Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
নির্বাচনে গণমাধ্যমের সম্পৃক্ততা বাড়াতে ইসিকে পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 September, 2025, 08:15 pm
Last modified: 28 September, 2025, 08:23 pm

Related News

  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

নির্বাচনে গণমাধ্যমের সম্পৃক্ততা বাড়াতে ইসিকে পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য

উপাচার্য বলেন, ‘আমরা সাংবাদিকদের পাশে পেয়েছি। কখনো কখনো বিরক্তিকর কথাবার্তাও তাদের সঙ্গে হয়েছে। কিন্তু তাদের সাপোর্ট অমূল্য ছিল। তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। ব্যালট বক্স খোলা থেকে ভোট গণনা পর্যন্ত সাংবাদিকরা ছিলেন।’
টিবিএস রিপোর্ট
28 September, 2025, 08:15 pm
Last modified: 28 September, 2025, 08:23 pm
ছবি: জহির রায়হান/ টিবিএস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণমাধ্যমের সম্পৃক্ততা বাড়াতে নির্বাচন কমিশনকে (ইসি) পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান।

রোববার (২৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত সংলাপে শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও বুদ্ধিজীবীরা অংশ নেন। সংলাপ শেষে উপাচার্য এসব মন্তব্য করেন।

তিনি বলেন, 'ডাকসু নির্বাচন এক রকম সবার সহযোগিতায় হয়েছে। এটা শুনে মনে হতে পারে আমরা একটা পাইওনিয়ার ধারণা নিয়ে কাজ করেছি। সবাইকে একটু উপদেশ দেওয়ার পর্যায়ে এসেছি। এটা আসলে ভুল ধারণা। আমরা এক রকম যুদ্ধের ভেতর দিয়ে গেছি।'

তিনি আরও বলেন, 'প্রথমত ধরে নিতে হবে, যে বা যারা নির্বাচনে হারবেন তারা অসন্তুষ্ট থাকবেন। শিষ্টাচার বলে যদি কিছু থেকে থাকে সেটির ওপর ভরসা করা যাবে না। সেফগার্ড মেজার নিয়ে নামতে হবে। মানে আশেপাশে যত মিডিয়া বা সিসি টিভি ক্যামেরা রাখা যায়; যত চোখ আশেপাশে রাখা যায়। ধরে নিতে হবে এই ব্যাপারটি চ্যালেঞ্জিং হবে।'

উপাচার্য বলেন, 'আমরা সাংবাদিকদের পাশে পেয়েছি। তাদের সঙ্গে সব সময় কথা বলেছি। কখনো কখনো বিরক্তিকর কথাবার্তাও তাদের সঙ্গে হয়েছে। কিন্তু তাদের সাপোর্ট অমূল্য ছিল। তাদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ ছিল। ব্যালট বক্স খোলা থেকে ভোট গণনা পর্যন্ত সাংবাদিকরা ছিলেন।'

তিনি যোগ করেন, 'আর আমরা প্রাসঙ্গিক–অপ্রাসঙ্গিক সব কথা বলেছি। আর পর্যবেক্ষকরা আমাদের লাইফসেভিং ছিল। তারা যদি পুরো প্রক্রিয়া কাছ থেকে দেখেন, এটা আমাদের খুব কাজে লেগেছে। ডাকসু নির্বাচনে তাদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন অমূল্য। যত বেশি সংখ্যক সাংবাদিক বা ক্যামেরা রাখা যায়, ততই ভালো, প্রয়োজনে অতিরিক্ত রাখা যেতে পারে।'

তিনি আরও বলেন, 'আইটির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। আইটি সাপোর্টেড যে কোনো বিষয়, যেহেতু আমাদের অবকাঠামোগত দুর্বলতা আছে, তাই বারবার পরীক্ষা করা প্রয়োজন। অবকাঠামোগত দুর্বলতার কারণে সমস্যা তৈরি হলে সেটি বিশ্বাসযোগ্যতায় প্রভাব ফেলবে। তাই বারবার পরীক্ষা করার প্রয়োজন রয়েছে।'

Related Topics

টপ নিউজ

ইসি / নির্বাচন / জাতীয় নির্বাচন / ঢাবি উপাচার্য / গণমাধ্যম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • স্মরণ: অধ্যাপক আরেফিন সিদ্দিক
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস
  • নেপালের অনূঢ়া, রবি, বালেন শাহদের উত্থানের ধারায় বাংলাদেশ শামিল হতে পারলো না কেন?
  • নেপাল নির্বাচন: 'র‍্যাপার' বালেন শাহর দল আরএসপি ৪৫ আসনে এগিয়ে

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net