Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
কাঁচা চামড়ার দাম এ বছর কিছুটা বেড়েছে, তবে প্রান্তিক পর্যায়ে এখনও ‘ন্যায্যমূল্যের নিচে’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 June, 2025, 06:35 pm
Last modified: 07 June, 2025, 06:38 pm

Related News

  • এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে পাট, চামড়া, ওষুধ ও কৃষি খাতের জন্য কর, ঋণ, ইউটিলিটি খরচ কমানোর পরিকল্পনা
  • ভারত, চীনের ওপর বেশি শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ার আশা বাংলাদেশের চামড়া খাতের
  • ২১% কোরবানির চামড়ায় ক্ষত, দাম কমেছে ৪৫%: সিপিডি
  • মেড ইন হাজারীবাগ: চামড়ার তৈরি পণ্যের হাব হয়ে ওঠার গল্প
  • পোস্তার আড়তে সুশৃঙ্খলভাবে চামড়া সংগ্রহ, নষ্ট চামড়া এসেছে কম

কাঁচা চামড়ার দাম এ বছর কিছুটা বেড়েছে, তবে প্রান্তিক পর্যায়ে এখনও ‘ন্যায্যমূল্যের নিচে’

ট্যানারি মালিকরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তবে সাধারণ মানুষ এ সিদ্ধান্তে খুশি।
টিবিএস রিপোর্ট
07 June, 2025, 06:35 pm
Last modified: 07 June, 2025, 06:38 pm
ছবি: মুমিত এম/টিবিএস/ফাইল

সরকার এ বছর কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুটে ৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে এবং ৩৫ বছর পর ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে। এতে প্রত্যাশামতো না হলেও মৌসুমী ব্যবসায়ী ও মসজিদ-মাদ্রাসাগুলোর মধ্যে চামড়া সংগ্রহে আগ্রহ কিছুটা বেড়েছে।

চামড়া বিক্রির অর্থ গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে কুরবানিদাতারা এবার গতবারের তুলনায় কিছুটা ভালো দাম পাচ্ছেন। তবে তা এখনও ন্যায্য মূল্যের তুলনায় অনেক কম বলে জানাচ্ছেন তারা।

গত বছর কুরবানির ঈদে ১ লাখ ২০ হাজার টাকার গরুর চামড়া মাত্র দেড়শ টাকায় বিক্রি করেছিলেন ময়মনসিংহের কুমারী গ্রামের আবু ইউসুফ।

এবার একই ধরনের চামড়ার জন্য ৩০০ টাকা প্রস্তাব পেয়েছেন স্থানীয় এক মৌসুমী ব্যবসায়ীর কাছ থেকে। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মচারী এটাকেও যথেষ্ট মনে করছেন না। বিকেল সাড়ে চারটা পর্যন্ত তিনি চামড়াটি বিক্রি করেননি।

আবু ইউসুফ টিবিএসকে বলেন, 'সরকার ঢাকায় গরুর চামড়ার সর্বনিম্ন মূল্য ১ হাজার ৩৫০ টাকা আর ঢাকার বাইরে ১ হাজার ১৫০ টাকা নির্ধারণ করেছে। কিন্তু প্রান্তিক পর্যায়ে যদি তার এক-তৃতীয়াংশও না পাওয়া যায়, তাহলে মূল্য নির্ধারণ করে কী লাভ?'

রাজধানীর মগবাজারের গ্রীনওয়ে এলাকায় স্থানীয়রা চামড়া বিক্রি না করে মসজিদ-মাদ্রাসায় দান করেছেন।

সেখানকার মসজিদ তত্ত্বাবধায়ক জানান, 'গত বছর বিকেল চারটার মধ্যে ট্যানারির লোকজন এসে চামড়া নিয়ে গিয়েছিল। আজ পাঁচটা বাজলেও কেউ আসেনি। শত শত চামড়া নিয়ে আমরা অপেক্ষা করছি।'

এদিকে বহু বছর ধরে লোকসানের কারণে পাড়া-মহল্লার অনেক যুবক চামড়া কেনাবেচার মৌসুমী ব্যবসা ছেড়ে দিয়েছেন।

তবে রপ্তানি উন্মুক্ত করার খবরে কিছু মানুষ ভালো দাম পাওয়ার আশায় আবারও চামড়া সংগ্রহ করছেন। তবে দাম বাড়ার নিশ্চিত আভাস না থাকায় তারা রক্ষণশীলভাবে দরদাম করছেন।

ট্যানারি মালিকরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, কারণ এতে স্থানীয় চামড়া শিল্পে চাপ বাড়বে বলে মনে করেন তারা।

তবে সাধারণ মানুষ এ সিদ্ধান্তে খুশি।

একটি এনজিওর কর্মকর্তা মাহবুব আলম বলেন, '২০ বছর আগে যে চামড়া হাজার টাকায় বিক্রি হত, তা গত কয়েক বছর ধরে হয় নষ্ট হয়েছে, নয়তো ১০০-২০০ টাকায় বাড়ির গেটে বিক্রি হয়েছে। এবার তা ৩০০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।'

তিনি বলেন, 'চামড়া দরিদ্র মানুষের জন্য আয়ের একটি উৎস। এটি সাধারণ মানুষের আবেগের বিষয়। সরকার গঠনকালীন কর্তৃপক্ষের উচিত হবে চামড়া বাজারে কোনও সিন্ডিকেট সক্রিয় আছে কি না, তা সুস্থ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা।'

ঢাকা অঞ্চলের কয়েকজন আড়তদার জানিয়েছেন, সরকার লবণযুক্ত চামড়ার জন্য যে দাম নির্ধারণ করেছে, তা মেনে চলা কঠিন। কারণ লবণসহ অন্যান্য প্রক্রিয়াজাত খরচ কেটে ভালো মানের চামড়া ছাড়া অন্যগুলোতে মুনাফা করা সম্ভব নয়।

তবে ছাড়ানো ভালো চামড়া ৬০০ টাকার বেশি দামে কেনা হচ্ছে বলেও তারা দাবি করেছেন।

বাংলাদেশে সারাবছরে যে পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ হয়, তার অর্ধেকের বেশি আসে কুরবানির ঈদে। সরকারি তথ্য অনুযায়ী, এ বছর এক কোটি তিন লাখ পশু কুরবানির চাহিদা ছিল, যার সিংহভাগই ছাগল।

 

Related Topics

টপ নিউজ

চামড়া / কাঁচা চামড়া / কোরবানির গরুর চামড়া / কোরবানির পশুর চামড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে পাট, চামড়া, ওষুধ ও কৃষি খাতের জন্য কর, ঋণ, ইউটিলিটি খরচ কমানোর পরিকল্পনা
  • ভারত, চীনের ওপর বেশি শুল্ক: যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ার আশা বাংলাদেশের চামড়া খাতের
  • ২১% কোরবানির চামড়ায় ক্ষত, দাম কমেছে ৪৫%: সিপিডি
  • মেড ইন হাজারীবাগ: চামড়ার তৈরি পণ্যের হাব হয়ে ওঠার গল্প
  • পোস্তার আড়তে সুশৃঙ্খলভাবে চামড়া সংগ্রহ, নষ্ট চামড়া এসেছে কম

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net