবেশ সুরক্ষা, পানিসম্পদ ব্যবস্থাপনা ও সংস্কৃতি–সহ ১২টি খাতে যৌথ সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করেছে।

সম্প্রতি বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমি বিশ্বাস করি, এ বিষয়টি মোকাবিলায় বাংলাদেশের যথেষ্ট উপায় ও সক্ষমতা রয়েছে।"

আন্তর্জাতিক বাণিজ্য নীতিমালা রক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মনীতি রক্ষায় চীন ও বাংলাদেশকে একসঙ্গে কাজ করতে হবে।"

বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল শিগগিরই চীন সফরে যাচ্ছে—এ বিষয়ে প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত স্পষ্ট করে বলেন, এ সফরের সঙ্গে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, "জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করবে।"

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "নির্বাচন বাংলাদেশের জনগণের বিষয়। এটি আলোচনার অংশ নয়।"

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-চীন / বাণিজ্য / চীনের সঙ্গে বাণিজ্য / যৌথ উদ্যোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • লৌহ আকরিক বাণিজ্যে মার্কিন ডলারকে হটিয়ে বড় জয় চীনের
  • হরমুজ: যেখানে সাম্রাজ্য, বাণিজ্য আর যুদ্ধ শতাব্দীর পর শতাব্দী ধরে মুখোমুখি
  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • ভারতের সঙ্গে বাণিজ্যে চীনের মতো ‘ভুল’ করবে না যুক্তরাষ্ট্র: মার্কিন কর্মকর্তা

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net