Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়নি জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 June, 2025, 03:05 pm
Last modified: 17 June, 2025, 03:05 pm

Related News

  • দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের প্রশাসন থেকে সরাতে হবে: শাহজাহান চৌধুরী
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চে সাময়িক ভোগান্তির জন্য দেশবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ ১১ দলীয় ঐক্যের
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
  • বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের  

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়নি জামায়াত

জামায়াতের অনুপস্থিতি নিশ্চিত করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, ‘আমরা আজকের সংলাপে অংশ নিচ্ছি না।’
টিবিএস রিপোর্ট
17 June, 2025, 03:05 pm
Last modified: 17 June, 2025, 03:05 pm

জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপের দ্বিতীয় পর্বে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ।

আজ সোমবার (১৭ জুন) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই দ্বিতীয় দফার সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে, লন্ডনে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক বৈঠকে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব—এ বিষয়ে একমত হন তারা।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও তিন সদস্যের একটি দল বৈঠকে অংশ নেয়।

জামায়াতের অনুপস্থিতি নিশ্চিত করে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন, 'আমরা আজকের সংলাপে অংশ নিচ্ছি না।'

জামায়াতের একটি সূত্র গণমাধ্যমকে জানায়, দলের পক্ষ থেকে লন্ডনে ইউনুস ও তারেকের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে স্বাগত জানানো হলেও বিদেশ থেকে যৌথ বিবৃতির মাধ্যমে নির্বাচনের সময়সূচি ঘোষণায় তারা অসন্তোষ প্রকাশ করেছে। এটি অবমাননাকর ও উপেক্ষামূলক বলেও মনে করে দলটি।

সূত্রটি আরও জানায়, 'ঘোষণাটি যদি দেশের ভেতর থেকেই দেওয়া হতো, তাহলে তা আরও গ্রহণযোগ্য হতো বলে জামায়াতের নেতারা মনে করেন।'

ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান বলেন, 'সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল নেই। কমিশনে প্রশ্ন করেছিলাম, তারা কেন নেই। তারা তো এর আগের সব বৈঠকে ছিলো।'

তিনি আরও বলেন, 'কমিশনের পক্ষ থেকে জানানো হয়, তারা লাঞ্চের পরে আসতে পারেন। লাঞ্চের পরে তারা না আসলে আমরা বুঝবো, ভিন্ন কারণ আছে। ৭০ অনুচ্ছেদ নিয়ে ঐকমত্য এসেছে। আস্থা বিল ও অর্থবিল ছাড়া অন্য সব ক্ষেত্রে সংসদ সদস্যরা মুক্তভাবে  দিতে পারবেন।'

তিনি বলেন, 'চারটি স্থায়ী কমিটির সভাপতির বিষয়ে ঐকমত্য এসেছে। এছাড়াও, অন্যান্য কমিটি সংখ্যা অনুপাতে বিরোধী দল থেকে নেওয়া হবে।'

এদিকে, জামায়াতের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, 'এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেবে ঐকমত্য কমিশন।'

 

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / জাতীয় ঐকমত্য কমিশন / সংলাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট কর্মকর্তাদের প্রশাসন থেকে সরাতে হবে: শাহজাহান চৌধুরী
  • ঢাকা-চট্টগ্রাম লংমার্চে সাময়িক ভোগান্তির জন্য দেশবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ ১১ দলীয় ঐক্যের
  • সংলাপ সংকটে বলিউড, ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন একমাত্র শাহরুখ খান
  • জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
  • বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের ওপর হামলার নিন্দা জামায়াতের  

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net