Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
সুষ্ঠু নির্বাচন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নির্দেশ উপদেষ্টা ওয়াহিদউদ্দিনের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 June, 2025, 08:00 pm
Last modified: 28 June, 2025, 08:08 pm

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • পুরনো ধারা থেকে বেরিয়ে কার্যকর ও জবাবদিহিমূলক পরিকল্পনা প্রণয়নের ঘোষণা উপদেষ্টা তিতুমীরের
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

সুষ্ঠু নির্বাচন ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নির্দেশ উপদেষ্টা ওয়াহিদউদ্দিনের

কর্ণফুলী টানেল একটি ‘শো-পিস’ প্রকল্পে পরিণত হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এমন প্রকল্পের দরকার যেগুলোর বাস্তব ব্যবহারিক উপযোগিতা আছে, শুধু প্রতীকী মূল্য থাকলেই চলবে না। মানুষ বারবার শুধু টানেল দেখতে আসবে না।’
টিবিএস রিপোর্ট
28 June, 2025, 08:00 pm
Last modified: 28 June, 2025, 08:08 pm
চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সভায় পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: টিবিএস

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ আজ (২৮ জুন) চট্টগ্রামে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি গ্রহণ এবং আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, 'আমাদের প্রধান কাজ একটি ভালো নির্বাচন অনুষ্ঠিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখা। মন্ত্রণালয়গুলোতে যেসব সংস্কার চলছে, তা গুরুত্বপূর্ণ হলেও এগুলো আসলে আমাদের সময় ও সুযোগের বাইপ্রোডাক্ট। এখন মূল মনোযোগ হওয়া উচিত নির্বাচনের প্রস্তুতির দিকে।'

চট্টগ্রাম সার্কিট হাউসে বিকেলে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, 'আমরা এখানে অল্প সময়ের জন্য এসেছি। তবে আমরা কিছু ইতিবাচক ধারা শুরু করার চেষ্টা করেছি।'

'সুশাসন একদিনে আসে না, কিন্তু আমরা যেন পুরনো চর্চায় না ফিরি, সেটা নিশ্চিত করতে হবে। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে।'

নির্বাচনের আগে নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, 'অবৈধ অস্ত্র উদ্ধারে এখনই অভিযান শুরু করা জরুরি। এটা আইনশৃঙ্খলা রক্ষায় অপরিহার্য। রাজনৈতিকভাবে প্রভাবশালী কিছু ব্যক্তি ও সশস্ত্র ক্যাডার আছে, যারা সহজে অস্ত্র জমা দেবে না। তবুও অস্ত্র উদ্ধার করতে হবে। নির্বাচনের সময়ে বৈধ অস্ত্রও জমা রাখতে হবে।'

সভায় দেশের প্রথম পানির নিচের টানেল কর্ণফুলী নদীর টানেল প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি 'শো-পিস' প্রকল্পে পরিণত হয়েছে। তিনি মন্তব্য করেন, 'এমন প্রকল্পের দরকার যেগুলোর বাস্তব ব্যবহারিক উপযোগিতা আছে, শুধু প্রতীকী মূল্য থাকলেই চলবে না। মানুষ বারবার শুধু টানেল দেখতে আসবে না। এটা কোনো দৃশ্যমান আকর্ষণ নয়।'

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহেদ হোসেন এ সময় টানেলের বিকল্প সড়ক প্রশস্ত করার প্রস্তাব দেন। তিনি বলেন, যানবাহন চলাচল কম হওয়ায় টানেল ব্যবহার কম হচ্ছে।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন এর বিপরীতে সরাসরি মন্তব্য করেন, 'এই টানেল এখন সাদা হাতির প্রকল্প। নির্মাণের পর এর প্রভাব নিয়ে ভাবা হচ্ছে কেন? পরিকল্পনা আগে হওয়া উচিত ছিল। এখন এটি লোকসানে চলছে।'

'এছাড়াও আনোয়ারা প্রান্তে পাঁচতারকা ও সাততারকা মানের রিসোর্ট নির্মাণ হয়েছে। বিপুল বিনিয়োগ করা হয়েছে, এগুলো রক্ষণাবেক্ষণেও অনেক খরচ। কিন্তু এত দূরবর্তী স্থানে অবসর কাটাতে কে আসবে?'

তিনি আরও জানান, এসব রিসোর্ট বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

'এখন কেউ আগ্রহ না দেখালেও, এগুলো হস্তান্তর করতে হবে। লাভ না হলেও অন্তত বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করবে,' বলেন তিনি।

চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজিত এ সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বক্তব্য দেন। সভায় চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ওয়াহিদউদ্দিন মাহমুদ / পরিকল্পনা উপদেষ্টা / কর্ণফুলি টানেল / নির্বাচন / অবাধ ও সুষ্ঠু নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
    ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস
  • ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
    বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড
  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ
  • সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

Related News

  • শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে আইন প্রণয়নের প্রয়োজন: শিক্ষামন্ত্রী
  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • পুরনো ধারা থেকে বেরিয়ে কার্যকর ও জবাবদিহিমূলক পরিকল্পনা প্রণয়নের ঘোষণা উপদেষ্টা তিতুমীরের
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ক্ষমতায় ফিরতে যেভাবে কট্টর শত্রু ‘ইসরায়েলের এজেন্ট’ হয়ে উঠেছিলেন আহমেদিনেজাদ: নিউইয়র্ক টাইমস

2
ট্যাক্সিডার্মি করা একটি র‍্যাকুন হাতে আর্লিং হলান্ড। ছবি: এপি
খেলা

বিশ্বকাপ থেকে ব্যতিক্রমী স্মারক নিয়ে ফিরলেন নরওয়ে তারকা আর্লিং হলান্ড

3
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

4
গত বছর ১৩ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে রিয়াদে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের সমর্থন নিয়ে ইয়েমেনে হুথিদের ওপর হামলা চালালেন সৌদি যুবরাজ

5
সাইন্সল্যাবে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। ছবি: টিবিএস
বাংলাদেশ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকাসহ ৬ জেলায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ   

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net