Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ফ্যাসিবাদ রুখতে পিআর পদ্ধতির নির্বাচনই সর্বোত্তম: চরমোনাই পীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2025, 09:55 pm
Last modified: 01 July, 2025, 09:59 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

ফ্যাসিবাদ রুখতে পিআর পদ্ধতির নির্বাচনই সর্বোত্তম: চরমোনাই পীর

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদীয় আসন পায়। এতে কোনো দল এককভাবে ক্ষমতা দখল করতে পারে না, ছোট দলগুলোরও সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এই প্রক্রিয়ায় পারস্পরিক আলোচনা, আপস ও যৌথ সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি হয়।’
টিবিএস রিপোর্ট
01 July, 2025, 09:55 pm
Last modified: 01 July, 2025, 09:59 pm
মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। ফাইল ছবি: টিবিএস

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনই সর্বোত্তম। এ পদ্ধতির পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, 'পিআর পদ্ধতিতে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদীয় আসন পায়। এতে কোনো দল এককভাবে ক্ষমতা দখল করতে পারে না, ছোট দলগুলোরও সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এই প্রক্রিয়ায় পারস্পরিক আলোচনা, আপস ও যৌথ সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ তৈরি হয়। এতে একনায়কতান্ত্রিক প্রবণতা প্রতিহত করা সম্ভব।'

মঙ্গলবার (১ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট নগরের দরগাহ গেইট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সুলেমান হলে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলার সভাপতি হযরত মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু।

চরমোনাই পীর আরও বলেন, 'পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্ভব হয়। এতে বড় দলগুলোর একচ্ছত্র আধিপত্য হ্রাস পায়, ছোট দলগুলোর অংশগ্রহণ বাড়ে। রাজনৈতিক বৈচিত্র্যকে সম্মান জানাতে ও আইন প্রণয়ন প্রক্রিয়াকে অধিকতর প্রতিনিধিত্বমূলক এবং জবাবদিহিমূলক করতে এই পদ্ধতিই শ্রেষ্ঠ।'

মুসলমানদের অনৈক্যের কারণে মুসলিম বিশ্ব আজ দিশেহারা মন্তব্য করে তিনি বলেন, 'বাংলাদেশের মুসলমানরাও আজ বিভীষিকাময় পরিস্থিতিতে বাস করছে। সমাজে, রাষ্ট্রে—সব জায়গায় ইসলাম ও ইসলামপ্রিয় জনগণকে কোণঠাসা করার সর্বাত্মক চেষ্টা চলছে। ওলামায়ে কেরামের দায়িত্ব অনেক। সবাই ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করলে জালিম শক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।'

তিনি বলেন, 'উপমহাদেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম অতীতে ঐক্যবদ্ধ হয়ে জালিমের বিরুদ্ধে ভূমিকা পালন করেছেন। আমাদের ছোটখাটো পার্থক্য যেন বিভেদের কারণ না হয়। না হলে মুসলিম সমাজ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।'

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফিজ মাওলানা শায়খ মজদুদ্দীন আহমদ, শায়খ মাওলানা নুরুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুফতি রেজাউল করিম আবরার, জামেয়া গলমুকাপন মাদ্রাসার শাইখুল হাদিস শায়খ মাওলানা রুহুল আমিন, পরিষদের সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি মাঈনুদ্দীন খান তানভীর, জামেয়া কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, লামারগ্রাম মাদ্রাসা জকিগঞ্জের মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল হাসান, পরিষদের সিলেট মহানগর সভাপতি আসআদ উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর সভাপতি মাওলানা গাজী রহমতুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি সাইদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, শিক্ষা সচিব মাওলানা মাশুক আহমদ সালামী এবং খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাছিম বিল্লাহ জালালী প্রমুখ।

Related Topics

টপ নিউজ

চরমোনাই পীর / মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম / ইসলামী আন্দোলন বাংলাদেশ / পিআর / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net